চুলা সাকারাত
চুলা সাকারাত বা চুলসাকারত (পালি: Culāsakaraj; বর্মী: ကောဇာသက္ကရာဇ်; উচ্চারণ [kɔ́zà θɛʔkəɹɪʔ]উচ্চারণ [kɔ́zà θɛʔkəɹɪʔ]; খ্মের: ចុល្លសករាជ; থাই: จุลศักราช, আরটিজিএস: Chunlasakkarat উচ্চারণ [t͡ɕūn.lā.sàk.kā.ràːt], সং. จ.ศ. চোসো ) হল বর্মী বর্ষপঞ্জি থেকে উদ্ভূত একটি চান্দ্রসৌর পঞ্জিকা, যার বিভিন্ন রূপ ইন্দোচীন অঞ্চলের বিভিন্ন প্রাচীন রাজ্য ১৯ শতকের শেষের দিকে পর্যন্ত ব্যবহার করা হত। এই বর্ষপঞ্জিটি মূলত প্রাচীন হিন্দু পঞ্জিকার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এটি ভারতীয় ব্যবস্থার মত নয়; বরং এটি মেটোনিক চক্রের একটি সংস্করণ ব্যবহার করে।
যদিও চুলা সাকারাত নামটি পালি ভাষায় "কম যুগ" অর্থে ব্যবহৃত একটি সাধারণ শব্দ; তবে চুলা সাকারাত শব্দটি প্রায় আধুনিক থাইল্যান্ড, লাওস, কাম্পুচিয়া, মায়ানমার ও চীনের সিপসং পান্না অঞ্চল নিয়ে গঠিত অঞ্চলে ব্যবহৃত ক্যালেন্ডারের বিভিন্ন সংস্করণের সাথে যুক্ত। [১] থাইল্যান্ডে, এটি শুধুমাত্র থাই ইতিহাস অধ্যয়নের জন্য প্রাতিষ্ঠানিক ভাষা ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Home"। tai12.com। ১১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৪।