জন রো টাউনসেন্ড
জন রো টাউনসেন্ড (১৯ মে ১৯২২ – ২৪ মার্চ ২০১৪) ছিলেন একজন ব্রিটিশ শিশু সাহিত্যিক এবং শিশুসাহিত্য পণ্ডিত। তার সবচেয়ে বিখ্যাত শিশুপাঠ্য উপন্যাস হল দ্য ইন্ট্রুডার, যা ১৯৭১ সালে এডগার পুরস্কার জিতেছিল। তার সবচেয়ে বিখ্যাত অধ্যয়নমূলক কাজটি হলো একটি তথ্যসূত্রমূলক গ্রন্থমালা, রিটেন ফর চিলড্রেন: অ্যান আউটলাইন অফ ইংলিশ চিলড্রেনস লিটারেচার (১৯৬৫),[১] যা ছিল এই বিষয়ে সেই সময়ের একটি প্রামাণ্য কাজ।[২][৩] প্রথম সংশোধিত সংস্করণে এটিকে ব্যাপকভাবে প্রসারিত করে রিটেন ফর চিলড্রেন: অ্যান আউটলাইন অফ ইংলিশ-ল্যাঙ্গুয়েজ চিলড্রেনস লিটারেচার (১৯৭৪) নামে প্রকাশ করা হয়েছিল। ২য় থেকে ৪র্থ সংশোধিত সংস্করণের জন্য ১৯৮৩, ১৯৮৭ ও ১৯৯০ সালে এর হালনাগাদ করা হয় – শেষ সংস্করণটি ছিল "কল্পনাধর্মী লেখার একটি সমীক্ষা, যার মধ্যে ছিল কবিতা এবং ছবির বই, এর সাথে ছিল শিশু সাহিত্যের উপর রচিত একটি গ্রন্থপঞ্জি ও ১৯৮৯ সাল পর্যন্ত শিশু সাহিত্যের অনেক পুরানো বইয়ের চিত্রকর্ম।"(ওসিএলসি 25630220)
জীবনী
[সম্পাদনা]টাউনসেন্ড লিডসে জন্মগ্রহণ করেন এবং লিডস গ্রামার স্কুল ও কেমব্রিজের ইমানুয়েল কলেজে[৪] পড়াশোনা করেন। তার জনপ্রিয় রচনাগুলোর মধ্যে রয়েছে গাম্বলস ইয়ার্ড, যেটি ছিল ১৯৬১ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস। এছাড়াও উইডারশিনস ক্রিসেন্ট (১৯৬৫); এবং দ্য ইন্ট্রুডার (১৯৬৯), যা মিস্ট্রি রাইটার্স অফ আমেরিকা থেকে ১৯৭১ সালে সেরা কিশোর রহস্য উপন্যাসের জন্য এডগার পুরস্কার জিতেছিল। ব্রিটেনে, দ্য ইন্ট্রুডার উপন্যাসটি একটি শিশুতোষ টিভি সিরিজে রূপান্তরিত হয়েছিল, যেখানে মিল্টন জনস অপরিচিত ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি কিছু সময়ের জন্য দ্য গার্ডিয়ানের সাপ্তাহিক আন্তর্জাতিক সংস্করণের সম্পাদক ছিলেন এবং পত্রিকাটির শিশুতোষ বইয়ের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়াও ব্রিটেনে, নোহস ক্যাসেল উপন্যাসটি সাউদার্ন টেলিভিশন দ্বারা চিত্রায়িত হয়েছিল, যার ধারাভাষ্য করেছিলেন ব্যারি মর্টিমার (সাইমন গিপস-কেন্ড), এবং ১৯৮০ সালে সাতটি ২৫ মিনিটের পর্বে এটি সম্প্রচারিত হয়েছিল।
তিনি ১৯৭০-এর দশকের শুরু থেকে জিল প্যাটোন ওয়ালশের সাথে সম্পর্কে ছিল, কিন্তু ২০০৪ সালে জিলের প্রথম স্বামীর মৃত্যুর পরেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[৪]
বইসমূহ
[সম্পাদনা]- গাম্বলস ইয়ার্ড (১৯৬১)
- হেলস এজ (১৯৬৩)
- উইডারশিনস ক্রিসেন্ট (১৯৬৫)
- রিটেন ফর চিলড্রেন: অ্যান আউটলাইন অফ ইংলিশ চিলড্রেনস লিটারেচার (১৯৬৫)
