বিষয়বস্তুতে চলুন

চট্টগ্রাম জেলা সুইমিংপুল

চট্টগ্রাম জেলা সুইমিংপুল
২২°২০′৪৫″ উত্তর ৯১°৪৯′৩৩″ পূর্ব / ২২.৩৪৫৮° উত্তর ৯১.৮২৫৭° পূর্ব / 22.3458; 91.8257
ঠিকানাকাজির দেউড়ী
ডাককোডচট্টগ্রাম-৪০০০
খোলা১০ সেপ্টেম্বর ২০১৯; ৭ বছর আগে (2019-09-10)
পরিচালনায়চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা
মালিকানাধীনজাতীয় ক্রীড়া পরিষদ
স্থাপত্যএম জামান বিল্ডার্স
ধরনঅলিম্পিক পুল[১]
অবস্থাসক্রীয়
খরচ৳ ১১.৬১ কোটি
দৈর্ঘ্য৫০ মিটার
প্রস্থ২২ মিটার
গভীরতা১.৮ মিটার
ধারণ ক্ষমতা১৫০০
পার্কিং সুবিধাহ্যাঁ
আকার
২ একর[২]
বৈশিষ্ট্য
৮ লেন বিশিষ্ট সুইমিংপুল

চট্টগ্রাম জেলা সুইমিংপুল ২০১৯ সালে চালু হওয়া বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল।[১] এটি চট্টগ্রামের কাজির দেউড়ীতে[৩] এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম মাঠে দক্ষিণ পাশে অবস্থিত।[২] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত।[৪] এবং স্থানীয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে পরিচালিত।[৩] এটি আন্তর্জাতিক মানের সুইমিংপুল।[৫] নিয়মিত বয়স ভিত্তিক সাঁতার প্রশিক্ষণ ছাড়াও এটি ঢাকার বাইরে বাংলাদেশ সুইমিং ফেডারেশনে প্রতিযোগিতা আয়োজনের গুরুত্বপূর্ণ ভেন্যু।[৬][৭]

ইতিহাস

[সম্পাদনা]

চট্টগ্রামে নগর কর্তৃপক্ষের নিজস্ব সুইমিংপুল থাকলে জাতীয় ক্রীড়া পরিষদের কোন সুইমিংপুল ছিল না।[২] ২০১৭ সালের মার্চে আউটার স্টেডিয়ামের ৭০ হাজার ৩শ’৮০ বর্গফুট জায়গায়[৮] এম জামান বিল্ডার্স সুইমিংপুলের নির্মাণ শুরু করে।[১] বাংলাদেশের অন্যান্য সরকারি সুইমিংপুলের মত রক্ষণাবেক্ষণের সুবিধার্থে স্টেডিয়ামের পাশে জায়গা নির্বাচন করা হয়। এস্থানে চট্টগ্রামের বিভিন্ন শহর ও আঞ্চলিক মেলা হতো। মেলা আয়োজনের স্থান সংকুচিত হওয়ায় সরকার পক্ষের রাজনৈতিক কর্মীদের বিরোধিতা ছিল।[৯] ২০১৮ সালের নভেম্বরে কাজ শেষ হয়।[১০] ১১ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সুইমিংপুল ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর উদ্বোধন ও সর্বসাধারণের প্রশিক্ষণের জন্য উন্মুক্ত করা হয়।[১] এটি নির্মাণের মাধ্যমে বাংলাদেশের সকল বিভাগীয় শহরের ক্রীড়া সুইমিংপুল নির্মাণ সম্পন্ন হয়।[২] ২০১৯ সালের ১১ অক্টোবর শেখ রাসেলের নামে নামকরণের ঘোষণা আসে।[৬][৭] করোনা মহামারির প্রকোপ কমার পর, এখানে বিভিন্ন প্রতিযোগিতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইলেক্ট্রনিক স্কোরবোর্ড বসানোর পরিকল্পনা করা হয়।[১১]

