চিনি কা রওজা
| চিনি কা রওজা | |
|---|---|
২০২৪ সালে চিনি কা রওজার সম্মুখভাগ (Façade) | |
![]() | |
| ধরন | সমাধিসৌধ |
| অবস্থান | কাটরা ওয়াজির খান, আগ্রা, ভারত |
| স্থানাঙ্ক | ২৭°১২′৩.০৮″ উত্তর ৭৮°২′৩.৭৮″ পূর্ব / ২৭.২০০৮৫৫৬° উত্তর ৭৮.০৩৪৩৮৩৩° পূর্ব |
| নির্মিত | ১৬৩৫ |
| নির্মাণের কারণ | আফজাল খান শিরাজি |
| স্থাপত্যশৈলী | মুঘল স্থাপত্য |
অবৈধ উপাধি | |

চিনি কা রওজা হলো আগ্রায় অবস্থিত একটি সমাধি বা রওজা, যা মুঘল সম্রাট শাহ জাহানের প্রধান উজির, পণ্ডিত এবং কবি আফজাল খান শিরাজির সমাধিসৌধ। সমাধিটি ১৬৩৫ সালে নির্মিত হয়েছিল। চিনি কা রওজা আগ্রায় ইতিমাদ-উদ-দৌলার সমাধি থেকে মাত্র ১ কিলোমিটার উত্তরে যমুনা নদীর পূর্ব (বাম) তীরে এবং তাজমহল থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত।[১]
স্মৃতিস্তম্ভটির বাইরের দেয়াল গ্লেজড টাইল বা উজ্জ্বল টাইলস দিয়ে সজ্জিত এবং তাই এর নাম চিনি কা রওজা (চিনি শব্দটি এসেছে চীন থেকে)।[২][১]
ইতিহাস
[সম্পাদনা]
চায়না টম্ব নামেও পরিচিত এই সমাধিটি হলো আফজাল খানের সমাধিসৌধ, যিনি জাহাঙ্গীরের রাজত্বকালে একজন ফার্সি কবি ছিলেন। পরবর্তীতে তিনি শাহ জাহানের রাজত্বকালে উজির হন। খান ১৬৩৯ সালে লাহোরে মারা যান এবং তাকে এখানে আগ্রায় সমাহিত করা হয়।[৩] সমাধিটি মক্কা শহরের দিকে মুখ করে নির্মিত।
স্থাপত্য
[সম্পাদনা]স্থাপনাটির স্থাপত্য শৈলী বেশ ব্যতিক্রমী কারণ এর বিজাতীয় স্থাপত্য শৈলী এবং সাধারণ সুলতানি আমলের অসামঞ্জস্যপূর্ণ গম্বুজ।
প্রতিকূল আবহাওয়ার কারণে টাইলস থেকে বিভিন্ন ধরণের এনামেল রং চটে গেছে। সম্মুখভাগে নির্মাতারা কংক্রিটের ওজন কমানোর জন্য মাটির পাত্র ব্যবহার করেছিলেন, যা মূলত রোম এবং মিশরে অনুসরণ করা হতো।
এর ভেতরে দুটি কবর রয়েছে (আফজাল খান এবং তার স্ত্রী) এবং দেয়াল ও ছাদ উজ্জ্বল রঙে চিত্রিত। এটি যমুনা নদীর তীরের একটি চারবাগ শৈলীর বাগানের কেন্দ্রে অবস্থিত।[১]
- চিনি কা রওজার ক্ষতিগ্রস্ত কিন্তু সূক্ষ্ম পিয়েত্রা দুরা খোদাই কাজ
- অভ্যন্তরীণ দৃশ্য
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Datta, Rangan (৫ জুলাই ২০২৪)। "Agra beyond the Taj: Exploring tombs and gardens on the left bank of Yamuna"। The Telegraph। My Kolkata। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৪।
- ↑ Stephen Meredyth Edwardes (১৯৩০)। Mughal Rule in India। Atlantic Publishers & Dist। পৃ. ৩৩২–। আইএসবিএন ৯৭৮-৮১-৭১৫৬-৫৫১-১।
{{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য) - ↑ Havell, p.92
নোট
[সম্পাদনা]- Ernest Binfield Havell। A Handbook to Agra and the Taj, Sikandra, Fatehpur-Sikri, and the Neighbourhood। Asian Educational Services। আইএসবিএন ৯৭৮৮১২০৬১৭১১৭।
- Lucy Peck। Agra: The Architectural Heritage। Roli Books Private Limited। আইএসবিএন ৯৭৮৮১৭৪৩৬৯৪২০।
