বিষয়বস্তুতে চলুন

চুল উপড়ানোর বাতিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চুল উপড়ানোর বাতিক
প্রতিশব্দট্রাইকোটিলোসিস, চুল টানার ব্যাধি, বাধ্যতামূলক চুল টানা[]
চুল উপড়ানোর ব্যাধি আক্রান্ত একজন ব্যক্তির মাথার ত্বকে অসম্পূর্ণ চুল পড়ার একটি ধরণ
উচ্চারণ
বিশেষত্বত্বকবিদ্যা, মনোরোগবিদ্যা
লক্ষণদৃশ্যমান চুল পড়া, মানসিক কষ্ট[][]
রোগের সূত্রপাতশৈশব বা কৈশোরে[]
ঝুঁকির কারণপারিবারিক ইতিহাস, উদ্বেগ, বাধ্যতামূলক-বাতিকগ্রস্ত ব্যাধি[]
রোগনির্ণয়ের পদ্ধতিলক্ষণের ওপর ভিত্তি করে, ভাঙা চুল পর্যবেক্ষণ[]
পার্থক্যমূলক রোগনির্ণয়দেহ বিকৃতি ব্যাধি[]
চিকিৎসাজ্ঞানীয় আচরণগত চিকিৎসা, ক্লোমিপ্রামিন[]
সংঘটনের হারপ্রায় ২%[][]

চুল উপড়ানোর বাতিক বা চুল টানার ব্যাধি, যা বাধ্যতামূলক চুল টানা নামেও পরিচিত, একটি মানসিক ব্যাধি যেখানে দীর্ঘমেয়াদি একধরনের তাড়না দেখা যায় যার ফলে আক্রান্ত ব্যক্তি নিজের চুল টেনে ফেলে।[][] চুল টানার সময় স্বল্পস্থায়ী একধরনের আনন্দ বা স্বস্তির অনুভূতি হতে পারে।[] আক্রান্তরা সাধারণত চুল টানা বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। চুল টানা শরীরের যেকোনো অংশে হতে পারে, তবে মাথা এবং চোখের চারপাশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। চুল টানার কারণে মানসিক কষ্ট হয় এবং দৃশ্যমান চুল পড়া দেখা যায়।[][]

২০২৩ সালের হিসেবে, চুল উপড়ানোর নির্দিষ্ট কোনো কারণ এখনো স্পষ্ট নয়। ধারণা করা হয়, এটি জেনেটিক (আনুবংশিক) ও পরিবেশগত কারণের সম্মিলিত প্রভাবে ঘটে।[] এ রোগটি প্রায়শই পরিবারের মধ্যে বংশানুক্রমে দেখা যায়।[] এটি ওসিডি আক্রান্তদের মধ্যে বেশি দেখা যায়। উদ্বেগজনিত পরিস্থিতি চুল টানার পর্বকে উদ্দীপিত করতে পারে। অধিকাংশ ব্যক্তি স্বীকার করেন যে তারা চুল টানেন, এবং পরীক্ষায় ভাঙা চুল দেখা যায়। অনুরূপ লক্ষণযুক্ত অন্যান্য ব্যাধির মধ্যে দেহ বিকৃতি ব্যাধি থাকতে পারে, তবে সেই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি নিজের চেহারার কোনো ত্রুটি সংশোধনের উদ্দেশ্যে চুল অপসারণ করেন।[]

এই ব্যাধির চিকিৎসায় সাধারণত জ্ঞানীয় আচরণগত চিকিৎসা (কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি) ব্যবহার করা হয়।[] ধারণা করা হয়, চুল উপড়ানো পৃথিবীর মোট এক থেকে চার শতাংশ মানুষের মধ্যে দেখা যায়।[][] এটি সাধারণত শৈশব বা কৈশোরে শুরু হয়।[] নারীরা পুরুষদের তুলনায় প্রায় দশ গুণ বেশি আক্রান্ত হন।[] “চুল উপড়ানো” শব্দটি ফ্রাঁসোয়া অঁরি হালোপর (François Henri Hallopeau) ১৮৮৯ সালে প্রবর্তন করেন, যা এসেছে গ্রিক শব্দ θρίξ (থ্রিক্স অর্থ ‘চুল’), τίλλειν (টিল্লেইন অর্থ ‘টানা’), এবং μανία (মানিয়া অর্থ ‘উন্মাদনা’) থেকে।[]

লক্ষণ ও উপসর্গ

[সম্পাদনা]

চুল উপড়ানো সাধারণত শরীরের এক বা দুইটি স্থানে সীমাবদ্ধ থাকে,[] তবে এটি একাধিক স্থানে ঘটতে পারে। মাথার ত্বক (স্ক্যাল্প) হলো চুল টানার সবচেয়ে সাধারণ স্থান, এরপর ভ্রু, চোখের পাতা, মুখ, হাত এবং পা।[১০] কম প্রচলিত স্থানের মধ্যে রয়েছে জননাঙ্গের চুল, বগল, দাড়ি ও বুকের চুল।[১১] ক্লাসিক বা প্রচলিত রূপটি হলো "ফ্রায়ার টাক" ধাঁচের এলোপেসিয়া, অর্থাৎ মাথার মুকুট অংশ (বা "ভার্টেক্স") থেকে চুল পড়ে যাওয়া।[১২] শিশুরা সাধারণত মাথার চুল ছাড়া অন্য স্থানের চুল টানে না।[১০]

চুল উপড়ানো আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই একবারে একটি চুলই টানেন, এবং এই টানার পর্ব ঘণ্টার পর ঘণ্টা স্থায়ী হতে পারে। কিছু ব্যক্তির ক্ষেত্রে চুলের অ্যানাজেন ধাপের চুল টানার সময়, যখন জেল সদৃশ অভ্যন্তরীণ মূল আবরণ চুলের গোড়ায় লেগে থাকে, তখন তারা বেশি সন্তুষ্টি অনুভব করেন। চুল উপড়ানো অনেক সময় রেমিশন-সদৃশ অবস্থায় চলে যায়, যেখানে আক্রান্ত ব্যক্তি দিন, সপ্তাহ, মাস বা এমনকি বছরব্যাপী “চুল টানার তাড়না” অনুভব করেন না।[১৩]

এই ব্যাধিতে আক্রান্তদের মাথার চুল বিভিন্ন দৈর্ঘ্যের হয়; কিছু চুল ভাঙা এবং ভোঁতা প্রান্তবিশিষ্ট, কিছু নতুন গজানো ও সূচালো প্রান্তের, কিছু মাঝখান থেকে ভাঙা বা অসম দাড়ির মতো ছোট। মাথার ত্বকে খসখসে স্কেলিং থাকে না, সামগ্রিকভাবে চুলের ঘনত্ব স্বাভাবিক থাকে, এবং “চুল টানার পরীক্ষা” নেতিবাচক ফল দেয়, অর্থাৎ চুল সহজে টানা যায় না। প্রায়ই চুল অসমভাবে ছেঁড়া অবস্থায় থাকে। আক্রান্তরা প্রায়ই চুল টানার অভ্যাস গোপন করেন, কারণ এর সঙ্গে লজ্জা ও অপরাধবোধ জড়িত থাকে।[১০]