কাঠামো

[সম্পাদনা]

এটি খোলা আকাশের নিচে উন্মুক্ত ৮ লেন বিশিষ্ট সুইমিংপুল। দুই একর জায়গাজুড়ে নির্মিত মূল সাঁতারপুলের দৈর্ঘ্য ৫০ মিটার, ও প্রস্থ ২২ মিটার। পুলটির সর্বোচ্চ গভীরতা ১ দশমিক ৮ মিটার।[১] সাঁতারপুলের আয়তন ১১০০ বর্গ মিটার, যা প্রায় প্রায় ২০ লাখ লিটার পানি ধারণ করতে পারে।[৫] মূল সাঁতারপুল ছাড়াও সাঁতারু জন্য পরিবর্তন কক্ষ, বিশুদ্ধ পানির প্ল্যান্ট, গভীর নলকূপ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য ২৫০ কেভির বিদ্যুৎ সাবস্টেশন এবং নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা আছে।[১] মূল সাঁতারপুলের দুই পাশের (পূর্ব ও পশ্চিমে) গ্যালারি ১৫০০ দর্শক ধারণ করতে পারে।[৫]

আয়োজন

[সম্পাদনা]

চট্টগ্রাম জেলা সুইমিংপুলে প্রতি কার্যদিবসে ২১ জন প্রশিক্ষক কর্তৃক নারী ও পুরুষ সাঁতারুদের পৃথক প্রশিক্ষণ চলে। নিয়মিত ছাড়াও এখানে প্রতিবন্ধীরা সাঁতার শেখেন।[১] এটি শিশু-কিশোরদের সাঁতার শেখানোর জন্য জনপ্রিয়।[২] বাংলাদেশ সুইমিং ফেডারেশন এখানে বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা আয়োজন করেছে।[৬][৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 পলাশ, তাজুল ইসলাম (১৮ সেপ্টেম্বর ২০১৯)। "চট্টগ্রামে হচ্ছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল"। প্রতিদিনের সংবাদ। ১২ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
  2. 1 2 3 4 5 লুলু, জাকির হোসেন (২৪ এপ্রিল ২০২২)। "আধুনিক পুল থাকা সত্ত্বেও সাঁতারু উঠে আসছে না চট্টগ্রামে"। দৈনিক ইত্তেফাক। ৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
  3. 1 2 আহমেদ, আসিফ (২৭ জানুয়ারি ২০২০)। "চট্টগ্রামে ১১ কোটির মাঠখেকো সুইমিংপুল এখন গলার কাঁটা"। চট্টগ্রাম প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
  4. ↑ "সুইমিংপুল (ঢাকা মহানগরীর বাহিরে)"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।
  5. 1 2 3 "নীল জলে ঢেউ তোলার অপেক্ষায় চট্টগ্রামের সুইমিং পুল"। ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ। ২৩ জানুয়ারি ২০১৯। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
  6. 1 2 3 "চট্টগ্রামে শেখ রাসেলের নামে সুইমিং কমপ্লেক্স হবে"। রাইজিংবিডি.কম। ১১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  7. 1 2 3 "আধুনিক সুইমিং কমপ্লেক্সটি হবে শেখ রাসেলের নামে"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ অক্টোবর ২০১৯। ১৪ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
  8. ↑ "স্টেডিয়ামের অর্ধেক জায়গায় চলছে সুইমিং পুল নির্মাণ (ভিডিও)"। আরটিভি। ২১ এপ্রিল ২০১৭। ১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
  9. ↑ "সুইমিং পুল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিজেকেএস"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৮ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৪।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  10. ↑ সিলমি, ইয়াসির (২৮ আগস্ট ২০১৯)। "Modern swimming pool set to open in Sept"। ডেইলি সান। ৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩।
  11. ↑ কিরণ, হুমায়ুন কবির (২৮ মে ২০২৩)। "সাঁতারু তৈরিতে কর্মযজ্ঞে সিজেকেএস"। দৈনিক পূর্বকোণ। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।