বিষয়বস্তুতে চলুন

ছাপ তিলক সব ছিনে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"ছাপ তিলক সব ছিনে

چھاپ تلک سب چھینی

छाप तिलक सब छीनी रे"
আমির খসরু কর্তৃক সঙ্গীত
ধারাসুফি সঙ্গীত
লেখকআমির খসরু

ছাপ তিলক সব ছিনে একটি কাফি রচনা, যা ১৪শ শতকের প্রখ্যাত সুফি সাধক ও কবি আমির খসরু রচনা ও সুরারোপ করেন। এটি উত্তর ভারতের ব্রজভাষায় রচিত। এর সুর ও আধ্যাত্মিক কথামালার জন্য এই গানটি ভারতীয় উপমহাদেশজুড়ে কাওয়ালি পরিবেশনায় বহুবার গীত হয়েছে।[] এই গানটি আমির খসরুর সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত কবিতার একটি। এটি তার ঈশ্বরপ্রেম, আত্মনিবেদন এবং পরমসত্তার সঙ্গে মিলনের আনন্দের কাব্যিক প্রকাশ। মধ্যপ্রাচ্যের সংগীতধারার সঙ্গে ভারতীয় ভাষা, সংস্কৃতি ও শিল্পরীতির মিশ্রণে এই কবিতা একটি অনন্য শিল্পরূপ ধারণ করেছে। এই রকম আন্তরিক ভক্তিভাব পূর্ববর্তী ইসলামী গজলকাওয়ালিতেও খুব কমই দেখা যায়। এই কবিতা দুই ভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে গঠিত একটি নতুন শিল্পধারা নির্মাণে সহায়ক হয়েছে, যা পরবর্তীতে গঙ্গা-যমুনা তেহজিব সংস্কৃতির ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।[]

এই কবিতার মূলভাব হলো—পরমপ্রেমিকের একটিমাত্র দৃষ্টিতে আত্মপরিচয় মুছে যাওয়া। এটি সুফি সাহিত্য ও সাধনার অন্যতম প্রধান বিষয়বস্তু।[তথ্যসূত্র প্রয়োজন]

এই কবিতাটি কাওয়ালি রূপে গেয়েছেন ভারত ও পাকিস্তানের বহু খ্যাতনামা শিল্পী, তাঁদের মধ্যে রয়েছেন—উস্তাদ নুসরাত ফতেহ আলি খান, নাহিদ আখতার, মেহনাজ বেগম, আবিদা পারভীন, সাবরি ব্রাদার্স,[] ইকবাল হুসেন খান বান্দানওয়াজি, ফারিদ আয়াজআবু মুহাম্মদ কাওয়াল, উস্তাদ জাফর হুসেন খান, উস্তাদ বিলায়েত খান,[] উস্তাদ শুজাত খান, জিলা খান, নিযামী বন্ধু, হাদিকা কিয়ানি, স্মিতা বেল্লুর, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, রাহাত ফতেহ আলি খান, কেলাশ খের, কবিতা শেঠ এবং মৈথিলি ঠাকুর

মূল পাঠ ও অনুবাদ

[সম্পাদনা]
বাংলা অনুবাদ নস্তালিক লিপি দেবনাগরী লাতিন লিপি
তুমি আমার ছাপ, তিলক, সবই কেড়ে নিয়েছ—শুধু চোখে চোখ রেখে।
তুমি বলে দিয়েছ সেই গোপন কথাগুলো—যা কেবল ঈশ্বরই জানেন—শুধু এক চাহনিতে।
তুমি প্রেমের ভাঁটিতে আমায় মদিরা পান করিয়েছ।
তুমি আমায় করে তুলেছ মাতাল, একমাত্র দৃষ্টির ছোঁয়ায়।
ফর্সা বাহুতে সবুজ চুড়ি,
সেই বাহু দুটি তুমি শক্ত করে ধরেছ, শুধু চোখে চোখ রেখে।
আমি জীবন দিতেও রাজি তোমার এই রঙে রাঙাতে,
তুমি তোমার রঙে আমায় রাঙিয়ে দিলে, একবার চোখে তাকিয়েই।
খুসরু বলে, আমি নিজামউদ্দিনের জন্য জীবন দিতেও প্রস্তুত।
তুমি আমায় বধূ করে তুলেছ, এক দৃষ্টিতে।
তুমি এক বিস্ময়কর কথা বলে ফেলেছ, শুধুমাত্র চোখে চোখ রেখে।
چھاپ تلک سب چھینی رے موسے نینا ملائیکے
بات اگم کہہ دینی رے موسے نینا ملائیکے
پریم بھٹی کا مدھوا پلائیکے
متوالی کر لينی رے موسے نینا ملائیکے
گوری گوری بياں، ہری ہری چوڑیاں
بياں پکڑ ہر لينی رے موسے نینا ملائیکے
بل بل جاؤں میں تورے رنگ رجوا
اپنی سی رنگ دينی رے موسے نینا ملائیکے
خسرو نظام کے بل بل جائے
موہے سہاگن کر دینی رے موسے نینا ملائیکے
بات عجب کہہ دینی رے موسے نینا ملائیکے
छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलाइके
बात अगम कह दीनी रे मोसे नैना मिलाइके
प्रेम भटी का मधवा पिलाइके
मतवाली कर लीनी रे मोसे नैना मिलाइके
गोरी गोरी बईयाँ, हरी हरी चूड़ियाँ
बईयाँ पकड़ हर लीनी रे मोसे नैना मिलाइके
बल बल जाऊं मैं तोरे रंग रजवा
अपनी सी रंग दीनी रे मोसे नैना मिलाइके
ख़ुसरो निज़ाम के बल बल जाए
मोहे सुहागन कीनी रे मोसे नैना मिलाइके
बात अजब कह दीनी रे मोसे नैना मिलाइके
Chaāp tilak sab chhīnī re mose nainā milāike
Bāt agam keh dīnī re mose nainā milāike
Prem bhaṭī kā madhvā pilāike
Matvālī kar līnī re mose nainā milāike
Gorī gorī baīyān, harī harī chuṛiyān
Baīyān pakaṛ har līnī re mose nainā milāike
Bal bal jāūn main tore rang rajvā
Apnī sī rang dinī re mose nainā milāike
Khusro nizaam ke bal bal jaiye
Mohe suhāgan kīnī re mose nainā milāike
Bāt ajab keh dīnī re mose nainā milāike

জনপ্রিয় সংস্কৃতি

[সম্পাদনা]

১৯৭৮ সালের বলিউড চলচ্চিত্র ম্যায় তুলসী তেরে আঙ্গন কী-তে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে পরিবেশিত একটি সংস্করণ অন্তর্ভুক্ত ছিল। আরেকটি বহুল প্রশংসিত পরিবেশনা আবিদা পারভীন ও রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে শোনা যায়, যা পাকিস্তানের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘‘কোক স্টুডিও’’-তে সম্প্রচারিত হয়।[] এই গজলটি আরও কয়েকটি ভারতীয় চলচ্চিত্রেও ব্যবহৃত হয়েছে। ২০১৬ সালের সাত উচাক্কে চলচ্চিত্রে কীর্তি সগঠিয়া এই গানটি গেয়েছেন এবং সুরারোপ করেছেন বাপি–তুতুল।[] ২০২০ সালের আনপজড চলচ্চিত্রেও এই গানের একটি পরিবেশনা শোনা যায়, যা সুর দিয়েছেন শিশির এ সামন্ত এবং গেয়েছেন সামন্ত ও সুনীল কামাথ।[] এই গানটি সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা বজায় রেখেছে। এটি ভারত ও পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন প্রতিভা অনুসন্ধানমূলক অনুষ্ঠানে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিতভাবে শোনা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "A message of love: Sabri brothers enthrall the audience with their qawwali"The Times of India। TNN। ২৪ জানুয়ারি ২০১১। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭
  2. "Chaapp Tilak Sab Cheeni: Hazrat Amir Khursu's timeless masterpiece - Ravi Magazine"Ravi Magazine (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৫ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৭
  3. জিমলি মুখার্জি পাণ্ডে (৯ ফেব্রুয়ারি ২০১৩)। "Notes etched in sand & spiritual quest"দ্য টাইমস অব ইন্ডিয়া। TNN। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭
  4. সিরাজ শানাই (৪ সেপ্টেম্বর ২০১৫)। "Chhaap Tilak Sab Chheeni - Hazrat Amir Khusro - Vocal & Sitar - Ustad Vilayat Khan"ইউটিউব। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭
  5. "Abida Parveen & Rahat Fateh Ali Khan, Chaap Tilak, Coke Studio Season 7, Episode 6"SoundCloud। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৭
  6. Saat Uchakkey (Original Motion Picture Soundtrack) - EP by Jaidev Kumar, Bapi-Tutul, Vivek Kar, Niranjan Khound & Saket Singh (মার্কিন ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ৬ মে ২০২১
  7. "Unpaused (Music from the Prime Original Series)"। Amazon Music। ১৮ ডিসেম্বর ২০২০।