এর মানসিক প্রভাবের মধ্যে রয়েছে আত্মসম্মানবোধের ঘাটতি, যা প্রায়ই অন্যদের অবজ্ঞা, সামাজিক বিচ্ছিন্নতা এবং চেহারাজনিত কারণে নেতিবাচক দৃষ্টি আকর্ষণের ভয়ে বৃদ্ধি পায়।[১৪] অনেকেই টুপি, উইগ, কৃত্রিম চোখের পাতা, ভ্রু পেন্সিল বা বিশেষ চুলের ছাঁট ব্যবহার করে চুল পড়া ঢাকার চেষ্টা করেন।[১৫] এই ব্যাধির সঙ্গে চাপ বা মানসিক স্ট্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চাপহীন পরিবেশে অনেক সময় উপসর্গ থাকে না, কিন্তু চাপপূর্ণ পরিস্থিতিতে “চুল টানা” পুনরায় শুরু হয়।[১৬] আক্রান্তরা প্রায়ই মনে করেন তারা একমাত্র ব্যক্তি যারা এই সমস্যায় ভুগছেন, কারণ এ বিষয়ে রিপোর্টিং বা প্রকাশ খুবই কম।[১৭]

কিছু মানুষের জন্য চুল উপড়ানো কেবলমাত্র সামান্য বিরক্তিকর সমস্যা, কিন্তু অনেকের ক্ষেত্রে লজ্জা ও অপরাধবোধের কারণে তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এতে প্রবল মানসিক চাপ সৃষ্টি হয় এবং অন্যান্য মানসিক ব্যাধি, যেমন মেজাজজনিত বা উদ্বেগজনিত ব্যাধি, সহযোগী রোগ হিসেবে দেখা দিতে পারে। চুল টানার অভ্যাস পারিবারিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করতে পারে, এবং পরিবারের সদস্যদেরও এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পেশাদার সহায়তা প্রয়োজন হতে পারে।[১৮]

অন্যান্য শারীরিক জটিলতার মধ্যে রয়েছে সংক্রমণ, স্থায়ী চুল পড়া, পুনরাবৃত্তিমূলক আঘাত, কার্পাল টানেল সিন্ড্রোম, এবং ট্রাইকোফ্যাজিয়া (চুল গিলে ফেলার কারণে) সৃষ্ট পাকস্থলীর অন্তরোধ[] ট্রাইকোফ্যাজিয়ায় আক্রান্তরা টানা চুল গিলে ফেলেন; চরম অবস্থায় (এবং বিরল ক্ষেত্রে) এর ফলে পাকস্থলীতে চুলের বল বা ট্রাইকোবিজোয়ার তৈরি হতে পারে।[১০] রাপুনজেল সিন্ড্রোম হলো ট্রাইকোবিজোয়ারের এক চরম রূপ, যেখানে চুলের বলের “লেজ” অন্ত্রে প্রবেশ করে এবং ভুল নির্ণয়ের ফলে এটি প্রাণঘাতী হতে পারে।[১০][১৯][২০][২১]

পরিবেশ চুল উপড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্রভাবক।[২২] অলস বা শান্ত পরিবেশে থাকা, যেমন বিশ্রাম নেওয়া বা ঘুমানোর চেষ্টা করা অবস্থায় চুল টানার প্রবণতা বাড়ায়।[২২][২৩] এর একটি উদাহরণ হলো বিছানায় শোয়া অবস্থায় চুল টানা।[২২] এর চরম রূপকে “নিদ্রা-বিচ্ছিন্ন চুল উপড়ানো” বলা হয়, যেখানে রোগী ঘুমন্ত অবস্থায় চুল টানেন।[২২][২৪]

উদ্বেগ, বিষণ্নতা এবং বাধ্যতামূলক-বাতিকগ্রস্ত ব্যাধি চুল উপড়ানো রোগীদের মধ্যে তুলনামূলকভাবে বেশি দেখা যায়।[২৫][২৬] পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) সঙ্গে চুল উপড়ানোর উচ্চ মাত্রার সম্পর্ক রয়েছে,[২৭] এবং কিছু ক্ষেত্রে মানসিক চাপ বা স্ট্রেস এ ব্যাধিটি শুরু হতে পারে। আরেকটি মতানুসারে, চুল টানা একধরনের নেশাসদৃশ বা নেতিবাচক পুনর্বলনমূলক আচরণ, যেখানে টানার আগে মানসিক চাপ বৃদ্ধি পায় এবং টানার পর স্বস্তি মেলে ফলে আচরণটি পুনরাবৃত্ত হয়।[২৫] একটি স্নায়বিক জ্ঞানীয় (নিউরোকগনিটিভ) মডেল অনুযায়ী, বেসাল গ্যাংলিয়া অভ্যাস গঠনে ভূমিকা রাখে এবং মস্তিষ্কের সামনের অংশ এসব অভ্যাস দমন বা নিয়ন্ত্রণে সহায়তা করে; সুতরাং চুল উপড়ানো একটি অভ্যাসজনিত ব্যাধি হিসেবে বিবেচিত।[২৫]

কয়েকটি এমআরআই গবেষণায় দেখা গেছে, চুল উপড়ানোয় আক্রান্তদের গড়ে ধূসর পদার্থ (গ্রে ম্যাটার) সুস্থ ব্যক্তিদের তুলনায় বেশি থাকে।[২৮] অন্য একটি গবেষণায় গড়ে মস্তিষ্কের পশ্চাৎ অংশের আয়তন কম পাওয়া গেছে,[২৫][২৯] যা ওসিডি ও চুল উপড়ানোর মধ্যে কিছু পার্থক্যের ইঙ্গিত দেয়।[২৫] এক এফএমআরআই গবেষণায় চুল উপড়ানোয় আক্রান্তদের বেসাল গ্যাংলিয়া, ডরসোল্যাটেরাল প্রিফ্রন্টাল কর্টেক্স এবং ডরসাল অ্যান্টেরিয়র সিংগুলেট কর্টেক্সে সক্রিয়তা কম পাওয়া গেছে।[৩০] ওসিডি রোগীদের কডেট নিউক্লিয়াসে অস্বাভাবিকতা দেখা যায়, কিন্তু চুল উপড়ানোর ক্ষেত্রে এরকম সম্পর্কের কোনো প্রমাণ নেই।[২৫]

