বিষয়বস্তুতে চলুন

জঁ-নোয়েল বারো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জঁ-নোয়েল বারো
Jean-Noël Barrot
২০২৩ সালে বারো
ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২১শে সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রীমিশেল বার্নিয়ে
ফ্রঁসোয়া বাইরু
পূর্বসূরীস্তেফান সেজুর্নে
পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি,
জাতীয় সংসদ
কাজের মেয়াদ
২০শে জুলাই, ২০২৪  ২১শে সেপ্টেম্বর, ২০২৪
পূর্বসূরীজঁ-লুই বুরলঁজ
উত্তরসূরীBruno Fuchs
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1983-05-13) ১৩ মে ১৯৮৩ (বয়স ৪২)
প্যারিস, ফ্রান্স
জাতীয়তাফরাসি, সুইজারল্যান্ডীয়[]
রাজনৈতিক দলমুভমঁ দেমোক্রাতিক
পিতামাতাজাক বারো (পিতা)
ফ্লোরঁস কাতানি (মাতা)
প্রাক্তন শিক্ষার্থীআশওসে পারি
সিয়ঁস পো
প্যারিস স্কুল অভ ইকোনমিকস
পেশাঅর্থনীতিবিদরাজনীতিবিদ

জঁ-নোয়েল বারো (জন্ম ১৩ই মে, ১৯৮৩)[] ফ্রান্সের মুভমঁ দেমোক্রাতিক (গণতান্ত্রিক আন্দোলন)-এর একজন ফরাসি-সুইজারল্যান্ডীয় রাজনীতিবিদ যিনি ২১শে সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে থেকে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে এবং ফ্রঁসোয়া বাইরুর ধারাবাহিক সরকারে ইউরোপ ও পররাষ্ট্র-বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এলিজাবেথ বর্নের সরকারে ডিজিটাল উত্তরণ ও টেলিযোগাযোগ বিষয়ক প্রতিনিধি মন্ত্রী ও ২০২৪ সালে গাব্রিয়েল আতালের সরকারে ইউরোপ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেশাগতভাবে বারো একজন শিক্ষাবিদ। সরকারে যোগদানের আগে তিনি ২০১৭ সালে লা রেপ্যুবলিক অঁ মার্শ! (LREM)- এর সমর্থনে জাতীয় সংসদ ইভলিন দেপার্ত্যমঁ-র দ্বিতীয় নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।[][] ২০২৪ সালে তিনি জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি নির্বাচিত হন।[] ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার আগ পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Jean-Noël Barrot: «Dans ce monde du retour à la loi du plus fort, la Suisse et l'UE ont besoin de cultiver une relation étroite pour présenter un visage d'unité»"www.letemps.ch (ফরাসি ভাষায়)। ২২ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৫
  2. Richy, Wilfried (২ অক্টোবর ২০২৪)। "Le parcours yvelinois de Jean-Noël Barrot, ministre des Affaires étrangères"tv78 (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৫
  3. "Elections législatives 2017"Ministry of the Interior (French ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  4. "Yvelines - 2e circonscription : Liste des résultats - Elections législatives 2017 - Assemblée nationale"www2.assemblee-nationale.fr। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৩
  5. Kagni, Maxence। "Assemblée nationale : découvrez les noms des présidents des huit commissions | LCP - Assemblée nationale"lcp.fr (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৪