চৈত্রা জে আচার
চৈত্রা জে আচার | |
|---|---|
| জন্ম | |
| পেশা | অভিনেত্রী, গায়িকা |
| কর্মজীবন | ২০১৯-বর্তমান |
চৈত্রা জে আচার যিনি চৈত্রা আচার নামেও পরিচিত, একজন ভারতীয় অভিনেত্রী এবং কন্নড় চলচ্চিত্রের গায়িকা। বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করা চৈত্রা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র মাহিরা -তে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পন করেন। তালেদান্দা সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর বিভাগে কন্নড় ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]চৈত্র আচার কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার ঝোঁক ছিল, কারণ তার মা সংগীত চর্চা করতেন। তিনি কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পাশাপাশি থিয়েটারে অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করেন। চৈত্রা পরিবার শিক্ষা ও শিল্প উভয়কেই প্রাধান্য দিত। তিনি পরিক্রমা হিউম্যানিটি ফাউন্ডেশন(যেখানে তার বাবা একজন শিক্ষক ছিলেন) থেকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ন করেন। পরে, তিনি এমএস রামাইয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ঈঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন এবং জেএনসিএএসআর -এ ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন। [১]
কর্মজীবন
[সম্পাদনা]অভিনয়
[সম্পাদনা]চৈত্রা কলেজে পড়াকালীনই অভিনয় জীবন শুরু করেন। অভিনেতা অনিশ তেজেশ্বর পরিচালিত ও প্রযোজিত কন্নড় ওয়েব সিরিজ বেঙ্গালুরু কুইন্স-এ তিনি প্রথম অভিনয় করে। [২] ২০১৯ সালে মহেশ গৌড়ার পরিচালনায় মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার মাহিরা চলচ্চিত্রের মাধ্যমে কন্নড় সিনেমায় আত্মপ্রকাশ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে গিলকি, তালেদান্ডা এবং আদ্রুশ্য বিশেষভাবে জনপ্রিয়। [৩][৪]
২০২৩ সালে চৈত্রার দুটি সিনেমা মুক্তি পায়— টবি, যেখানে তিনি রাজ বি শেঠির সাথে অভিনয় করেন, এবং সপ্ত সাগরদাছে এলো সাইড-বি, যেখানে তিনি "রক্ষিত শেঠি" এবং রুক্মিণী বসন্তের সাথে অভিনয় করেছিলেন। উভয় সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। [৫][৬][৭] এরপর, নবাগত পরিচালক শ্রীনিধি বেঙ্গালুরুর পরিচালিত ব্লিঙ্ক সিনেমায়ও তিনি অভিনয় করেন, যা সমালোচকদের প্রশংসা লাভ করে। [৮]
বর্তমানে চৈত্রার হাতে বেশ কিছু প্রকল্প রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য স্ট্রবেরি (রক্ষিত শেঠি স্টুডিও প্রযোজিত),[৯] হ্যাপি বার্থডে টু মি (রাকেশ কাদরি পরিচালিত), এবং ইয়ারিগু হেলবেদী (শিবা গণেশন পরিচালিত)। এছাড়া তিনি দুটি নামহীন সিনেমায় কাজ করছেন, যা মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ধনঞ্জয় অভিনীত উত্তরকান্দা সিনেমায়ও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। [১০]
গান
[সম্পাদনা]অভিনয়ের পাশাপাশি চৈত্রা সবসময় সংগীত ও গানকে ভালোবেসেছেন। মূলত, তার ইচ্ছে ছিল একজন পেশাদার গায়িকা হওয়ার, তবে অভিনয়ে আসাটা ছিল আকস্মিক। ২০১৯-২০ সালে তিনি অনেক চলচ্চিত্রের কোরাস গায়িকা হিসেবে কাজ শুরু করেন এবং পরে প্লেব্যাক গানের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেন। ধীরে ধীরে তিনি কন্নড় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হয়ে ওঠেন। তার সাম্প্রতিকতম হিট গান সোজুগাদা সুজু মল্লিগে, যা ২০২১ সালের চার্টবাস্টার অ্যালবাম গরুড় গামনা বৃষভ বাহনা-তে অন্তর্ভুক্ত এবং মিথুন মুকুন্দন সুরারোপ করেছেন। [১১] চৈত্রা প্রায়ই তার গাওয়া গানের ছোট ক্লিপ সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যা দর্শকরা বেশ উপভোগ করেন।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায় |
| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | রেফ. |
|---|---|---|---|---|
| ২০১৯ | মাহিরা | আদ্যা | ||
| আ দৃশ্য | আশা | |||
| ২০২২ | গিলকি | ন্যান্সি | [১২] | |
| তালেদান্ডা | সাকি | [১৩] | ||
| ২০২৩ | টোবি | জেনি | ||
| সপ্ত সাগরদাছে এলো - সাইড বি | সুরভি | [১৪] | ||
| ২০২৪ | ব্লিঙ্ক | দেবকী | [১৫] | |
| হ্যাপি বার্থডে টু মি | আদিথি | ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি | [১৬] | |
| ২০২৫ | 'স্ট্রবেরি' |
নম্রুতা | পোস্ট প্রোডাকশন | |
| 'উত্তরকান্দা' |
লাচ্চি | চলচ্চিত্রায়ন চলছে | [১৭] | |
| 'সিদ্ধার্থ ৪০' |
ঘোষিত হবে | তামিল চলচ্চিত্র; চিত্রগ্রহণ চলছে | [১৮] | |
| 'মাই লর্ড' |
ঘোষিত হবে | তামিল চলচ্চিত্র; চিত্রগ্রহণ চলছে | ||
গান
[সম্পাদনা]| বছর | গানের শিরোনাম | সিনেমা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০১৯ | নীলাকাশ কেলু | সর্বজনীকরণে সুবর্ণভাকাশা | |
| ২০২০ | নিনিয়ারো | মায়াবাজার ২০১৬ | |