সম্ভাবনা রয়েছে যে একাধিক জিনের সম্মিলিত প্রভাব চুল উপড়ানোর ঝুঁকি বাড়ায়।[২৫] এসএলটিআরকে১[২৫][৩১] , ৫এইচটিটুএ,[৩২] এসএপিএপি৩,[৩৩] এবং এফওএক্সপি১ জিনের সঙ্গে চুল উপড়ানোর সম্পর্ক পাওয়া গেছে।[৩৪] এছাড়া এইচওএক্সবি৮ জিন অপসারণ করা ইঁদুরে চুল উপড়ানোর মতো অস্বাভাবিক পরিচর্যা আচরণ (প্যাথলজিক্যাল গ্রুমিং) দেখা গেছে,[৩৫][৩৬] যদিও মানুষের ক্ষেত্রে চুল উপড়ানো ও এইচওএক্সবি৮ জিনের সরাসরি সম্পর্ক এখনো প্রমাণিত নয়।[৩৭]

নির্ণয়

[সম্পাদনা]

চুল উপড়ানোয় আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই লজ্জাবোধ করেন বা সক্রিয়ভাবে তাদের উপসর্গ আড়াল করার চেষ্টা করেন। এর ফলে রোগ নির্ণয় কঠিন হয়ে পড়ে, কারণ উপসর্গগুলি সবসময় সরাসরি দৃশ্যমান হয় না অথবা সচেতনভাবে গোপন রাখা হয় যাতে অন্যরা জানতে না পারে।[৩৮] যদি রোগী স্বীকার করেন যে তিনি চুল টানেন, তবে নির্ণয় করা সহজ; কিন্তু যদি রোগী চুল টানা অস্বীকার করেন, তবে ভিন্নতামূলক নির্ণয় করতে হয়।[৩৯] এই ভিন্নতামূলক নির্ণয়ের অন্তর্ভুক্ত হতে পারে অ্যালোপেশিয়া এরিয়াটা, লোহা ঘাটতি, হাইপোথাইরয়ডিজম, টিনিয়া ক্যাপিটিস (মাথার দাদ), ট্র্যাকশন অ্যালোপেশিয়া, অ্যালোপেশিয়া মিউসিনোসা, থ্যালিয়াম বিষক্রিয়া, এবং লুজ অ্যানাজেন সিন্ড্রোমের মতো রোগগুলির পরীক্ষা।[৪০][৩৯] চুল উপড়ানোর ক্ষেত্রে “চুল টানার পরীক্ষা” নেতিবাচক ফলাফল দেয়—অর্থাৎ চুল সহজে টেনে বের করা যায় না।[৩৯]

রোগ নির্ণয়ে একটি বায়োপসি করা যেতে পারে, যা সহায়ক হতে পারে। এতে দেখা যায়, আঘাতপ্রাপ্ত চুলের ফলিকল, ফলিকলের চারপাশে রক্তক্ষরণ, ত্বকের ভেতরে ভাঙা চুলের অংশ, ফাঁকা ফলিকল এবং বিকৃত চুলের শিকড়। একাধিক ক্যাটাজেন পর্যায়ের চুল সাধারণত দেখা যায়। শিশুদের ক্ষেত্রে বায়োপসির বিকল্প হিসেবে আক্রান্ত স্থানের একটি ছোট অংশ কামিয়ে সেখানে নতুন চুলের বৃদ্ধি পর্যবেক্ষণ করা যেতে পারে।[৪১]

ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিজঅর্ডার্স (ডিএসএম-৫) অনুযায়ী চুল উপড়ানো নির্ণয়ের জন্য নিম্নলিখিত মানদণ্ড নির্ধারণ করা হয়েছে:[৪২]

  • **মানদণ্ড ক :** বারবার চুল টানা, যার ফলে দৃশ্যমান চুল পড়ে যাওয়া ঘটতে হবে।[৪২]
  • **মানদণ্ড খ :** ব্যক্তির এমন প্রমাণ থাকতে হবে যে তিনি চুল টানার অভ্যাস বন্ধ করার চেষ্টা করেছেন।[৪২]
  • **মানদণ্ড গ :** এমন কোনো সাধারণ শারীরিক অবস্থা বা অন্যান্য মানসিক ব্যাধি, যা চুল টানার কারণ হতে পারে, প্রথমে বাতিল করতে হবে। চুল উপড়ানো কেবল তখনই নির্ণয় করা যাবে যখন এই আচরণ অন্য কোনো ব্যাধির প্রতিক্রিয়া নয়। উদাহরণস্বরূপ, বিভ্রম বা দেহ বিকৃতি ব্যাধির ক্ষেত্রে চুল টানা অন্য কারণে হতে পারে।[৪২]

শ্রেণিবিন্যাস

[সম্পাদনা]

চুল উপড়ানোকে স্ব-প্ররোচিত এবং পুনরাবৃত্তিমূলক চুল পড়ার একটি অবস্থা হিসেবে সংজ্ঞায়িত করা হয়।[৪৩] এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে চুল টানার আগে মানসিক টান বা উত্তেজনার বৃদ্ধি এবং চুল টানার সময় আনন্দ, তৃপ্তি বা স্বস্তির অনুভূতি।[৪৪] তবে, চুল উপড়ানোয় আক্রান্ত কিছু ব্যক্তি “বাড়তে থাকা উত্তেজনা ও পরবর্তী আনন্দ, তৃপ্তি বা স্বস্তি” এই উপসর্গগুলোকে রোগ নির্ণয়ের অংশ হিসেবে স্বীকার করেন না,[৪৪] কারণ অনেকেই সচেতনভাবে বোঝেন না যে তারা নিজের চুল টানছেন, এবং যারা রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের কাছে যান তারা প্রায়শই চুল টানার আগে কোনো মানসিক টান বা পরে আনন্দ অনুভবের বিষয়টি অস্বীকার করেন।[৪৩]

চুল উপড়ানো বাধ্যতামূলক-বাতিকগ্রস্ত বর্ণালিতে অবস্থান করতে পারে,[৪৫] যার মধ্যে বাধ্যতামূলক-বাতিকগ্রস্ত ব্যাধি (ওসিডি), দেহ বিকৃতি ব্যাধি (বিডিডি), নখ কামড়ানো (ওনিকোফেজিয়া), ত্বক খোঁচানো (ডার্মাটিলোম্যানিয়া), টিকজনিত ব্যাধি এবং খাদ্যজনিত ব্যাধি অন্তর্ভুক্ত। এই অবস্থাগুলোর মধ্যে উপসর্গগত মিল, জিনগত সম্পর্ক এবং চিকিৎসায় সাদৃশ্য থাকতে পারে; তবে চুল উপড়ানো ও ওসিডির মধ্যে উপসর্গ, স্নায়বিক কার্যপ্রণালী এবং জ্ঞানীয় গঠনে পার্থক্য রয়েছে।[৪৪] যেহেতু এটি একধরনের বাধ্যতামূলক ও অনিচ্ছাকৃত পুনরাবৃত্ত আচরণের সঙ্গে সম্পর্কিত, তাই এটি ঐসব ব্যাধির সঙ্গে তুলনীয়, এবং ওসিডি রোগীদের পরিবারের সদস্যদের মধ্যে চুল উপড়ানোর হার সম্ভাব্যতার তুলনায় বেশি।[৪৪] তবে, ওসিডি ও চুল উপড়ানোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন উপসর্গের সূচনাকাল, সহাবস্থানকারী ব্যাধির হার, লিঙ্গভেদে পার্থক্য এবং স্নায়বিক ও জ্ঞানীয় অকার্যকারিতা।[৪৪] যদি এটি শৈশবের প্রথম দিকে দেখা যায়, তাহলে একে স্বতন্ত্র একটি ক্লিনিক্যাল অবস্থা হিসেবে গণ্য করা হয়।[৪৪]

