বিষয়বস্তুতে চলুন

জর্জিনা রদ্রিগেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্জিনা রদ্রিগেজ
Sketch of Georgina Rodríguez
জন্ম
জর্জিনা রদ্রিগেজ হার্নান্দেজ

(1994-01-27) ২৭ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩২)
বুয়েনস আইরেস, আর্জেন্টিনা
অন্যান্য নামজিও
নাগরিকত্ব
  • আর্জেন্টিনা
  • স্পেন
পেশা
  • সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব
  • মডেল
সঙ্গীক্রিশ্চিয়ানো রোনালদো (২০১৬–2026)
সন্তান[]
মডেলিং তথ্য
উচ্চতা১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
ইন্সটাগ্রাম তথ্য
ওয়েবসাইটজর্জিনজিও
অনুসারী৬৫.৫ মিলিয়ন

হালনাগাদ: March 23, 2025


জর্জিনা রদ্রিগেজ হার্নান্দেজ (জন্ম ২৭ জানুয়ারি ১৯৯৪) একজন আর্জেন্টাইন-স্প্যানিশ সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব, মডেল এবং উদ্যোক্তা। পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার সম্পর্কের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন, যা তাকে ব্যাপক গণমাধ্যমের মনোযোগ এনে দেয় এবং ইন্সটাগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল সংখ্যক অনুসারী তৈরি করতে সাহায্য করে। মডেল হিসেবে সাফল্যের পাশাপাশি, জর্জিনা ফ্যাশন জগতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, উচ্চমানের ব্র্যান্ডগুলির সাথে কাজ করেছেন এবং নিজের পোশাকের ব্র্যান্ডও চালু করেছেন। ২০২২ সালে তার জীবন নিয়ে নেটফ্লিক্সের একটি তথ্যচিত্র "আই অ্যাম জর্জিনা" (I Am Georgina) নির্মিত হয়, যেখানে তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

রদ্রিগেজ বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন।[] তার বাবা ছিলেন আর্জেন্টাইন এবং মা স্প্যানিশ।[] তার বড় বোনসহ পরিবারটি তার বাবার আত্মীয়দের সাথে থাকত। যখন রদ্রিগেজের বয়স এক বছর, তখন তার মা স্পেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং পরিবারটি স্পেনের উত্তরাঞ্চলীয় শহর হুয়েস্কার জাকাতে চলে যায়।[][] রদ্রিগেজ চার বছর বয়স থেকে ক্লাসিক্যাল ব্যালে শিখে একজন নৃত্যশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৮ বছর বয়সে তিনি রাজধানী মাদ্রিদে চলে যান, যেখানে তিনি দিনের বেলায় খুচরা দোকানে কাজ করতেন এবং সাপ্তাহিক ছুটির দিনে একটি বারে কাজ করতেন।[] অবশেষে তিনি গুচির একটি দোকানে চাকরি পান।[]

কর্মজীবন

[সম্পাদনা]

খ্যাতি অর্জনের পর থেকে রদ্রিগেজ একজন মডেল এবং ইনফ্লুয়েন্সার হিসেবে ক্যারিয়ার গড়ে তুলেছেন। তিনি গুচি, প্রাডা এবং শ্যানেল-এর মতো ব্র্যান্ডের প্রচারণায় অংশ নেন।[][][][১০][১১] ২০২৪ সালের মার্চ মাসে প্যারিস ফ্যাশন উইকে ভিতেমঁ উইমেনসওয়্যার ফল/উইন্টার ২০২৪-২০২৫ শোতে রদ্রিগেজ রানওয়েতে হেঁটেছিলেন। তিনি একটি লাল রঙের পোশাক পরেছিলেন, যার বুকে সাত নম্বর লেখা ছিল। এই পোশাকটি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসে রোনালদোর জার্সিগুলোর মতো দেখতে ছিল।[১২]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রদ্রিগেজ পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন। মাদ্রিদের একটি গুচি খুচরা দোকানেে তাদের দেখা হয়েছিল, যেখানে জর্জিনা বিক্রয় সহকারী হিসেবে কাজ করছিলেন।[১৩][১৪]

