চিত্রপত্রী
অবয়ব
| চিত্রপত্রী | |
|---|---|
| Flower being visited by a pollinator in Xishuangbanna, Yunnan, China | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | প্লান্টি (Plante) |
| গোষ্ঠী: | ট্র্যাকিওফাইট (Tracheophytes) |
| ক্লেড: | অ্যাঞ্জিওস্পার্মস (Angiosperms) |
| গোষ্ঠী: | মনোকট্স (Monocots) |
| গোষ্ঠী: | Commelinids |
| বর্গ: | Commelinales |
| পরিবার: | Commelinaceae |
| গণ: | Commelina Burm.f. |
| প্রজাতি: | C. diffusa |
| দ্বিপদী নাম | |
| Commelina diffusa Burm.f. | |
| প্রতিশব্দ | |
|
Commelina sellowiana Kunth | |
চিত্রপত্রী একপ্রকারের ঘাস যা সাধারাণত বাংলাদেশের সবখানেই দেখতে পাওয়া যায়[২]। এটি ইংরেজীতে Day flower নামে পরিচিত। এটির বৈজ্ঞানিক নাম Commelina diffusa . এটির ফুল বসন্তের শেষের দিকে দেখা যায়। এরা সাধারনত জঙ্গলে বা ভিজে জায়গায় জন্মে। চীনে এদের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়[৩]। চিত্রপত্রীকে আরো অনেক নামে ডাকা হয়, যেমন, কানশিরা, জল কানশিরা, বহুশিখা ইত্যাদি।
বর্ণনা
[সম্পাদনা]চিত্রপত্রী সাধারনত একবর্ষজীবী তৃণ। ক্রান্তীয় অঞ্চলে বহুবর্ষজীবী হতে পারে। এটির কাণ্ড মাটিতে ছড়িয়ে থাকে। কাণ্ড এক মিটার পর্যন্ত হতে পারে।
ফুল
[সম্পাদনা]এই তৃণের ফুল গাড় নীল, বেগুনী বা সাদা রঙের হয়। ফুল সাধারনত তিন পত্র বিশিষ্ট। তবে দুই বা বহুপত্র বিশিষ্ট হতে পারে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kumar, B. (২০১১)। "Commelina diffusa"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। ২০১১। আইইউসিএন। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১২।
- ↑ "Plants Profile for Commelina diffusa (climbing dayflower)"। plants.usda.gov। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২১।
- ↑ "Commelina diffusa"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ১১ এপ্রিল ২০২১।