চুল উপড়ানো বিভিন্ন বয়সের মানুষের মধ্যে দেখা যায়; তাই রোগের পূর্বাভাস ও চিকিৎসার জন্য এটি তিনটি বয়সভিত্তিক দলে ভাগ করা সহায়ক: প্রাক-প্রাথমিক শিশু, প্রাক-কিশোর থেকে তরুণ প্রাপ্তবয়স্ক এবং পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্করা।[৪৩]

প্রাক-প্রাথমিক শিশুদের মধ্যে চুল উপড়ানো সাধারণত ক্ষতিকর নয়। এদের ক্ষেত্রে চুল টানা একটি অনুসন্ধানী আচরণ বা অবচেতন কাজ হিসেবে দেখা হয়, যা নখ কামড়ানো বা আঙুল চোষার মতো, এবং প্রায় কখনোই বড় বয়স পর্যন্ত স্থায়ী হয় না।[৪৬]

চুল উপড়ানোর সবচেয়ে সাধারণ সূচনাকাল ৯ থেকে ১৩ বছরের মধ্যে। এই বয়সে এটি সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং প্রাপ্তবয়স্কত্বেও অব্যাহত থাকে। প্রাপ্তবয়স্কদের মধ্যে শুরু হওয়া চুল উপড়ানো প্রায়শই অন্তর্নিহিত মানসিক ব্যাধির কারণে ঘটে।[৪৬]

চুল উপড়ানো সচেতন কাজ না হয়ে বরং একধরনের “মগ্ন” বা “অচেতন অবস্থায়” ঘটে থাকে;[৪৭] তাই চুল উপড়ানোকে “স্বয়ংক্রিয়” ও “কেন্দ্রিক” চুল টানার ধরনে ভাগ করা হয়।[৪৩] শিশুরা সাধারণত স্বয়ংক্রিয় বা অচেতন উপপ্রকারে বেশি থাকে এবং তারা সচেতনভাবে মনে রাখতে পারে না যে তারা চুল টেনেছে। অন্যদিকে কিছু ব্যক্তি সচেতনভাবে বা “কেন্দ্রিকভাবে” চুল টানার রীতি অনুসরণ করেন, যেমন নির্দিষ্ট ধরনের চুল খোঁজা, চুল টানা যতক্ষণ না “ঠিক মনে হয়”, অথবা কোনো নির্দিষ্ট অনুভূতির প্রতিক্রিয়ায় চুল টানা।[৪৩] কোন উপপ্রকারটি বিদ্যমান তা জানা চিকিৎসার কৌশল নির্ধারণে সহায়ক।[৪৩]

চিকিৎসা

[সম্পাদনা]

চিকিৎসা নির্ভর করে ব্যক্তির বয়সের ওপর। অধিকাংশ প্রাক-প্রাথমিক বয়সের শিশু যদি সংযমীভাবে চিকিৎসা পায়, তবে সময়ের সঙ্গে নিজে থেকেই এই অভ্যাস থেকে বেরিয়ে আসে। তরুণ ও তরুণী প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সঠিক রোগনির্ণয় করা এবং পরিবার ও রোগীর মধ্যে সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধবিহীন চিকিৎসা যেমন আচরণ পরিবর্তন প্রোগ্রাম, বিবেচনা করা যেতে পারে; তবে এসব পদ্ধতি ফলপ্রসূ না হলে মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো যেতে পারে। যদি প্রাপ্তবয়স্ক অবস্থায় চুল উপড়ানো শুরু হয়, তা সাধারণত অন্যান্য মানসিক ব্যাধির সঙ্গে সম্পর্কিত থাকে, এবং সেই ক্ষেত্রে মূল্যায়ন বা চিকিৎসার জন্য মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীর কাছে রেফার করা শ্রেয়। অন্য মানসিক ব্যাধিগুলোর চিকিৎসা হলে চুল টানার অভ্যাসও প্রায়শই কমে যেতে পারে।[৪৮]

মনোচিকিৎসা

[সম্পাদনা]

অভ্যাস বিপরীত প্রশিক্ষণ চুল উপড়ানোর চিকিৎসায় সবচেয়ে সফল পদ্ধতি হিসেবে বিবেচিত।[৪৮] গবেষণায় দেখা গেছে, এইচআরটি ওষুধের সঙ্গে পরিপূরক চিকিৎসা হিসেবে ব্যবহৃত হলে কার্যকর ফলাফল দেয়।[৪৯][৫০] এইচআরটি চিকিৎসায় রোগীকে নিজের চুল টানার প্রবণতা চিহ্নিত করা ও সেই তাড়নাকে অন্যদিকে সরিয়ে নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। আচরণভিত্তিক চিকিৎসা ও ওষুধভিত্তিক চিকিৎসার তুলনায় জ্ঞানীয় আচরণগত থেরাপি (সিবিটি) যার মধ্যে এইচআরটি অন্তর্ভুক্ত। এটি ওষুধের চেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে।[৪৯][৪৮] এই চিকিৎসা শিশুদের ক্ষেত্রেও ফলপ্রসূ।[৪৮] এছাড়া বায়োফিডব্যাক, জ্ঞানীয়-আচরণগত কৌশল, এবং হিপনোসিস উপসর্গ কমাতে সাহায্য করতে পারে।[৫১] গ্রহণ ও অঙ্গীকার থেরাপি চুল উপড়ানোর চিকিৎসায় আশাব্যঞ্জক ফলাফল দেখাচ্ছে।[৫২] ২০১২ সালের একটি পদ্ধতিগত পর্যালোচনায় দেখা গেছে, "শরীরকেন্দ্রিক পুনরাবৃত্ত আচরণের জন্য ডিকাপলিং" নামক কৌশলটির কিছু প্রাথমিক ইতিবাচক প্রমাণ রয়েছে।[৫৩]

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) চুল উপড়ানোর চিকিৎসার জন্য কোনো ওষুধ অনুমোদন করেনি।[৫৪]

