বিষয়বস্তুতে চলুন

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ
ঠিকানা
১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়ন, চান্দ্রা বাজার


তথ্য
ধরনআধাসরকারী
প্রতিষ্ঠাকাল১৯১৮
প্রতিষ্ঠাতাকরিমবক্স পাটওয়ারী
বিদ্যালয় জেলাচাঁদপুর
অধ্যক্ষমকবুল আহম্মেদ
শ্রেণিষষ্ঠ — দ্বাদশ

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত ফরিদগঞ্জ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান।[]

অবস্থান

[সম্পাদনা]

এই বিদ্যালয়টি ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের চান্দ্রা বাজারের দক্ষিণ পাশের প্রবেশমুখে মদনেরগাঁও গ্রামে অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

এটি উচ্চ বিদ্যালয় ও কলেজ হিসেবে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হলেও মূলত ১৮৮২ সালে বর্তমান ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর গ্রামের করিমবক্স পাটওয়ারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য নিজের জমি দান করেন এবং পিতার নামে ঐ বিদ্যালয়ের নাম ইমাম আলী প্রাথমিক বিদ্যালয় রাখেন। পরবর্তীতে ইংরেজি স্কুল হিসেবে এটি ১৯০২ সালে উন্নিত হয়। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনে এটি ১৯২৫ সালে মেট্রিক পর্যন্ত অন্তর্ভুক্ত হয়।[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

এখানে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে সাধারণ, কমার্স ও বিজ্ঞান বিভাগ রয়েছে।

বিদ্যালয়ের অবকাঠামো

[সম্পাদনা]

বিদ্যালয়টি প্রায় ১.৫২ একর জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির তিনটি ভবন রয়েছে। ভবনগুলোর মধ্যে ১নং ভবনটি উত্তরমুখী এবং কক্ষ সংখ্যা ২২টি। এতে রয়েছে পাঠাগার, বিজ্ঞান কক্ষ ও কম্পিউটার কক্ষ। ২নং ভবনটি দক্ষিণমুখী এর কক্ষ সংখ্যা ৩টি। আর ৩নং ভবনটি পূর্বমুখী।[]

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ - ফরিদগঞ্জ উপজেলা তথ্যবাতায়ন"। ১২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