রদ্রিগেজ এবং রোনালদোর প্রথম কন্যা সন্তান ২০১৭ সালের নভেম্বরে জন্মগ্রহণ করে।[১৫] ২০২১ সালের অক্টোবরে, এই দম্পতি তাদের দ্বিতীয়বার গর্ভধারণের খবর জানান।[১৬] ২০২২ সালের এপ্রিলে রদ্রিগেজ যমজ সন্তান—একটি ছেলে ও একটি মেয়ে—প্রসব করেন, কিন্তু দুর্ভাগ্যবশত নবজাতক ছেলেটি প্রসবের সময় মারা যায়।[১৭] ইন্সটাগ্রামে এক পোস্টে রোনালদো এবং রদ্রিগেজ লেখেন: "গভীরতম দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আমাদের ছোট্ট ছেলেটি মারা গেছে। এটি যেকোনো বাবা-মায়ের পক্ষে সবচেয়ে বড় কষ্ট।"[১২] রোনালদোর আরও তিনটি সন্তান রয়েছে—একটি ছেলে ২০১০ সালের জুনে এবং যমজ সন্তান ২০১৭ সালের জুনে জন্মগ্রহণ করে। রদ্রিগেজ তাদের সবাইকে নিজের সন্তানের মতোই দেখেন।[১৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Cristiano Ronaldo: Georgina abre o jogo sobre relação"www.uol.com.br। ৩০ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৪
  2. "Where is Georgina from? Cristiano Ronaldo's long-time girlfriend's humble beginnings"। ২১ সেপ্টেম্বর ২০২৪।
  3. https://www.goal.com/es/noticias/quien-es-georgina-rodriguez-todo-lo-que-necesitas-saber-sobre-la-/14s72u313mkgy14jc7tez8aib6
  4. Drake, Virginia (মার্চ ২০১৮)। "Entrevista a Georgina, la novia de Cristiano Ronaldo"XLSemanal (স্পেনীয় ভাষায়)। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১
  5. Clémence Michallon (১১ ফেব্রুয়ারি ২০২২)। "Georgina Rodríguez: Why fans are obsessed with Cristiano Ronaldo's partner and her 'strange and striking' show"The Independent (English ভাষায়)। ৬ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৩{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  6. 1 2 "Who is Cristiano Ronaldo's girlfriend? All about Georgina Rodríguez"TODAY.com (ইংরেজি ভাষায়)। ২৬ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪
  7. Pina, Marina (১ জুন ২০২১)। "Georgina Rodríguez se consuma como 'jaquesa': así ha evolucionado en cinco años"La Otra Crónica (Spanish ভাষায়)। Unidad Editorial। ৪ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩{{ম্যাগাজিন উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  8. Jiménez, Andrea (২১ ডিসেম্বর ২০২২)। "Georgina Rodríguez se sincera sobre la pérdida de su hijo: "Este año ha sido el más complicado de mi vida""El País (Spanish ভাষায়)। ৪ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২৩{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  9. Peláez, Raquel (২০ জানুয়ারি ২০২২)। "Georgina Rodríguez: "Me siento igual de cómoda con el presidente de Ferrari que con un camarero. No soy clasista""El País (Spanish ভাষায়)। ৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২৩{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  10. Andrea M. Rosa del Pino (২৬ নভেম্বর ২০২২)। "Georgina: la chica de Jaca deviene en diva insufrible"La Otra Crónica (Spanish ভাষায়)। Unidad Editorial। ৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২৩{{ম্যাগাজিন উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  11. "Georgina explota contra el seleccionador de Portugal en defensa de Cristiano: "No se puede subestimar al mejor jugador del mundo""La Otra Crónica (Spanish ভাষায়)। Unidad Editorial। ১১ ডিসেম্বর ২০২২। ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২৩{{ম্যাগাজিন উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  12. 1 2 "Cristiano Ronaldo and Georgina Rodriguez's Relationship Timeline"Peoplemag (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪
  13. Adrianna C. Freedman। "Cristiano Ronaldo and Georgina Rodriguez's Relationship Timeline"People (ইংরেজি ভাষায়)। Dotdash Meredith। ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  14. Sayeedah Maryam। "Who Is Cristiano Ronaldo's Girlfriend Georgina Rodríguez?"Grazia (ইংরেজি ভাষায়)। Arnoldo Mondadori Editore। ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  15. "Cristiano Ronaldo y Georgina Rodríguez: Así ha sido su gran historia de amor"Chic Magazine (Spanish ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  16. "Georgina Rodríguez está embarazada"¡Hola! (Spanish ভাষায়)। ২৮ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  17. Heller, Corinne (৭ মে ২০২২)। "Cristiano Ronaldo's Partner Georgina Rodriguez Shares Name of Twin Daughter After Son's Death"E! Online (ইংরেজি ভাষায়)। NBCUniversal। ৯ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  18. "Cristiano Ronaldo: Georgina fala sobre relação com filhos do jogador"www.uol.com.br। ২১ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৪

বহিঃ সংযোগ

[সম্পাদনা]