তবে কিছু ওষুধ চুল উপড়ানোর চিকিৎসায় ব্যবহৃত হয়েছে, যদিও ফলাফল মিশ্র। ক্লোমিপ্রামিন, একটি ত্রিচক্লিক অ্যান্টিডিপ্রেস্যান্ট, ব্যবহার করে ছোট আকারের ডাবল-ব্লাইন্ড গবেষণায় উপসর্গের উন্নতি দেখা গেছে,[৫৫] তবে অন্যান্য গবেষণায় এর ফলাফল একরূপ নয়।[৪৮] নালট্রেক্সোন একটি সম্ভাব্য চিকিৎসা হিসেবে বিবেচিত।[৫৬] ফ্লুক্সেটিন এবং অন্যান্য নির্বাচিত সেরোটোনিন রিইনটেক ইনহিবিটার (এসএসআরআই) ওষুধের কার্যকারিতা সীমিত এবং পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক বেশি।[৫৭] তুলনামূলকভাবে আচরণভিত্তিক থেরাপি ফ্লুক্সেটিনের চেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে।[৪৮] ওষুধ ও আচরণভিত্তিক থেরাপির যৌথ প্রভাব নিয়ে খুব বেশি গবেষণা হয়নি, এবং উচ্চমানের গবেষণা থেকে শক্তিশালী প্রমাণ এখনো অনুপস্থিত।[৫৮] এন-অ্যাসিটাইলসিস্টেইন চিকিৎসা মূলত গ্লুটামেটের মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণের ধারণা থেকে এসেছে।[৫৯]

একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মেম্যান্টিন যা সাধারণত আলঝেইমার রোগের উপসর্গ উপশমে ব্যবহৃত হয়। যা চুল উপড়ানোর আচরণ কমাতে কার্যকর। এন-অ্যাসিটাইলসিস্টেইনের মতোই মেম্যান্টিন গ্লুটামেটের মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে।[৬০]

তবে কিছু ওষুধ, ব্যক্তিভেদে, চুল টানার প্রবণতা বাড়িয়ে তুলতেও পারে।[৫৪]

যন্ত্রপাতি

[সম্পাদনা]

প্রযুক্তি চুল উপড়ানোর অভ্যাস বিপরীত প্রশিক্ষণ (এইচআরটি) বা আচরণগত থেরাপিকে আরও কার্যকর করতে সহায়তা করতে পারে। বর্তমানে একাধিক মোবাইল অ্যাপ তৈরি হয়েছে, যা ব্যবহারকারীদের নিজেদের আচরণের নথি রাখতে এবং চিকিৎসার কৌশলে মনোনিবেশ করতে সাহায্য করে।[৬১] এছাড়াও এমন কিছু পরিধানযোগ্য যন্ত্র রয়েছে, যা ব্যবহারকারীর হাতের নড়াচড়া পর্যবেক্ষণ করে। এগুলো শব্দ বা কম্পনের মাধ্যমে সতর্কবার্তা দেয়, যাতে ব্যবহারকারী সময়ের সঙ্গে সঙ্গে নিজের চুল টানার অভ্যাসের হার ট্র্যাক করতে পারেন।[৬২]

পূর্বাভাস

[সম্পাদনা]

যখন এটি শৈশবের শুরুতে (পাঁচ বছর বয়সের আগে) দেখা যায়, তখন সাধারণত এটি স্বয়ংক্রিয়ভাবে সীমিত হয় এবং চিকিৎসা প্রয়োজন হয় না।[৬৩] প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চুল উপড়ানোর সূচনা প্রায়শই অন্তর্নিহিত মানসিক ব্যাধির ফলাফল হিসেবে দেখা যায় এবং এর উপসর্গ সাধারণত দীর্ঘস্থায়ী হয়।[৬৪]

চুল টানা বা চুলকানোর কারণে দ্বিতীয় সংক্রমণ ঘটতে পারে, তবে অন্য জটিলতা বিরল।[৬৪] চুল উপড়ানোয় আক্রান্ত অনেকেই সহায়ক গোষ্ঠীতে যোগদানকে উপকারী মনে করেন, যা তাদের রোগের সঙ্গে মানিয়ে নিতে এবং তা অতিক্রম করতে সাহায্য করে।[৬৪]

রোগতত্ত্ব

[সম্পাদনা]

২০০৯ সাল পর্যন্ত বিস্তৃত জনসংখ্যাভিত্তিক রোগতাত্ত্বিক গবেষণা না হলেও, ধারণা করা হয় যে চুল উপড়ানোর জীবনকালীন প্রাদুর্ভাব ০.৬% থেকে ৪.০% এর মধ্যে।[৬৫] যুক্তরাষ্ট্রে যদি প্রাদুর্ভাব ১% হয়, তবে প্রায় ২৫ লক্ষ মানুষ জীবনের কোনো এক পর্যায়ে চুল উপড়ানোয় আক্রান্ত হতে পারেন।[৬৬]

চুল উপড়ানো সব বয়সের মানুষদের মধ্যেই দেখা যায়; তবে প্রাক-কিশোর ও তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে এটি বেশি দেখা যায়, যেখানে গড় সূচনাকাল ৯ থেকে ১৩ বছরের মধ্যে,[৬৪] এবং ১২–১৩ বছর বয়সে সর্বাধিক ঘটে।[৬৩] প্রাক-প্রাথমিক শিশুদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যা সমান হলেও, প্রাক-কিশোর থেকে তরুণ বয়সে নারীদের প্রাধান্য লক্ষ্য করা যায় রোগীদের ৭০% থেকে ৯৩% নারী।[৬৪] প্রাপ্তবয়স্কদের মধ্যে নারীরা পুরুষদের তুলনায় প্রায় ৩:১ অনুপাতে বেশি আক্রান্ত।[৬৩]

“স্বয়ংক্রিয়” চুল টানা প্রায় তিন-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক রোগীর মধ্যে দেখা যায়।[৬৪]

ইতিহাস

[সম্পাদনা]

চুল টানা বা ছিঁড়ে ফেলার বিষয়টি প্রথম উল্লেখ করেছিলেন অ্যারিস্টটল খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে,[৬৭] আধুনিক সাহিত্যে এটি প্রথম বর্ণিত হয় ১৮৮৫ সালে,[৬৮] এবং “চুল উপড়ানো” শব্দটি ১৮৮৯ সালে ফরাসি চর্মরোগবিশেষজ্ঞ ফ্রাঁসোয়া অঁরি আলোপো উদ্ভাবন করেন।[৬৯][৭০]

১৯৮৭ সালে, চুল উপড়ানোকে আমেরিকান মনোরোগ সংস্থার ‘ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়ালের’ তৃতীয় সংস্করণের সংশোধিত রূপে (ডিএসএম–৩–আর) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।[৭১]

সমাজ ও সংস্কৃতি

[সম্পাদনা]

সহায়তা-গোষ্ঠী ও ইন্টারনেটভিত্তিক সাইটসমূহ চুল উপড়ানোয় আক্রান্ত ব্যক্তিদের জন্য শিক্ষামূলক উপকরণ সরবরাহ করতে পারে এবং তাদের ইতিবাচক মনোভাব বজায় রাখতে ও একাকীত্বের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে।[৭০][৭২]

গণমাধ্যম

[সম্পাদনা]

চুল উপড়ানোকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্যচিত্র ব্যাড হেয়ার লাইফ ২০০৩ সালে ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিক্যাল মিডিয়া অ্যাওয়ার্ডে মনোরোগবিদ্যায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পায় এবং ২০০৪ সালের সুপারফেস্ট চলচ্চিত্র উৎসবের মেরিট অ্যাওয়ার্ড জিতে নেয়।[৭৩][৭৪][৭৫]

