চাকতি ও গোলক যন্ত্রপাতি
চাকতি ও গোলক যন্ত্রপাতি বা প্রচলিত পরিভাষায় রিং ও বল অ্যাপারেটাস হলো বিটুমিন, মোম, এলডিপিই, এইচডিপিই/পিপি ব্লেন্ড গ্র্যানিউল, রাজিন ও কঠিন হাইড্রোকার্বন রেজিনের নরমায়ন বিন্দু পরিমাপে ব্যবহৃত যন্ত্রবিশেষ।[১] ১৯১৬ সালে এএসটিএম একটি পরীক্ষাপদ্ধতি প্রবর্তন করলে এই যন্ত্র তৈরি করা হয়। সাধারণত ৩০ °সে. থেকে ১৫৭ °সে. পর্যন্ত নরমায়ন বিন্দু প্রদর্শন করে এরূপ পদার্থের জন্য এই পদ্ধতি আদর্শ।[২][৩][৪]
উপকরণ
[সম্পাদনা]- দুইটি পিতলনির্মিত চাকতি
- দুইটি ইস্পাত বা স্টিলনির্মিত গোলক
- গোলক দুইটিকে যথাস্থানে ধরে রাখার জন্য দুইটি “বল গাইড”
- চাকতি, গোলক ও থার্মোমিটারকে ধরে রাখার জন্য একটি ধারক
- একটি কাচের বিকার
- তাপমানযন্ত্র বা থার্মোমিটার
- তাপ প্রদানের জন্য হটপ্লেট
- চৌম্বকীয় নাড়ানি
- তাপগাহ হিসেবে গ্লিসারল বা পানি
প্রক্রিয়া
[সম্পাদনা]প্রথমে একটি পেট্রিডিশে কঠিন নমুনা নেওয়া হয় এবং আদর্শ হটপ্লেটে তাপ দিয়ে গলানো হয়। বুদ্বুদশূন্য গলিত নমুনাকে পেট্রিডিশ থেকে ঢেলে পিতলের চাকতিতে ঢালা হয়। পিতলনির্মিত এই চাকতির গভীরতা ৬.৪ মিলিমিটার। পিতলের চাকতিতে ঢালার পর এক ঘণ্টা নাড়াচাড়াহীন পরিবেশে শীতল হওয়ার জন্য রাখা হয়। একটি ছুরি গরম করে অতিরিক্ত নমুনা চাকতি থেকে চেঁছে ফেলা হয়। এরপর তাপগাহে বল গাইডের সাহায্যে ফেলা গোলকসহ চাকতি দুইটিকে পানিতে নিমজ্জিত করে তাপ প্রদান করা হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গোলক দুইটি নরম হওয়া নমুনায় বেষ্টিত অবস্থায় ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে। যেই তাপমাত্রায় গোলক দুইটি যন্ত্রের নিচে লাগানো পাত স্পর্শ করে, তাকে ডিগ্রি সেলসিয়াসে ওই পদার্থের নরমায়ন বিন্দু হিসেবে নির্ণয় করা হয়।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "When does tarmac melt?"। বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১৫ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০।
- ↑ "Right Grade of Bitumen for Flexible Pavements: Indian Perspective"। এনবিএমসিডব্লিউ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০।
- ↑ "CFR - Code of Federal Regulations Title 21"। www.accessdata.fda.gov (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০।
- ↑
- ↑ "Ring and ball test apparatus for Softening Point of Bituminous material. Cement Concrete"। সিমেন্ট কংক্রিট (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০।
- ↑ ওয়াকার, পিএইচ (১৯৩০)। The ring and ball method of test for softening point of bituminous materials, resins, and similar substances (ইংরেজি ভাষায়)। এনআইএসটি রিসার্চ লাইব্রেরি। জাতীয় মান ব্যুরো।