চর বাকলিয়া
অবয়ব
| ভূগোল | |
|---|---|
| অবস্থান | কর্ণফুলী নদী |
| স্থানাঙ্ক | ২২°২০′৩৪″ উত্তর ৯১°৫২′৩৫″ পূর্ব / ২২.৩৪২৬৯৩° উত্তর ৯১.৮৭৬৪৫৭° পূর্ব |
| সংলগ্ন জলাশয় | কর্ণফুলী নদী |
| আয়তন | ১০৫ একর (৪২ হেক্টর) |
| প্রশাসন | |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| জনপরিসংখ্যান | |
| জনসংখ্যা | ০ (২০২৪) |
চর বাকলিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর উজানে জেগে ওঠা একটি চর। এটি শাহ আমানত সেতু থেকে আনুমানিক দেড় কিলোমিটার উজানে নদীর মাঝখানে অবস্থিত। ১৯৩০ সালে কালুরঘাট সেতু নির্মাণের সময় চরটি সৃষ্টি হয়। [১] এটি বাকলিয়া থানা ও বোয়ালখালী উপজেলার চর বাকলিয়া মৌজার অন্তর্ভুক্ত।[২] চরটির আয়তন প্রায় ১০৫ একর। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং বিরল ও বিপন্ন পাখি যেমন—কালো মাথা কাস্তেচরা, লাল লতিকা হট্টিটি, সাদা বক, গো-বক, এবং কয়েক প্রজাতির মাছরাঙা দেখা যায়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "কর্ণফুলীর চরে পাখিদের রাজ্যে বিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব"। বিডিনিউজ২৪.কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৩ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৫।
- ↑ "কর্ণফুলী চরে সিটি করপোরেশনের বিদ্যুৎ প্রকল্প বাতিল"। প্রথম আলো।