ট্রিকস্টার হলো ২০১৬ সালের একটি প্রামাণ্যচিত্র, যেখানে চুল উপড়ানোয় আক্রান্ত সাতজন ব্যক্তির জীবন অনুসরণ করা হয়েছে। তারা কীভাবে এই মানসিক ব্যাধি ঘিরে জটিল আবেগের সঙ্গে লড়াই করে এবং এটি তাদের দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলে, তা এতে তুলে ধরা হয়েছে।[৭৬]

কল্পসাহিত্য

[সম্পাদনা]

একটি প্রধান চরিত্রের চুল উপড়ানো ১৯৯৯ সালের উপন্যাস হোয়াটএভার লাভ মিনসের কেন্দ্রীয় প্লটের একটি গুরুত্বপূর্ণ উপাদান।[৭৭]

অ্যাশলি ব্যারেট নামের একটি চরিত্র, যাকে কলবি মিনিফি অভিনয় করেছেন, দ্য বয়েজ নামের সুপারহিরো-ভিত্তিক কল্পকাহিনিমূলক ধারাবাহিকে চুল উপড়ানোয় ভুগতে দেখা যায়।

এমি শুমার অভিনীত কমেডি-ড্রামা ধারাবাহিক লাইফ অ্যান্ড বেথ সিরিজে বেথ নামের চরিত্রটিরও চুল উপড়ানো রয়েছে। এটি মূলত ফ্ল্যাশব্যাক দৃশ্যে প্রদর্শিত হয়, যেখানে তরুণী বেথ চরিত্রে অভিনয় করেছেন ভায়োলেট ইয়াং।

