জয়শ্রী রামদাস
জয়শ্রী রামদাস | |
|---|---|
| জন্ম | ১৯৫৪ (বয়স ৭১–৭২) মুম্বাই, ভারত |
| মাতৃশিক্ষায়তন | ফার্গুসন কলেজ, আইআইটি কানপুর, পুনে বিশ্ববিদ্যালয় |
| উপাধি | অধ্যাপক (সাম্মানিক), কেন্দ্র পরিচালক |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | বিজ্ঞান শিক্ষা |
| প্রতিষ্ঠানসমূহ | এইচবিসিএসই, টিআইএফআর সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ |
জয়শ্রী রামদাস (জন্ম নাম তাস্কার) একজন ভারতীয় শিক্ষাবিদ। তিনি ভারতের হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন (এইচবিসিএসই)-এর কেন্দ্র পরিচালক (২০১১-২০১৬) ছিলেন, এটি মুম্বাইয়ে টাটা ইনস্টিটিউট অফ ফাণ্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর একটি জাতীয় কেন্দ্র।[১] একজন অধ্যাপক হিসেবে তিনি কগনিশন (যে প্রক্রিয়ার মাধ্যমে মনের মধ্যে জ্ঞান এবং বোধগম্যতা বিকশিত হয়) এবং বিজ্ঞান শিক্ষা সম্পর্কিত স্নাতক কোর্স পড়ান।[২] তিনি আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত পদার্থবিদ্যা ইউনিয়ন[৩] এবং আন্তর্জাতিক পদার্থবিদ্যা শিক্ষা কমিটির সদস্যও।[৪] ২০০৮ সালের নভেম্বরে তাঁকে এইচবিসিএসই-এর ডিন নিযুক্ত করা হয় এবং ২০১১ সালের জুনে তাঁকে কেন্দ্রের পরিচালক নিযুক্ত করা হয়। তিনি বর্তমানে হায়দ্রাবাদের টিআইএফআর সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজে অধ্যাপক।[৫]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জয়শ্রী রামদাস (তাস্কার) ১৯৫৪ সালে বোম্বেতে (বর্তমানে মুম্বাই) জন্মগ্রহণ করেন।[৬] তাঁর বাবা ছিলেন একজন টেলিযোগাযোগ প্রকৌশলী। তাঁর প্রাথমিক শিক্ষা দিল্লির সেন্ট থমাস স্কুলে হয়েছিল, এরপর তিনি বাগদাদের আমেরিকান স্কুলে এক বছর পড়াশোনা করেন এবং পুনের সেন্ট হেলেনা স্কুল থেকে তাঁর স্কুলজীবন সম্পন্ন করেন। তিনি পুনের ফার্গুসন কলেজে পড়াশোনা করেন এবং ১৯৭৬ সালে আইআইটি কানপুর থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি এইচবিসিএসই -তে বিজ্ঞান শিক্ষায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পুনে বিশ্ববিদ্যালয় তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করেছে। তাঁর গবেষণা পত্রটি সম্ভবত ভারতে বিজ্ঞান শিক্ষার ওপর প্রথম লেখা ছিল।[৭]
কর্মজীবন
[সম্পাদনা]কর্মজীবনের বেশিরভাগ সময়, জয়শ্রী এইচবিসিএসইতে ছিলেন। তিনি লিডস বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীকালে এইচবিসিএসই-তে অনুষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। তিনি ২০০৭ সালের আগস্টে পূর্ণাঙ্গ অধ্যাপক এবং ২০০৮ সালের নভেম্বরে ডিন হন। ২০১১ সালের জুন মাসে এইচসি প্রধানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ ক'রে তিনি এইচবিসিএসই-এর চতুর্থ কেন্দ্র পরিচালক হিসেবে পাঁচ বছরের জন্য নিযুক্ত হন। তিনি টাফ্টস বিশ্ববিদ্যালয় এবং এমআইটিতে এক বছর করে কাটিয়েছেন।
২০১৭ সালের জানুয়ারিতে, তিনি হায়দ্রাবাদের টিআইএফআর সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজে চলে যান।
পুরস্কার / বৃত্তি
[সম্পাদনা]- ১৯৭১ - ১৯৮১ জাতীয় বিজ্ঞান প্রতিভা অনুসন্ধান বৃত্তি
- "বৈজ্ঞানিক শিক্ষামূলক উপাদানের উন্নয়ন" এর জন্য ২০১১ সালের টিডব্লিউএএস আঞ্চলিক কার্যালয় পুরস্কার[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Homi Bhabha Centre for Science Education – Tata Institute of Fundamental Research Faculty"। Homi Bhabha Centre for Science Education। ৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Jayashree Ramadas Curriculum Vitae" (পিডিএফ)। HBCSE, TIFR। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- ↑ "International Union of Pure and Applied Physics – C14: MEMBERS"। International Union of Pure and Applied Physics। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪।
- ↑ "International Committee on Physics Education – Members of the Commission"। ৯ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Faculty – TIFR Hyderabad"। tifrh.res.in। Tata Institute of Fundamental Research। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "Building a new discipline" (পিডিএফ)। Indian Academy of Sciences। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- ↑ Ramadas, Jayashree। "Building a new discipline" (পিডিএফ)। ias.ac.in। Indian Academy of Sciences। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "TWAS Regional Prizes 2011"। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪।