বিষয়বস্তুতে চলুন

চৌধুরী রফিকুল আবরার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চৌধুরী রফিকুল আবরার
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
কাজের মেয়াদ
৫ মার্চ ২০২৫[]  ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টামুহাম্মদ ইউনূস
পূর্বসূরীওয়াহিদউদ্দিন মাহমুদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1952-08-17) ১৭ আগস্ট ১৯৫২ (বয়স ৭৩)
ফরিদপুর, পূর্ববঙ্গ, পাকিস্তান
জাতীয়তাবাংলাদেশি
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক

চৌধুরী রফিকুল আবরার, (জন্ম: ১৭ আগস্ট ১৯৫২) যিনি সি আর আবরার নামেও পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, মানবাধিকার কর্মী এবং শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের নির্বাহী পরিচালক।[][][] তিনি মানবাধিকার সংগঠন অধিকারের সভাপতি।[]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

সি আর আবরার মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি। এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন আবরার।[]

কর্মজীবন

[সম্পাদনা]

আবরার ১৯৯৫ সালে তাসনিম আরেফা সিদ্দিকী, শাহদীন মালিক, সুমাইয়া খায়ের এবং ইয়াসমিন আলী হকের সাথে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিট প্রতিষ্ঠা করেন।[][]

আবরার ১৯৯৯ সালে "এইড, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লোমেসি" বইটি লেখেন।[] তিনি শাহদীন মালিকের সাথে "দক্ষিণ এশিয়ার জাতীয় শরণার্থী আইনের দিকে" বইটি সহ-সম্পাদনা করেন এবং ২০০০ সালে প্রকাশিত হয়।[]

আবরার ওস্তাদ আয়েত আলী খান সঙ্গীত নিকেতন ও মোবারক হোসেন খান আয়োজিত ওস্তাদ আলাউদ্দিন খান ও ওস্তাদ আয়েত আলী খানের ওপর আলোচনায় নেতৃত্ব দেন এবং যেখানে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জাহানারা বেগম উপস্থিত ছিলেন।[১০]

২০২৩ সালের এপ্রিলে নাগরিকের এক অনুষ্ঠানে আবরার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানিয়েছিলেন।[১১] তিনি বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের অধিকারের পক্ষে কথা বলেছেন।[১২] তিনি দাবি করেছেন যে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ক্ষেত্রে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই নীতি প্রায় একই।[১৩] তিনি বলেন, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে আসা রোহিঙ্গাদের দায়িত্ব বাংলাদেশ সরকারেরই নেওয়া উচিত, তবে শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশকে চাপ দেওয়ার জন্য সৌদি আরবেরও সমালোচনা করেন।[১৪] তিনি বাংলাদেশে জোরপূর্বক গুমের শিকারদের সম্পর্কে লিখেছেন।[১৫]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকারের পতনের পর ভারতীয় রাজনীতিবিদ এবং গণমাধ্যমের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন আবরার।[১৬] তিনি এটিকে পক্ষপাতদুষ্ট বলে বর্ণনা করেছেন।[১৬]

২০২৫ সালের ৪ মার্চ মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে তার নাম মনোনীত করা হয়।[১৭][১৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার"Bangla Tribune। ৫ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  2. 1 2 "RMMRU Team | Refugee and Migratory Movements Research Unit" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  3. "Author Page"The University Press Limited (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. Abrar, C. R. (১০ ডিসেম্বর ২০২৩)। "Human rights enjoyment in a red zone?"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  5. "Dr. C R Abrar"Free Rohingya Coalition (FRC) (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ জুন ২০২০। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  6. "উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার"বাংলা ট্রিবিউন। ৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৫
  7. "About Us | Refugee and Migratory Movements Research Unit" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  8. "Aid, Development and Diplomacy"The University Press Limited (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. Rahim, Naureen (১১ আগস্ট ২০২২)। "Book Review: Towards National Refugee Laws in South Asia by C R Abrar and Shahdeen Malik (eds)"Dhaka Law Review (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  10. Kamol, Ershad (১৮ সেপ্টেম্বর ২০০৫)। "Ustad Alauddin Khan and Ustad Ayet Ali Khan remembered"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  11. "Repeal DSA as it targets critical, dissenting voices: Nagorik"New Age। ১৫ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  12. Media, Naya Daur (২৮ মার্চ ২০১৯)। "'A forsaken minority': Dr Rafiqul Abrar on stranded Pakistanis in Bangladesh"Medium (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  13. Zakaria, A. K. M. (১৬ জানুয়ারি ২০২২)। "'China and the US have almost the same position on the Rohingya question'"দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  14. "Why Bangladesh is in a fix over Rohingya repatriation – DW – 01/15/2021"dw.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  15. আবরার, সি আর (৩০ আগস্ট ২০২১)। "ফুল কিনতে গিয়ে আর ফিরলেন না!"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  16. 1 2 Abrar, C. R. (১৮ আগস্ট ২০২৪)। "Canards of a prejudiced neighbour"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪
  17. "শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার: প্রেস সচিব"দ্য ডেইলি স্টার। ৪ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৫
  18. "উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার"Bangla Tribune। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৫