বিষয়বস্তুতে চলুন

গ্লোরিয়া স্টাইনেম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্লোরিয়া স্টাইনেম
১৯৭৭ সালে স্টেইনেম
জন্ম
গ্লোরিয়া মেরি স্টেইনেম

(১৯৩৪-০৩-২৫)২৫ মার্চ ১৯৩৪
মৃত্যু২ সেপ্টেম্বর ২০২৬(2026-09-02) (বয়স ৯২)
শিক্ষাSmith College (BA)
পেশাWriter and journalist for Ms. and New York magazines
আন্দোলননারীবাদ
বোর্ড সদস্যWomen's Media Center[১]
দাম্পত্য সঙ্গীDavid Bale (বি. ২০০০; মৃ. ২০০৩)
আত্মীয়
ওয়েবসাইটwww.gloriasteinem.com উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
স্বাক্ষর

গ্লোরিয়া মেরি স্টাইনেম ( /ˈstaɪnəm/ STY-nəm ; ২৫শে মার্চ, ১৯৩৪ – ২রা সেপ্টেম্বর, ২০২৬) ছিলেন একজন মার্কিন সাংবাদিক এবং সমাজ আন্দোলন কর্মী, যিনি জাতীয়ভাবে ১৯৬০-এর দশকের শেষের দিকে এবং ১৯৭০-এর দশকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয়-তরঙ্গের নারীবাদ আন্দোলনের একজন স্বীকৃত নেত্রী হিসেবে আবির্ভূত হন এবং ১৯৮০-এর দশক ও ১৯৯০-এর দশকের শুরুতে বিশেষভাবে প্রভাবশালী ছিলেন। [২][৩][৪][৫] তিনি নারী ক্ষমতায়ন ও নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

স্টাইনেম নিউ ইয়র্ক ম্যাগাজিনের একজন নিয়মিত কলামিস্ট এবং মিস ম্যাগাজিনের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। [৩] ১৯৬৯ সালে, তিনি "আফটার ব্ল্যাক পাওয়ার, উইমেন'স লিবারেশন" [৬] প্রকাশ করেন, একটি প্রবন্ধ যা তাকে জাতীয় মনোযোগ এনে দেয় এবং একজন নারীবাদী নেত্রী হিসেবে বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করে। [৭] ১৯৭১ সালে তিনি ন্যাশনাল উইমেন্স পলিটিক্যাল ককাস সহ-প্রতিষ্ঠা করেন, যা নির্বাচিত ও নিযুক্ত পদে আসীন হতে ইচ্ছুক নারীদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করত। তাছাড়াও ১৯৭১ সালে তিনি তার বন্ধুদের সাথে উইমেন্স অ্যাকশন অ্যালায়েন্স সহ-প্রতিষ্ঠা করেন, যা ১৯৯৭ সাল পর্যন্ত নারীবাদী কর্মীদের একটি নেটওয়ার্ককে সমর্থন জুগিয়েছিল এবং নারীবাদী উদ্দেশ্য ও আইন প্রণয়নের জন্য কার্যসম্পাদন করেছিল। ১৯৯২ সালে, স্টাইনেম " আমাদের কন্যাদের কর্মক্ষেত্রে নিয়ে যাও দিবস" প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন, যা তরুণীদের ভবিষ্যৎ কর্মজীবনের সুযোগ সম্পর্কে জানার একটি উপলক্ষ। [৮] ২০০৫ সালে, স্টাইনেম, জেন ফন্ডা এবং রবিন মরগান যৌথভাবে উইমেন্স মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন, যা "গণমাধ্যমে নারীদের দৃশ্যমান এবং শক্তিশালী করার জন্য কাজ করে"। [৯]

শৈশব ও শিক্ষা

[সম্পাদনা]