স্মাইল ২ নামের অতিপ্রাকৃত ভৌতিক চলচ্চিত্রে স্কাই রাইলি নামের একটি চরিত্র, যাকে নাওমি স্কট অভিনয় করেছেন, তাকেও চুল উপড়ানোয় আক্রান্ত হিসেবে দেখানো হয়েছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 8 American Psychiatric Association (২০১৩), Diagnostic and Statistical Manual of Mental Disorders (5th সংস্করণ), Arlington: American Psychiatric Publishing, পৃ. ২১৭–২২১, ৯৩৮, আইএসবিএন ৯৭৮-০-৮৯০৪২-৫৫৫-৮
  2. 1 2 3 4 5 6 7 Franklin ME, Zagrabbe K, Benavides KL (আগস্ট ২০১১)। "Trichotillomania and its treatment: a review and recommendations"Expert Review of Neurotherapeutics১১ (8): ১১৬৫–১১৭৪। ডিওআই:10.1586/ern.11.93পিএমসি 3190970পিএমআইডি 21797657
  3. 1 2 3 4 Huynh M, Gavino AC, Magid M (জুন ২০১৩)। "Trichotillomania"। Seminars in Cutaneous Medicine and Surgery৩২ (2): ৮৮–৯৪। ডিওআই:10.12788/j.sder.0007পিএমআইডি 24049966
  4. Pittenger C (২০১৭)। Obsessive-compulsive Disorder: Phenomenology, Pathophysiology, and Treatment। Oxford University Press। পৃ. ৫৪১। আইএসবিএন ৯৭৮-০-১৯-০২২৮১৬-৩
  5. Woods D, Miltenberger R (২০০৭)। Tic Disorders, Trichotillomania, and Other Repetitive Behavior Disorders: Behavioral Approaches to Analysis and Treatment। Springer Science & Business Media। পৃ. ১৩৪। আইএসবিএন ৯৭৮-০-৩৮৭-৪৫৯৪৪-৮
  6. "Trichotillomania (hair-pulling disorder) - Symptoms and causes"Mayo Clinic (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৩
  7. Ramot, Yuval; Maly, Alexander; Horev, Liran; Zlotogorski, Abraham (২০১৩)। "Familial Trichotillomania in Three Generations"International Journal of Trichology (2): ৮৬–৮৭। ডিওআই:10.4103/0974-7753.122968আইএসএসএন 0974-7753পিএমসি 3877480পিএমআইডি 24403772
  8. Aboujaoude E (২০০৮)। Compulsive Acts: A Psychiatrist's Tales of Ritual and Obsession। University of California Press। পৃ. ৪২আইএসবিএন ৯৭৮-০-৫২০-২৫৫৬৭-৮
  9. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Chamberlain" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  10. 1 2 3 4 5 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Sah" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  11. What is Trichotillomania "What is Trichotillomania (Hair Pulling Disorder)?"। ২ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৬. 2016
  12. James, William; Berger, Timothy; Elston, Dirk (২০০৫)। Andrews' Diseases of the Skin: Clinical Dermatology (10th সংস্করণ)। Saunders। পৃ. ৬২। আইএসবিএন ৯৭৮-০-৭২১৬-২৯২১-৬
  13. "Trichotillomania: 12 Facts You Should Know About Trich"। Pullfreeatlast.com। ২৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৩
  14. Chamberlain, Samuel। "Trichotillomania"National Organization for Rare Disorders। ৩ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৯
  15. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Huynh20132" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  16. Christenson GA, Mackenzie TB, Mitchell JE (মার্চ ১৯৯১)। "Characteristics of 60 adult chronic hair pullers"The American Journal of Psychiatry১৪৮ (3): ৩৬৫–৩৭০। ডিওআই:10.1176/ajp.148.3.365পিএমআইডি 1992841এস২সিআইডি 26010143
  17. Christenson GA, MacKenzie TB, Mitchell JE (১৯৯৪)। "Adult men and women with trichotillomania. A comparison of male and female characteristics"Psychosomatics৩৫ (2): ১৪২–১৪৯। ডিওআই:10.1016/S0033-3182(94)71788-6পিএমআইডি 8171173
  18. "What is Trichotillomania" "What is Trichotillomania (Hair Pulling Disorder)?"। ২ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৬. 2016
  19. Ventura DE, Herbella FA, Schettini ST, Delmonte C (অক্টোবর ২০০৫)। "Rapunzel syndrome with a fatal outcome in a neglected child"। Journal of Pediatric Surgery৪০ (10): ১৬৬৫–১৬৬৭। ডিওআই:10.1016/j.jpedsurg.2005.06.038পিএমআইডি 16227005
  20. Pul N, Pul M (জানুয়ারি ১৯৯৬)। "The Rapunzel syndrome (trichobezoar) causing gastric perforation in a child: a case report"European Journal of Pediatrics১৫৫ (1): ১৮–১৯। ডিওআই:10.1007/bf02115620পিএমআইডি 8750804এস২সিআইডি 20876626
  21. Matejů E, Duchanová S, Kovac P, Moravanský N, Spitz DJ (সেপ্টেম্বর ২০০৯)। "Fatal case of Rapunzel syndrome in neglected child"। Forensic Science International১৯০ (1–3): e৫ – e৭ডিওআই:10.1016/j.forsciint.2009.05.008পিএমআইডি 19505779
  22. 1 2 3 4 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Tay" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  23. Diefenbach GJ, Mouton-Odum S, Stanley MA (নভেম্বর ২০০২)। "Affective correlates of trichotillomania"Behaviour Research and Therapy৪০ (11): ১৩০৫–১৩১৫। ডিওআই:10.1016/S0005-7967(02)00006-2পিএমআইডি 12384325
  24. "What is Trichotillomania?"। ১৩ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১০
  25. 1 2 3 4 5 6 7 8 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Chamberlain3" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  26. Christenson GA, Crow SJ (১৯৯৬)। "The characterization and treatment of trichotillomania"। The Journal of Clinical Psychiatry৫৭ (Suppl 8): ৪২–৭, discussion ৪৮–৯। পিএমআইডি 8698680
  27. Özten, Eylem; Sayar, Gökben Hızlı; Eryılmaz, Gül; Kağan, Gaye; Işık, Sibel; Karamustafalıoğlu, Oğuz (২০১৫)। "The relationship of psychological trauma with trichotillomania and skin picking"Neuropsychiatric Disease and Treatment১১: ১২০৩–১২১০। ডিওআই:10.2147/NDT.S79554আইএসএসএন 1176-6328পিএমসি 4440428পিএমআইডি 26028973
  28. Chamberlain SR, Menzies LA, Fineberg NA, Del Campo N, Suckling J, Craig K, এবং অন্যান্য (সেপ্টেম্বর ২০০৮)। "Grey matter abnormalities in trichotillomania: morphometric magnetic resonance imaging study"The British Journal of Psychiatry১৯৩ (3): ২১৬–২২১। ডিওআই:10.1192/bjp.bp.107.048314পিএমসি 2806575পিএমআইডি 18757980
  29. Keuthen NJ, Makris N, Schlerf JE, Martis B, Savage CR, McMullin K, এবং অন্যান্য (ফেব্রুয়ারি ২০০৭)। "Evidence for reduced cerebellar volumes in trichotillomania"Biological Psychiatry৬১ (3): ৩৭৪–৩৮১। ডিওআই:10.1016/j.biopsych.2006.06.013পিএমআইডি 16945351এস২সিআইডি 28202399
  30. Dougherty DD, Peters AT, Grant JE, Peris TS, Ricketts EJ, Migó M, এবং অন্যান্য (মে ২০২২)। "Neural basis of associative learning in Trichotillomania and skin-picking disorder"Behavioural Brain Research৪২৫ 113801। ডিওআই:10.1016/j.bbr.2022.113801পিএমসি 8940679পিএমআইডি 35183617
  31. Zuchner S, Cuccaro ML, Tran-Viet KN, Cope H, Krishnan RR, Pericak-Vance MA, এবং অন্যান্য (অক্টোবর ২০০৬)। "SLITRK1 mutations in trichotillomania"। Molecular Psychiatry১১ (10): ৮৮৭–৮৮৯। ডিওআই:10.1038/sj.mp.4001865পিএমআইডি 17003809এস২সিআইডি 28209408
  32. Hemmings SM, Kinnear CJ, Lochner C, Seedat S, Corfield VA, Moolman-Smook JC, Stein DJ (২০০৬)। "Genetic correlates in trichotillomania--A case-control association study in the South African Caucasian population" (পিডিএফ)The Israel Journal of Psychiatry and Related Sciences৪৩ (2): ৯৩–১০১। পিএমআইডি 16910371
  33. Züchner S, Wendland JR, Ashley-Koch AE, Collins AL, Tran-Viet KN, Quinn K, এবং অন্যান্য (জানুয়ারি ২০০৯)। "Multiple rare SAPAP3 missense variants in trichotillomania and OCD"Molecular Psychiatry১৪ (1): ৬–৯। ডিওআই:10.1038/mp.2008.83পিএমসি 2803344পিএমআইডি 19096451
  34. Curtis, Kaya L; Lipner, Shari R (২ এপ্রিল ২০২৪)। "Body-Focused Repetitive Behaviors in Patients with FOXP1 Syndrome: An International Cross-Sectional Survey-Based Study" (পিডিএফ)Skin Appendage Disorders১০ (3): ২২৯–২৩১। ডিওআই:10.1159/000537906পিএমআইডি 38835719
  35. Greer JM, Capecchi MR (জানুয়ারি ২০০২)। "Hoxb8 is required for normal grooming behavior in mice"Neuron৩৩ (1): ২৩–৩৪। ডিওআই:10.1016/s0896-6273(01)00564-5পিএমআইডি 11779477এস২সিআইডি 18832852
  36. Chen SK, Tvrdik P, Peden E, Cho S, Wu S, Spangrude G, Capecchi MR (মে ২০১০)। "Hematopoietic origin of pathological grooming in Hoxb8 mutant mice"Cell১৪১ (5): ৭৭৫–৭৮৫। ডিওআই:10.1016/j.cell.2010.03.055পিএমসি 2894573পিএমআইডি 20510925
