বিষয়বস্তুতে চলুন

চামুণ্ডেশ্বরী মন্দির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চামুন্দেশ্বরী মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম

চামুণ্ডেশ্বরী মন্দির ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূরের চামুন্ডি পাহাড়ের চূড়ায় অবস্থিত। [] মন্দিরটির নামকরণ করা হয়েছিল চামুণ্ডেশ্বরীর নামে ।এটি প্রায় ৩৩০০ মিটার উচ্চতায় অবস্থিত।

কর্ণাটকের মানুষ চামুণ্ডেশ্বরীকে নাদা দেবী (ನಾಡ ದೇವಿ) বলে ডাকেন, যার অর্থ রাজ্যের দেবী। বিশ্বাস করা হয় যে, দেবী দুর্গা এই পাহাড়ের চূড়াতেই অসুর রাজা মহিষাসুরকে বধ করেছিলেন। এই স্থানটি মহিষুরু (মহিষের স্থান) নামে পরিচিত হয়। ব্রিটিশরা পরে এর নাম পরিবর্তন করে মাইসোর রাখে।

ধর্মীয় গুরুত্ব

[সম্পাদনা]

চামুণ্ডেশ্বরী মন্দিরকে ১৮টি শাক্তপীঠের অন্যতম হিসেবে গণ্য করা হয়। সতীর চুল এখানে পড়েছিল। [] পৌরাণিক কালে এই অঞ্চলটি ক্রৌঞ্চ পুরী নামে পরিচিত ছিল।

স্থাপত্য

[সম্পাদনা]
মন্দির প্রাঙ্গণে নন্দীর একশিলা মূর্তি

১৬৫৯ সালে, পাহাড়ের ৩০০০-ফুট উঁচু চূড়া পর্যন্ত যাওয়ার জন্য এক হাজার ধাপের একটি সিঁড়ি তৈরি করা হয়। [] গর্ভগৃহে 'অষ্টভুজা' বা আট হাত বিশিষ্ট চামুণ্ডেশ্বরীর মূর্তি রয়েছে। মন্দিরে নন্দীর ( শিবের বাহন ষাঁড়) বেশ কয়েকটি মূর্তি রয়েছে। চামুণ্ডি পাহাড়ে শ্রী মহাবালেশ্বর মন্দির এবং শ্রী নারায়ণস্বামী মন্দিরও রয়েছে। []

আষাঢ় শুক্রাভারা , নবরাত্রি এবং আম্মানভরা বর্ধন্তি এর মতো উৎসব উদযাপনের জন্য মন্দিরটি বিখ্যাত। আষাঢ় মাসে শুক্রবারে মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এই মাসে পালিত আরেকটি উৎসব হল চামুন্ডি জয়ন্তী।

সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল নবরাত্রিমহীশূর দশেরা কর্ণাটকের রাজ্য উৎসব হিসেবে পালিত হয়, কন্নড় ভাষায় যাকে নাদা হাব্বা বলা হয়। নবরাত্রির সময়, নবদুর্গা চিত্রিত করার জন্য প্রতিমাকে নয়টি ভিন্ন উপায়ে সাজানো হয়। []

পাহাড়ের পাদদেশে উত্থানাহাল্লিতে জ্বালামালিনী শ্রী ত্রিপুরা সুন্দরী মন্দির নামে আরেকটি মন্দির অবস্থিত। এই দেবীকে চামুণ্ডেশ্বরীর বোন বলে মনে করা হয়, যিনি যুদ্ধক্ষেত্রে রক্তবীজ অসুরকে বধ করতে তাঁকে সাহায্য করেছিলেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Chamundeshwari Temple"www.karnatakatourism.org। ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  2. "Shri Chamundi Temple"www.timesofindia.indiatimes.com। ১৫ মার্চ ২০১৮। ৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  3. "Chamundeswari Hill Temple - Mysore"। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০০৬
  4. Sri Chamundeswari temple। Chamundeswari temple administration। ২০১৯। পৃ. ৩।
  5. "Mysore Dasara"The Times of India। ৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২১
  6. "Mysuru (Mysore): Jwalamukhi Tripura Sundari Devi Temple"Tripadvisor। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২১

বাহ্যিক লিঙ্ক

[সম্পাদনা]