জন সুটার
|
২০২৩ সালে রেঞ্জার্সের হয়ে সুটার | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | জন ফ্রান্সিস সুটার | ||
| জন্ম | ২৫ সেপ্টেম্বর ১৯৯৬ | ||
| জন্ম স্থান | আবেরডিন, স্কটল্যান্ড | ||
| উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রেঞ্জার্স | ||
| জার্সি নম্বর | ৫ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৫৩, ৩১ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
জন ফ্রান্সিস সুটার (ইংরেজি: John Souttar; জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৯৬; জন সুটার নামে সুপরিচিত) হলেন একজন স্কটল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্কটল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর স্কটিশ প্রিমিয়ারশিপের ক্লাব রেঞ্জার্স এবং স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১২ সালে, সুটার স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে স্কটল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্কটল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জন ফ্রান্সিস সুটার ১৯৯৬ সালের ২৫শে সেপ্টেম্বর তারিখে স্কটল্যান্ডের আবেরডিনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]সুটার স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৭, স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালের ২৮শে আগস্ট তারিখে তিনি স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ২৮ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।
২০১৮ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে, ২১ বছর, ১১ মাস ও ১৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সুটার বেলজিয়ামের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্কটল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ৪ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি বেলজিয়াম ৪–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] স্কটল্যান্ডের হয়ে অভিষেকের বছরে সুটার সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৩ বছর, ২ মাস ও ৮ দিন পর, স্কটল্যান্ডের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৫] ২০২১ সালের ১৫ই নভেম্বর তারিখে, ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের ৩৫তম মিনিটে লিয়াম কুপারের অ্যাসিস্ট হতে স্কটল্যান্ডের হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৬][৭]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| স্কটল্যান্ড | ২০১৮ | ৩ | ০ |
| ২০২১ | ১ | ১ | |
| ২০২২ | ২ | ০ | |
| ২০২৩ | ১ | ০ | |
| ২০২৪ | ১ | ০ | |
| সর্বমোট | ৮ | ১ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://int.soccerway.com/matches/2018/09/07/world/friendlies/scotland/belgium/2765554/
- ↑ https://www.worldfootball.net/report/freundschaft-2018-september-schottland-belgien/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3018178
- ↑ https://www.national-football-teams.com/matches/report/20571/Scotland_Belgium.html
- ↑ https://int.soccerway.com/matches/2021/11/15/europe/wc-qualifying-europe/scotland/denmark/3430148/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3495797
- ↑ https://www.worldfootball.net/report/wm-quali-europa-2021-2022-gruppe-f-schottland-daenemark/
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৯৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- স্কটল্যান্ডীয় ফুটবলার
- রেঞ্জার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়
- স্কটীয় পেশাদার ফুটবল লিগের খেলোয়াড়
- স্কটল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- স্কটল্যান্ডের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- স্কটল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- হার্ট অব মিডলোদিয়ান ফুটবল ক্লাবের খেলোয়াড়