চং জে-ওয়ান
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ২১ জুন ২০০১[১] সিউল, দক্ষিণ কোরিয়া |
| উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) |
| ওজন | ৬২ কিলোগ্রাম (১৩৭ পাউন্ড) |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | স্পিড স্কেটিং |
| বিভাগ | ম্যাস স্টার্ট |
চং জে-ওয়ান (কোরীয়: 정재원, কোরীয় উচ্চারণ: [t͡ɕʌŋ d͡ʑɛ.wʌn]; জন্ম: ২১ জুন ২০০১) হলেন একজন দক্ষিণ কোরীয় স্পিড স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে স্পিড স্কেটিংয়ের ম্যাস স্টার্ট বিভাগে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[১]
জে-ওয়ান দক্ষিণ কোরিয়ার হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই যাত্রায় তিনি ২টি রৌপ্য পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]চং জে-ওয়ান ২০০১ সালের ২১শে জুন তারিখে দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১][২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]জে-ওয়ান দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি স্পিড স্কেটিংয়ের পুরুষদের ম্যাস স্টার্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[২] প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে তিনি ৭:৫৬.৭৬ সময়ে সমাপ্তি রেখা অতিক্রম করে সর্বমোট ১২ পয়েন্ট অর্জন করে চতুর্থ স্থান অধিকার করেছিলেন, যার ফলে তিনি চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ অর্জন করেন।[৩] চূড়ান্ত পর্বে তিনি ৭:৪৭.১৮ সময় নিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করেছিলেন, যার মাধ্যমে তিনি সর্বমোট ৪০ পয়েন্ট অর্জন করে রৌপ্য পদক জয়লাভ করেছেন।[৪][৫]
তিনি কিম মিন-সক এবং পার্ক সং-হিয়নের সাথে দলগতভাবে স্পিড স্কেটিংয়ের পুরুষদের দলগত পারস্যুট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা ফাইনালে ৩:৫৩.৭৭ সময়ে সমাপ্তি রেখা অতিক্রম করে সার্বিকভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Olympedia – 정재원" [অলিম্পিডিয়া – চং জে-ওয়ান]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - 1 2 "Official Results Book – Speed Skating – Men's Mass Start – Event Classification" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ম্যাস স্টার্ট – প্রতিযোগিতার শ্রেণিবিভাগ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১ মার্চ ২০২২। পৃ. ১২৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৫।
- ↑ "Official Results Book – Speed Skating – Men's Mass Start – Semifinal – Results" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ম্যাস স্টার্ট – সেমি-ফাইনাল – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১ মার্চ ২০২২। পৃ. ১২৭–১২৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৫।
- ↑ "Official Results Book – Speed Skating – Men's Mass Start – Final – Results" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ম্যাস স্টার্ট – ফাইনাল – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১ মার্চ ২০২২। পৃ. ১৩৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৫।
- ↑ "Official Results Book – Speed Skating – Men's Mass Start – Medallists" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ম্যাস স্টার্ট – পদক বিজয়ী]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১ মার্চ ২০২২। পৃ. ১২৫। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৫।
- ↑ "Official Results Book – Speed Skating – Men's Team Pursuit – Start List" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের দলগত পারস্যুট – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১ মার্চ ২০২২। পৃ. ১৫১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৫।
- ↑ "Official Results Book – Speed Skating – Men's Team Pursuit – Medallists" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের দলগত পারস্যুট – পদক বিজয়ী]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১ মার্চ ২০২২। পৃ. ১৫২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- স্পিডস্কেটিংবেজ.ইউতে চং জে-ওয়ান (আর্কাইভকৃত) (ইংরেজি)
- স্পিডস্কেটিংনিউজ.ইউতে চং জে-ওয়ান (ইংরেজি)
- স্পিডস্কেটিংস্ট্যাটস.কমে চং জে-ওয়ান (ইংরেজি)
- অলিম্পিকস.কমে চং জে-ওয়ান (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় চং জে-ওয়ান (ইংরেজি)
- ২০০১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- দক্ষিণ কোরীয় পুরুষ স্পিড স্কেটার
- দক্ষিণ কোরিয়ার অলিম্পিক স্পিড স্কেটার
- ২০২২ শীতকালীন অলিম্পিকের স্পিড স্কেটার
- স্পিড স্কেটিংয়ে অলিম্পিক পদক বিজয়ী
- অলিম্পিক রৌপ্যপদক বিজয়ী দক্ষিণ কোরীয়
- ২০২২ শীতকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- এশিয়ান গেমসে রৌপ্যপদক বিজয়ী দক্ষিণ কোরীয়
- ২০১৮ শীতকালীন অলিম্পিকের পদক বিজয়ী