বিষয়বস্তুতে চলুন

চেকোট কারিয়ান জানু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চেকোট কারিয়ান জানু
২০১২ সালে চেকোট কারিয়ান জানু
জন্ম১৯৭০
জাতীয়তাভারতীয়
পরিচিতির কারণঅবস্থান ধর্মঘট (২০০১)
মুথাঙ্গা ঘটনা (২০০৩)
আরলাম প্রতিবাদ

চেকোট কারিয়ান জানু (জন্ম ১৯৭০) একজন ভারতীয় সমাজকর্মী এবং রাজনীতিবিদ।

তিনি আদিবাসী গোথরা মহা সভার নেত্রী। এটি একটি সামাজিক সংস্থা, যারা ২০০১ সাল থেকে কেরালার ভূমিহীন উপজাতিদের জমি পুনর্বণ্টনের জন্য আন্দোলন করে আসছে। দলিত-আদিবাসী অ্যাকশন কাউন্সিলের তত্ত্বাবধানে এই আন্দোলনটি চলছে। ২০১৬ সালে, তিনি জনাথিপথ্য রাষ্ট্রীয় সভা (জেআরএস) নামে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন এবং ২০১৬ সালের কেরালা বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে সুলতানবাথেরি থেকে এনডিএ-র অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু পরাজিত হন।[] জেআরএস ২০১৮ সালে এনডিএ ত্যাগ করে।[]

জীবনী

[সম্পাদনা]

বয়নাড়ের মানন্তবাদীর কাছে চেকোট নামক আদিবাসী গ্রামে রাভুলা সম্প্রদায়ের দরিদ্র আদিবাসী পিতামাতার ঘরে কারিয়ান জানু জন্মগ্রহণ করেন। ঐতিহাসিক পটভূমির কারণে তাঁদের নাম আদিয়া, যারা কেরালার বেশ কয়েকটি উপজাতি গোষ্ঠীর মতো একটি চুক্তিবদ্ধ শ্রমিক গোষ্ঠী ছিল। আদিয়া মানে দাস এবং তাদের বেশিরভাগই ভূমিহীন কৃষি শ্রমিক। কারিয়ানের কোনও আনুষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু বয়নাড়ে পরিচালিত হওয়া একটি সাক্ষরতা অভিযানের মাধ্যমে তিনি পড়তে এবং লিখতে শিখেছিলেন।

কারিয়ান সাত বছর বয়সে স্থানীয় একজন স্কুল শিক্ষকের বাড়িতে গৃহকর্মী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং সেখানে পাঁচ বছর কাটিয়ে দেন। ১৩ বছর বয়সে, তিনি ভারতীয় ২ টাকা (৩.৫ মার্কিন সেন্ট) দৈনিক মজুরিতে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। পরে, তিনি দর্জির কাজ শিখেছিলেন এবং একটি ছোট দোকান শুরু করেছিলেন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে সেটি বন্ধ করতে হয়েছিল।

কারিয়ান জানু বাম দলে যোগ দিয়েছিলেন, তাঁর কাকা পিকে কালান ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র সদস্য ছিলেন, কারিয়ান তাঁর দ্বারা প্রভাবিত হয়েছিলেন।[] তিনি ১৯৭০-এর দশকে ভারতের কমিউনিস্ট পার্টির একটি অংশ কেরালা রাজ্য কার্শাকা থোজিলালি ইউনিয়নে (কেএসকেটিইউ) যোগ দিয়ে একজন সক্রিয় কর্মী হয়ে ওঠেন। তিনি বয়নাড়ের তিরুনেলি বনে একটি উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি শীঘ্রই উপজাতিদের কণ্ঠস্বর হিসাবে পরিচিত হয়ে ওঠেন। তিনি ১৯৮৭ সাল পর্যন্ত ইউনিয়নের একজন প্রচারক হিসেবে কাজ করেছিলেন। এরপর তিনি উপজাতিদের সমস্যাগুলি বুঝতে এবং তাদের সংগ্রামের জন্য একত্রিত করতে একটি সফর শুরু করেন।

কুডিল কেট্টি সমারাম

[সম্পাদনা]

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র সাথে কারিয়ান জানুর কর্মজীবন তাঁকে দলীয় রাজনীতিতে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করেছিল। ২০০১ সালে, তিনি রাজ্যজুড়ে একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন এবং তিরুবনন্তপুরমে সচিবালয়ের সামনে ভূমিহীন আদিবাসীদের জন্য জমির দাবিতে একটি কুডিল কেট্টি সমারামের আয়োজন করেন যা ৪৮ দিন স্থায়ী হয় এবং এর ফলে কেরালা সরকার আদিবাসীদের মধ্যে জমি বিতরণ করতে রাজি হয়।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

চেকোট কারিয়ান জানু একজন একক মা। ছত্তিশগড়ের বিলাসপুর থেকে এই উপজাতি নেতা তিন বছরের একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন এবং তার নাম রেখেছিলেন সি কে জানকী। কারিয়ান তাঁর মেয়েকে নিয়ে মা ও বোনের সাথে পানাভালিতে থাকেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Contesting under NDA banner is my new way of protesting: Kerala Adivasi leader CK Janu"
  2. "No decision yet on joining LDF front: CK Janu to TNM"
  3. Steur, Luisa। "Adivasi mobilization: 'Identity' versus 'class' after the Kerala model of development?"। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৭ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  4. Sudhakaran (৬ ফেব্রুয়ারি ২০১৬)। "Mom is the word"India Times Blog। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৭

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]