চিত্রা (২১ মে ১৯৬৫ - ২১ আগস্ট ২০২১) বা শ্রুতি চিত্রা ছিলেন ভারতীয় চলচ্চিত্র জগত, বিশেষ করে দক্ষিন ভারতীয় চলচ্চিত্র জগতের একজন পরিচিত মুখ। তিনি মূলতঃ মালায়ালাম এবং তামিল চলচ্চিত্রে তার কাজের জন্য সর্বাধিক পরিচিত। [৪][৫] বিভিন্ন ভাষা মিলিয়ে তিনি প্রায় ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন][তথ্যসূত্র প্রয়োজন] তার প্রথম ছবি ছিল ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত "আটকলসম" । এই সিনেমাতে তিনি প্রেম নাজির এবং মোহনলালের সাথে অভিনয় করেছিলেন। [৬] একটি তেল কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করে তিনি প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন বলে তাকে নল্লেন্নাই চিত্রা নামে ডাকা শুরু হয়েছিল। [৭]
চিত্রা ১৯৬৫ সালে কোচিতে জন্মগ্রহণ করেন। মাধবন এবং দেবীর তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। তার বড় বোনের নাম দীপা এবং তার এক ছোট বোন ছিল যার নাম দিব্যা। তিনি চেন্নাইয়ের আইসিএফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে করেছিলেন। [৮] তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। অতঃপর সিনেমা জগতে ব্যস্ত হয়ে পড়ায্র কারনে তিনি এর বেশি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।
১৯৯০ সালে চিত্রা বিজয়রাঘবনকে বিয়ে করেছিলেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম মহালক্ষ্মী। ১৯৯২ সালে মহালক্ষ্মীর জন্ম হয়। বিয়ের পর চিত্রা চলচ্চিত্র জগত থেকে অবসর নেন। তিনি তার পরিবারের সাথে চেন্নাইয়ের শালিগ্রামমে থাকতেন। চলচ্চিত্রে জগত থেকে অবসর নিলেও তিনি তামিল ধারাবাহিকে অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। [৯] ২০২১ সালের ২১ আগস্ট তারিখে চেন্নাইতে থাকাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। [১০]