চীনা অলিম্পিক কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | CHN |
| প্রতিষ্ঠিত | ১৯১০ |
| স্বীকৃত | ১৯২২ |
| মহাদেশীয় সংস্থা | ওসিএ |
| সদর দপ্তর | বেইজিং, চীন |
| সভাপতি | কাও চিদান |
| মহাসচিব | চিয়ান উ |
| ওয়েবসাইট | en |
চীনা অলিম্পিক কমিটি (চীনা: 中国奥林匹克委员会; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড সিএইচএন দ্বারা পরিচিত) হলো চীনের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ১২ বছর পর ১৯২২ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর চীনের বেইজিংয়ে অবস্থিত।
বর্তমানে চীনা অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন কাও চিদান, যিনি ২০২২ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন চিয়ান উ।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯১০ সালে চীনের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে চীনা অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে।[১]
প্রতিষ্ঠার প্রায় বাইশ বছর পর চীন ১৯৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯৮০ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – China [অলিম্পিডিয়া – চীন]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ China [চীন]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- এএনওসিতে চীনা অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় চীনা অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিক.কমে চীনা অলিম্পিক কমিটি (ইংরেজি)