বিষয়বস্তুতে চলুন

ঘুসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘুসি
মার্কিন সেনা খোঁচা ঘুসি মারছে।
বর্ণনা ঘুসির বিভিন্ন নাম
ইংরেজি USA পাঞ্চ
জাপানি Japon জুকি
চাইনিজ Chine চয়
কোরিয়ান Corée কোয়ান
থাইল্যান্ড Thailand চক
বার্মিজ Burma লাত্ত-দি
ভিয়েতনামিজ Vietnam থই-সন
পাকিস্তানি Pakistan মুক্কা
বাংলাদেশি Bangladesh ঘুসি

মুষ্টিবদ্ধ হাতের আঘাতই হচ্ছে ঘুসি।[১] হাতে হাতে যুদ্ধে ঘুসি সবচে বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের মার্শাল আর্টে ঘুসি ব্যবহৃত হয়, লক্ষ্যণীয় মুষ্টি যুদ্ধে ঘুসিই একমাত্র কৌশল। খেলোয়াড়দের রক্ষা করার জন্য অনেক সময় খেলায় দস্তানা ব্যবহৃত হয়।[২][৩]

বিভিন্ন মার্শাল আর্টে ঘুসি বিভিন্ন রকম। মুষ্টিযুদ্ধ এবং রাশিয়ান মুষ্টিযুদ্ধে শুধু মাত্র ঘুসি ব্যবহৃত হয় কিন্তু কিকবক্সিং বা কারাতেতে ঘুসি অপ্রধান অস্ত্র হিসেবে বেবহেত হয়। অন্যান্য মার্শাল আর্ট যেমন মল্লযুদ্ধ বা জুডোতে ঘুসি কখনই ব্যবহৃত হয় না। বিভিন্ন ধরনের ঘুসি আছে ফলে ঘুসির বিভিন্ন কৌশল গড়ে উঠেছে।

মৌলিক নিদর্শন

[সম্পাদনা]

ইহা ঘুসির সর্বব্যাপী তালিকা নয় কারণ বিভিন্ন ধরনের মার্শাল আর্টে ঘুসির বিভিন্ন কৌশল ব্যবহৃত হয়।

নাম ১ নাম ২ বর্ণনা
বাহু ঘুসি প্রতিযোগিতা মূলক খেলায় যে ঘুসিটা বাহু দ্বারা ব্যবহৃত হয়। বাহু ঘুসি সাধারণ ঘুসি থেকে দুর্বল হয়।
পশ্চাৎ মুস্তি ঘুসিটা মুষ্টির পশ্চাৎ দিয়ে মারা হয়।
প্রকোষ্ঠ ঘুসি সাধারণত কারাতে,কুংফু এবং তায়কোয়ান্দোতে ব্যবহৃত হয়।
খোঁচা ঘুসি দ্রুততার সাথে আত্মরক্ষামূলক হাত দিয়ে ঘুসিটাই খোঁচা ঘুসি।
হাতুড়ি মুষ্টি লক্ষ্যবস্তুতে হাতের পার্শ্বদেশ বা কব্জি দিয়ে হাতুড়ির মত মারাকে হাতুড়ি ঘুসি বলে।
আংটা ঘুসি উলটো মুষ্টির ঘুসিকে আংটা ঘুসি বলে।
উত্থান ঘুসি ঘুসিটা উপরের দিকে উঠে। মুলত, থুতনির নিচে।
অতিমানব ঘুসি এই কৌশলটি সাধারণত মুই থাই,কারাতে এবং মিক্স মার্শাল আর্টে ব্যবহৃত হয়। খেলোয়াড়েরা পায়ে ভর দিয়ে উড়ে এসে ঘুসি দেয়। যে কারণে এর নাম হয়েছে সুপারম্যান বা অতিমানব ঘুসি।

পদ্ধতি

[সম্পাদনা]
তলপেটে ঘুসির চিত্র।

মুষ্টিযুদ্ধ

[সম্পাদনা]

মুষ্টিযুদ্ধে ঘুসি ব্যবহৃত হয় সাধারণত আক্রমণের গতি এবং নির্দেশনার সাথে। প্রধান ৪ টি ঘুসি হচ্ছে খোঁচা ঘুসি, ক্রস ঘুসি, আংটা ঘুসি, উত্থান ঘুসি।

একজন কারাতেকা বিপরীত ঘুসি বা গ্যাকু-জুকি মারছে।

কারাতে

[সম্পাদনা]
সেইকেন

কারাতেতে ঘুসিকে জুকি বলে। আঙ্গুলের সামনের ২ টি গাঁট দিয়ে মারাকে বলা হয় সেইকেন।[৪] হাতের পৃষ্টদেশ দিয়ে মারাকে বলা হয় উরাকেন এবং হাতের নিম্মদেশ দিয়ে মারাকে বলা হয় তেতসুই। সামনের হাতের খোঁচা ঘুসিকে অই-জুকি, সোজা ঘুসিকে ছকু-জুকি, বিপরীত হাতের সোজা ঘুসিকে গ্যাকু-জুকি বলা হয়।[৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Punch | Define Punch at Dictionary.com"। Dictionary.reference.com। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১১।
  2. ↑ "The Proper Way to Wrap Your Hands"। Ringside.com। ২৬ এপ্রিল ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০০৭।
  3. ↑ Ballard, Willie L. "Portable Hand Wrap" Mar 22. 1994. Retrieved on June 29, 2007.
  4. ↑ Oyama, Masutatsu (২০০৪)। Mas Oyama's Classic Karate। New York: London: Sterling; Chrysalis (distributor)। পৃ. ১৩। আইএসবিএন ১-৪০২৭-১২৮৭-১। {{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= প্রস্তাবিত) (সাহায্য)
  5. ↑ Funakoshi, Gichin (১৯৯৪)। Karate-dō Nyūmon: The Master Introductory Text। Tokyo: Kodansha International। পৃ. ৫১–৫২, ৬৪–৬৫। আইএসবিএন ৪-৭৭০০-১৮৯১-৬। {{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= প্রস্তাবিত) (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]