  37. Reid, Madison; Lin, Ashley; Farhat, Luis C.; Fernandez, Thomas V.; Olfson, Emily (৩১ মে ২০২৪)। "The genetics of trichotillomania and excoriation disorder: A systematic review"Comprehensive Psychiatry১৩৩ 152506। ডিওআই:10.1016/j.comppsych.2024.152506পিএমসি 11513794পিএমআইডি 38833896Even though studies have been conducted on the mouse Hoxb8 gene, no studies have directly investigated the HOXB8 gene in humans concerning TTM or ED.
  38. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Chamberlain2" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  39. 1 2 3 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Sah2" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  40. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Huynh20133" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  41. James, William; Berger, Timothy; Elston, Dirk (২০০৫)। Andrews' Diseases of the Skin: Clinical Dermatology (10th সংস্করণ)। Saunders। পৃ. ৬৩। আইএসবিএন ৯৭৮-০-৭২১৬-২৯২১-৬
  42. 1 2 3 4 Hoffman, Jacob; Williams, Taryn; Rothbart, Rachel; Ipser, Jonathan C.; Fineberg, Naomi; Chamberlain, Samuel R.; Stein, Dan J. (২৮ সেপ্টেম্বর ২০২১)। "Pharmacotherapy for trichotillomania"The Cochrane Database of Systematic Reviews২০২১ (9) CD007662। ডিওআই:10.1002/14651858.CD007662.pub3আইএসএসএন 1469-493Xপিএমসি 8478440পিএমআইডি 34582562
  43. 1 2 3 4 5 6 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Sah3" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  44. 1 2 3 4 5 6 Chamberlain SR, Menzies L, Sahakian BJ, Fineberg NA (এপ্রিল ২০০৭)। "Lifting the veil on trichotillomania"The American Journal of Psychiatry১৬৪ (4): ৫৬৮–৫৭৪। ডিওআই:10.1176/appi.ajp.164.4.568পিএমআইডি 17403968
  45. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Huynh20134" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  46. 1 2 Khan Mohammad Beigi P (২০১৮)। "Trichotillomania (Hair Pulling Disorder)"। Alopecia Areata। পৃ. ৬৩–৬৬। ডিওআই:10.1007/978-3-319-72134-7_10আইএসবিএন ৯৭৮-৩-৩১৯-৭২১৩৩-০
  47. Tay YK, Levy ML, Metry DW (মে ২০০৪)। "Trichotillomania in childhood: case series and review"। Pediatrics১১৩ (5): e৪৯৪ – e৪৯৮ডিওআই:10.1542/peds.113.5.e494পিএমআইডি 15121993
  48. 1 2 3 4 5 6 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Sah4" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  49. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Chamberlain5" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  50. Woods DW, Wetterneck CT, Flessner CA (মে ২০০৬)। "A controlled evaluation of acceptance and commitment therapy plus habit reversal for trichotillomania"Behaviour Research and Therapy৪৪ (5): ৬৩৯–৬৫৬। ডিওআই:10.1016/j.brat.2005.05.006পিএমআইডি 16039603
  51. Shenefelt PD (২০০৩)। "Biofeedback, cognitive-behavioral methods, and hypnosis in dermatology: is it all in your mind?"Dermatologic Therapy১৬ (2): ১১৪–১২২। ডিওআই:10.1046/j.1529-8019.2003.01620.xপিএমআইডি 12919113এস২সিআইডি 9242228
  52. Ruiz FJ (২০১০)। "A review of Acceptance and Commitment Therapy (ACT) empirical evidence: Correlational, experimental psychopathology, component and outcome studies"International Journal of Psychology and Psychological Therapy১০ (1): ১২৫–৬২। ২৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  53. Sarris J, Camfield D, Berk M (মে ২০১২)। "Complementary medicine, self-help, and lifestyle interventions for obsessive compulsive disorder (OCD) and the OCD spectrum: a systematic review"। Journal of Affective Disorders১৩৮ (3): ২১৩–২২১। ডিওআই:10.1016/j.jad.2011.04.051পিএমআইডি 21620478
  54. 1 2 "Trichotillomania Treatment Options"। Trichstop.com। ২ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৫
  55. Swedo SE, Leonard HL, Rapoport JL, Lenane MC, Goldberger EL, Cheslow DL (আগস্ট ১৯৮৯)। "A double-blind comparison of clomipramine and desipramine in the treatment of trichotillomania (hair pulling)"The New England Journal of Medicine৩২১ (8): ৪৯৭–৫০১। ডিওআই:10.1056/NEJM198908243210803পিএমআইডি 2761586
  56. "A.D.A.M. Medical Encyclopedia. Trichotillomania Trichotillosis; Compulsive hair pulling. Last reviewed: February 13, 2012."। ৩১ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  57. Christenson GA, Mackenzie TB, Mitchell JE, Callies AL (নভেম্বর ১৯৯১)। "A placebo-controlled, double-blind crossover study of fluoxetine in trichotillomania"The American Journal of Psychiatry১৪৮ (11): ১৫৬৬–১৫৭১। ডিওআই:10.1176/ajp.148.11.1566পিএমআইডি 1928474
  58. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ":12" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  59. Grant JE, Odlaug BL, Kim SW (জুলাই ২০০৯)। "N-acetylcysteine, a glutamate modulator, in the treatment of trichotillomania: a double-blind, placebo-controlled study"। Archives of General Psychiatry৬৬ (7): ৭৫৬–৭৬৩। ডিওআই:10.1001/archgenpsychiatry.2009.60পিএমআইডি 19581567
  60. Grant, Jon E.; Chesivoir, Eve; Valle, Stephanie; Ehsan, Dustin; Chamberlain, Samuel R (১ মে ২০২৩)। "Double-Blind Placebo-Controlled Study of Memantine in Trichotillomania and Skin-Picking Disorder"American Journal of Psychiatry১৮০ (5): ৩৪৮–৩৫৬। ডিওআই:10.1176/appi.ajp.20220737আইএসএসএন 0002-953X। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৫
  61. "মনোবিজ্ঞানী, কাউন্সেলর ও সমাজকর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য অ্যাপ সংক্রান্ত উৎস"www.zurinstitute.com। ১০ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬
  62. Lerman R (৩০ অক্টোবর ২০১৬)। "চুল টানার অভ্যাস নিরাময়ে ভাইদের তৈরি ব্রেসলেট"Seattle Times। ২১ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯
  63. 1 2 3 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Chamberlain6" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  64. 1 2 3 4 5 6 Sah DE, Koo J, Price VH (জানুয়ারি ২০০৮)। "Trichotillomania"Dermatologic Therapy২১ (1): ১৩–২১। ডিওআই:10.1111/j.1529-8019.2008.00165.xপিএমআইডি 18318881
  65. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Huynh20135" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  66. Diefenbach GJ, Reitman D, Williamson DA (এপ্রিল ২০০০)। "Trichotillomania: a challenge to research and practice"Clinical Psychology Review২০ (3): ২৮৯–৩০৯। ডিওআই:10.1016/S0272-7358(98)00083-Xপিএমআইডি 10779896
  67. নিকোম্যাকিয়ান এথিকস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-১০-০৯ তারিখে, 1148b25–30, যেখানে অ্যারিস্টটল এই শব্দটি ব্যবহার করেছেন: "τριχῶν τίλσεις ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৩-১৬ তারিখে।"
  68. Salaam K, Carr J, Grewal H, Sholevar E, Baron D (জুলাই ২০০৫)। "Untreated trichotillomania and trichophagia: surgical emergency in a teenage girl"Psychosomatics৪৬ (4): ৩৬২–৩৬৬। ডিওআই:10.1176/appi.psy.46.4.362পিএমআইডি 16000680
  69. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Huynh20136" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  70. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Chamberlain7" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  71. Bouwer C, Stein DJ (১৯৯৮)। "Trichobezoars in trichotillomania: case report and literature overview"। Psychosomatic Medicine৬০ (5): ৬৫৮–৬৬০। ডিওআই:10.1097/00006842-199809000-00025পিএমআইডি 9773774এস২সিআইডি 40366370
  72. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Sah6" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  73. "Bad Hair Life: A Documentary"। Trichotillomania Learning Center। ২৬ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০০৯
  74. "Superfest XXIV Winners"। CDT Inc.। ২৫ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০০৯
  75. "Hannah Sussman's Art Imitates Life Join Her For a Screening October 3rd"। Century City News। ২৮ সেপ্টেম্বর ২০০৯। ১৬ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০০৯
  76. Koning P (২৭ জুলাই ২০১২)। "Documentary Film Project to Portray Living with Trichotillomania - The Independent: Community"। Independentnews.com। ৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৪
  77. Baddiel, David (১৯৯৯)। Whatever Love Means। লন্ডন: Little, Brown and Company। আইএসবিএন ৯৭৮-০৩১৬৬৪৮৫৭৮