| ২০২১ | সোজুগাদা সুজুমালিগে | গরুড় গামনা বৃষভ বাহন | |
| ২০২২ | বেঙ্কির আত্মা | বেঙ্কি | |
| ২০২৩ | নন্দকোব্যাডভে | তাগারু পাল্যা | |
| মেলাজ | স্বাথি মুত্তিনা পুরুষ হানিয়ে | নেপথ্য কণ্ঠস্বর | |
| ২০২৪ | শাখাহারীর আত্মা | শাখাহারি |
পুরস্কার এবং মনোনয়ন
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | কাজ | ফলাফল | রেফ. |
|---|---|---|---|---|---|
| ২০২১ | দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার | সেরা মহিলা প্লেব্যাক গায়িকা - কন্নড় | "সোজুগদা সুজুমাল্লিগে" ( গরুড় গামনা বৃষভ বাহন থেকে) | বিজয়ী | [১৯] |
| ২০২২ | "বেনকির আত্মা" ( বেনকি থেকে) | মনোনীত | [২০] | ||
| ২০২৩ | ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ | সেরা অভিনেত্রী – কন্নড় | তালেদান্ডা | বিজয়ী | [২১] |
| ২০২৪ | দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার | সেরা অভিনেত্রী – কন্নড় | টবি | বিজয়ী | [২২] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The down to earth debutante"। Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯।
- ↑ "Home Party is"। Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Exclusive Iam doing varied content driven films to show people my range as an artiste chaitra J achar"। Ott Play (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২।
- ↑ "Chaitra Achar joins the cast of Sapta Sagaradaache Yello"। Cinema Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২।
- ↑ M.V, Vivek (১৫ নভেম্বর ২০২৩)। "'Toby' star Chaithra J Achar on her 'SSE (Side B)' experience and being a risk-taker"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৪।
- ↑ "Exclusive! Chaithra J Achar: I'm loving all the attention I've got since Toby; it's nice and humbling"। OTTPlay (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৪।
- ↑ "Exclusive! Chaithra Achar – I never thought Sapta Sagaradaache Ello's Surabhi would get so much love"। OTTPlay (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৪।
- ↑ S, Pranati A.। "'Blink' movie review: Brilliantly executed time-travel sci-fi drama"। Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ "Mangaluru: Arjun Lewis directorial Kannada movie 'Strawberry' poster released"। Daiji World (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Actress Chaithra Achar's First Look From Uttarakaanda Unveiled"। News18 (ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২৪।
- ↑ "Garuda GamanaVrishabha Vahana Movie Song SojugadaSoojumallige inches towards one million views"। Tv 9 Kannada (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১।
- ↑ "Gilky Movie Review : Tarak and Chaithra shine in a rather uneasy drama"। The Times of India। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Taledanda Movie Review : Sanchari Vijay shines in a powerful role"। The Times of India। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২।
- ↑ "Chaitra J Achar revealed as the second lead in Rakshit Shetty's Sapta Sagaradaache Ello"। ottplay। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২২।
- ↑ "Deekshith Shetty Join hands with Srinidhi Bengaluru for Blink"। The New Indian Express। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২২।
- ↑ "Heres a First for Archana Kottige only one outfit throughout the movie"। The Times of India। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Chaithra J Achar roped in to star in Dhananjaya's next"। The Times of India। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Siddharth 40: Siddharth's next with Sri Ganesh goes on floors"। The Hindu। ১৬ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৪।
- ↑ "SIIMA 2022 winner's list: Allu Arjun's Pushpa wins big in several categories"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩।
- ↑ "SIIMA Awards 2023: RRR, 777 Charlie win big; Jr NTR, Yash named Best Actors; Sreeleela and Srinidhi Shetty are Best Actresses"। Indian Express। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Winners: 68th Filmfare Awards South 2023 (Kannada)"। Filmfare। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২২।
- ↑ "SIIMA Awards 2024: Dasara, Hi Nanna, Kaatera and Sapta Sagaradaache Ello win big on Day 1"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৪।