বিষয়বস্তুতে চলুন

চার্লস ম্যাকফারলেন ইংলিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চার্লস ম্যাকফারলেন ইংলিস
চার্লস ম্যাকফারলেন ইংলিস
জন্ম৮ নভেম্বর ১৮৭০
মৃত্যু১৩ ফেব্রুয়ারি ১৯৫৪(1954-02-13) (বয়স ৮৩)
জাতীয়তাভারত
পেশাজীববিজ্ঞানী

চার্লস ম্যাকফারলেন ইংলিস এফইএস, এফজেডএস (৮ নভেম্বর ১৮৭০ - ১৩ ফেব্রুয়ারি ১৯৫৪) ছিলেন একজন প্রকৃতিবিদ এবং ১৯২৩ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ভারতের দার্জিলিং জাদুঘরের তত্ত্বাবধায়ক।[১] জাদুঘরটি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি দ্বারা পরিচালিত হত এবং তার অনেক লেখা সেই সোসাইটির জার্নালে প্রকাশিত হত যা তিনি শুরু করেছিলেন এবং সম্পাদনা করতেন।

১৯১৯ সালে ইংলিস (বাম দিক থেকে চতুর্থ স্থানে)

ইংলিস স্কটল্যান্ডের এলগিনে জন্মগ্রহণ করেন, তিনি ভারতের একজন অবসরপ্রাপ্ত নীলকর আর্চিবল্ড ইংলিসের পুত্র, যিনি ১৮ বছর বয়সে ভারতে চলে আসেন।[২] ইংলিসের প্রাথমিক জীবন সম্পর্কে খুব কমই জানা গিয়েছে। তিনি ইনভারনেসে অফিসের চাকরি ছেড়ে দিয়ে ভারতে চলে আসেন যেখানে তিনি প্রথমে হাইলেকান্দির রূপাছেরা চা বাগানে কাজ করতেন। অ্যালান অক্টোভিয়ান হিউমের জন্য কর্মরত একজন সংগ্রাহক তাকে একটি অরিওলের নমুনা দেখানোর পর তিনি পাখির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি ইসি স্টুয়ার্ট বেকারের সাথে যোগাযোগ করেন। ১৮৯৮ সালে তিনি বাঘৌনিতে নীলকর হন। এই সময়কালে তিনি পাখিদের উপর গবেষণা করেন এবং প্রজাপতি এবং ড্রাগনফ্লাইয়ের অনেক নমুনা সংগ্রহ করেন।[১][৩] ১৯২৩ সালে তিনি দার্জিলিং প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি কুনুরে অবসর গ্রহণ করেন এবং ১৯৫৪ সালে সেখানেই তার মৃত্যু হয়।[৪][৫]

পাখিদের স্কেচ এবং চিত্রাঙ্কনের তার দক্ষতার কারণে থমাস বেইনব্রিজ ফ্লেচার তাকে ভারতে কৃষিতে গুরুত্বপূর্ণ পাখিদের উপর ধারাবাহিক প্রবন্ধ রচনার জন্য আমন্ত্রণ জানান। এগুলো এগ্রিকালচারাল জার্নাল অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছিল এবং পরে ১৯২৪ সালে তা সংশোধিত করে "বার্ডস অফ অ্যান ইন্ডিয়ান গার্ডেন" বই হিসেবে প্রকাশিত হয়েছিল।[৫]

ইংলিস ১৯০৩ সালে বিহারে গোলাপিশির-এর আটটি নমুনা সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ১৯৩৫ সালের জুন মাসে বাঘৌনি থেকে সংগৃহীত এই প্রজাতির সর্বশেষ নমুনাও ছিল।[৬]

প্রকাশনা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Obituary"। Journal of the Bengal Natural History Society। ২৪: ১–৮। ১৯৫৪। আইএসএসএন 0409-0756।
  2. ↑ Wilson, Minden (১৯০৮)। History of Behar। Calcutta: Calcutta General Printing Company। পৃ. ২৬৩–২৬৬।
  3. ↑ Warr, F. E. 1996. Manuscripts and Drawings in the ornithology and Rothschild libraries of The Natural History Museum at Tring. BOC.
  4. ↑ Ali, Salim (১৯৮৩)। "Bombay Natural History Society - the Founders, the Builders and the Guardians. Part 4."। Journal of the Bombay Natural History Society। ৮০: ৩২০–৩৩০।
  5. 1 2 "Charles M. Inglis"। Journal of the Bombay Natural History Society। ৫২: ৫৬৫–৫৬৮। ১৯৫৫।
  6. ↑ Inglis, C.M. (১৯৪০)। "Records of some rare, or uncommon, geese and ducks and other water birds and waders in North Bihar."। Journal of the Bengal Natural History Society। ১৫ (2): ৫৬–৬০। আইএসএসএন 0409-0756। ওসিএলসি 10654633।

বহিঃসংযোগ

[সম্পাদনা]