- দ্য হ্যালারসেজ সাউন্ড (১৯৬৬)
- পাইরেটস আইল্যান্ড (১৯৬৮)
- দ্য ইন্ট্রুডার (১৯৬৯)
- ট্রাবল ইন দ্য জাঙ্গল (১৯৬৯)
- গুডবাই টু গাম্বলস ইয়ার্ড (১৯৭০)
- এ সেন্স অফ স্টোরি (১৯৭১); এ সাউন্ডিং অফ স্টোরিটেলার্স নামে পুনঃপ্রকাশিত (১৯৭৯)
- দ্য সামার পিপল (১৯৭২)
- উইশ ফর উইংস (১৯৭২)
- গুড-নাইট, প্রফ, লাভ (১৯৭৩)
- রিটেন ফর চিলড্রেন: অ্যান আউটলাইন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ চিলড্রেনস লিটারেচার (১৯৭৪) – ১৯৬৫ সালের আউটলাইনের প্রথম সংশোধিত সংস্করণ
- ফরেস্ট অফ দ্য নাইট (১৯৭৪)
- নোয়াজ ক্যাসেল (১৯৭৫)
- টপ অফ দ্য ওয়ার্ল্ড (১৯৭৬)
- দ্য জানাদু ম্যানুস্ক্রিপ্ট (১৯৭৭) (মার্কিন শিরোনাম: দ্য ভিজিটরস)
- রানাওয়েজ (১৯৭৯)
- এ সাউন্ডিং অফ স্টোরিটেলার্স (১৯৭৯)
- কিং ক্রিয়েচার, কাম (১৯৮০) (মার্কিন শিরোনাম: দ্য ক্রিয়েচারস)
- দ্য ফরচুনেট আইলস (১৯৮১); দ্য গোল্ডেন জার্নি নামে পুনঃপ্রকাশিত (১৯৮৯)
- দ্য আইল্যান্ডার্স (১৯৮১)
- এ ফরেন অ্যাফেয়ার (১৯৮২) (মার্কিন শিরোনাম: কেট অ্যান্ড দ্য রেভোলিউশন)
- ক্লেভার ডিক: দ্য ডায়েরি অফ এ ড্রেডফুল চাইল্ড (১৯৮২)
- ড্যান অ্যালোন (১৯৮৩)
- ক্লাউডি-ব্রাইট (১৯৮৪); স্যাম অ্যান্ড জেনি নামে পুনঃপ্রকাশিত (১৯৯২)
- ফেম অ্যান্ড ফরচুন (১৯৮৪)
- গন টু দ্য ডগস (১৯৮৪)
- টম টিডলার'স গ্রাউন্ড (১৯৮৫); দ্য হিডেন ট্রেজার (১৯৮৮) নামে পুনঃপ্রকাশিত
- দ্য পারসুয়েডিং স্টিক (১৯৮৬)
- ডাউনস্ট্রিম (১৯৮৭)
- রবস প্লেস (১৯৮৭)
- ক্র্যানফোর্ড রিভিজিটেড (১৯৮৯)
- চিয়ার অ্যান্ড গ্রোন (১৯৮৯)
- দ্য ইনভেডার্স (১৯৯২) – দ্য আইল্যান্ডার্স-এর সিক্যুয়েল
বহিঃসংযোগ
[সম্পাদনা]- লাইব্রেরি অব কংগ্রেস কর্তৃপক্ষে জন রো টাউনসেন্ড, ৪৮ ক্যাটালগ ue রেকর্ড সহ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Written for Children (1965): ...". Fantastic Fiction (fantasticfiction.co.uk). Retrieved 2014-03-27.
Without change in title date (1965), the text concerns a "revised and updated edition", probably that of May 1996, perhaps with 2003 postscript ("Edition: 6 Sub" at Amazon). - ↑ Hunt, Peter (1990). An Introduction to Children's Literature. Routledge. p. 57.
- ↑ Sutton, Roger (২৬ মার্চ ২০১৪)। "John Rowe Townsend"। The Horn Book (hbook.com)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৪।
- 1 2 Stephanie Nettell (২ এপ্রিল ২০১৪)। "John Rowe Townsend obituary"। The Guardian। theguardian.com। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৪।