বিষয়বস্তুতে চলুন

ঘসেটি বিবির মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘসেটি বিবির মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
মালিকানাবাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর
অবস্থাসংরক্ষিত
অবস্থান
অবস্থানশৌলা গ্রাম, কালাইয়া ইউনিয়ন, বাউফল উপজেলা, পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগ
দেশবাংলাদেশ
স্থাপত্য
প্রতিষ্ঠাতাঘসেটি বেগম

ঘসেটি বিবির মসজিদ বা ঘসেটি বেগমের কুঠিবাড়ি বাংলাদেশের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ।[] এটি নবাব আলীবর্দী খান বড় মেয়ে ও সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বিবি কর্তৃক নির্মিত হয়েছিল।[] ধারণা করা হয় প্রায় সাড়ে তিনশ বছর আগে মসজিদটি নির্মিণ করা হয়। বর্তমানে মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে।

ইতিহাস

[সম্পাদনা]

বাউফল উপজেলা পরিষদের তথ্য অনুযায়ী মসজিদটির নির্মাণকাল সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না।[] স্থানীয়ভাবে প্রচলিত মতে অনুযায়ী, মধ্যযুগে তেঁতুলিয়া নদীর তীরবর্তী এ অঞ্চল জমিদারির অন্যতম প্রধান কেন্দ্র ছিল। ধারণা করা হয় প্রায় ২৮০ থেকে ৩০০ বছর পূর্বে ঘসেটি বেগম ভ্রমণের অংশ হিসেবে এখানে একটি মসজিদ নির্মাণ করেন।[]

জনশ্রুতি অনুসারে, পলাশীর যুদ্ধকালীন সময়ে ঘসেটি বেগম নিজে অথবা তাঁর কোনো নিকটাত্মীয় এখানে আশ্রয় নেন এবং দালানকোঠা নির্মাণ করেন। স্থানীয় প্রবীণদের মতে, তিনি ব্যবসায়িক কাজে এ অঞ্চলে অবস্থানকালে একটি কুঠিবাড়ি নির্মাণ করেছিলেন এবং কিছুদিন সেখানে বসবাস করেন। নবাবী আমল শেষে ব্রিটিশ আমলে স্থানীয়রা ওই কুঠিবাড়িতে নামাজ আদায় শুরু করেন। পরবর্তীতে এটি স্থানীয়ভাবে ঘসেটি বেগমের মসজিদ নামে পরিচিতি লাভ করে।[]

সংরক্ষণ

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rofiq, Khairul Alam (১৯ নভেম্বর ২০২৪)। "রক্ষনাবেক্ষনের অভাবে বাউফলে পুরাকীর্তিগুলি ধ্বংস পথে"প্রতিদিনের কাগজ। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫
  2. Mehedi, Romaan; Television, Jamuna (২৭ নভেম্বর ২০২৪)। "ধ্বংসের পথে সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগমের মসজিদ"Jamuna Television (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫
  3. "পটুয়াখালীতে ধ্বংসের পথে ঘসেটি বেগমের নির্মিত মসজিদ"বার্তা ২৪। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫
  4. "কালের গর্ভে ঘষেটি বেগমের স্মৃতি: বিলীনের পথে নবাবী আমলের মসজিদ ও কুঠিবাড়ি"দৈনিক জনকণ্ঠ। ২৪ জুন ২০২৫।
  5. "ঘসেটি বেগমের কুঠিবাড়ি"ntvbd.com। ২৬ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