গ্লোরিয়া মেরি স্টাইনেম ১৯৩৪ সালের ২৫শে মার্চ যুক্তরাষ্ট্রেরওহাইওর টলেডোতে [২] নুনেভিলার) এবং লিও স্টাইনেমের ঘরে জন্মগ্রহণ [৪] তার মা ছিলেন প্রেসবিটেরিয়ান, প্রধানত জার্মান ( প্রুশিয়ান সহ) এবং কিছু স্কটিশ বংশোদ্ভূত। [১০] তার বাবা ছিলেন ইহুদি (আশকেনাজি ইহুদি), জার্মানির ভুর্টেমবের্গ এবং পোল্যান্ডের রাডজিয়েও থেকে আসা অভিবাসীদের সন্তান। [১১][১২][১৩] তার দাদি, পলিন পার্লমুটার স্টাইনেম, জাতীয় নারী ভোটাধিকার সমিতির শিক্ষা কমিটির সভাপতিত্ব করেছিলেন, ১৯০৮ সালের আন্তর্জাতিক নারী পরিষদের প্রতিনিধি ছিলেন এবং টলেডো শিক্ষা বোর্ডে নির্বাচিত প্রথম মহিলা ছিলেন। তিনি বৃত্তিমূলক শিক্ষা আন্দোলনেরও একজন নেত্রী ছিলেন [১৪] এবং ইউরোপ থেকে প্যালেস্টাইনে যাওয়ার ব্যবস্থা করে তার পরিবারের অনেক সদস্যকে হলোকাস্ট থেকে উদ্ধার করেছিলেন। [১৪]

স্টাইনেম পরিবার একটি ট্রেলারে বাস করত এবং ভ্রমণ করত, যেখান থেকে লিও একজন ভ্রাম্যমাণ পুরাকীর্তি ব্যবসায়ী হিসেবে তার ব্যবসা পরিচালনা করতেন। [১৪] গ্লোরিয়ার জন্মের আগে, তার মা, রুথ, তখন ৩৪ বছর বয়সী, (স্টাইনেমের মতে) "একটি 'নার্ভাস ব্রেকডাউন' হয়েছিল, যেমনটা [রুথ] এবং অন্য সবাই বলত" যা তাকে পঙ্গু করে দেয়, এবং তিনি বিভ্রমমূলক কল্পনায় আটকা পড়েন যা মাঝে মাঝে হিংস্র রূপ নিত। [১৫] স্টাইনেম বলেছিলেন যে রুথ "একজন প্রাণবন্ত, আমুদে, বইপ্রেমী" নারী থেকে "এমন একজনে রূপান্তরিত হয়েছিলেন যিনি একা একা থাকতে ভয় পেতেন, যিনি কোনো চাকরি ধরে রাখার জন্য যথেষ্ট সময় বাস্তবতাকে আঁকড়ে ধরে থাকতে পারতেন না, এবং যিনি বই পড়ার জন্য খুব কমই যথেষ্ট মনোযোগ দিতে পারতেন"। [১৫] রুথ দীর্ঘ সময় ধরে মানসিক রোগীদের স্যানাটোরিয়ামে আসা-যাওয়া করতেন। [১৫] স্টাইনেমের বয়স দশ বছর ছিল যখন ১৯৪৪ সালে তার বাবা-মা আলাদা হয়ে যান। [১৫] তার বাবা জীবিকার সন্ধানে ক্যালিফোর্নিয়া চলে গেলেন, আর সে ও তার মা টলেডোতে একসাথে বসবাস করতে থাকল। [১৫][১৬]

১৯৫১ সালে ওয়েট হাই স্কুলে স্টাইনেম

সাংবাদিকতা

[সম্পাদনা]

এস্কোয়ার নামের বিখ্যাত ম্যাগাজিনের ফিচার সম্পাদক ক্লে ফেলকার স্টাইনেমকে গর্ভনিরোধ বিষয়ে একটি লেখা দিয়েছিলেন, যেটিকে তিনি পরে তাঁর প্রথম "গুরুত্বপূর্ণ কাজ" বলে অভিহিত করেন; তিনি তাঁর প্রথম খসড়াটি পছন্দ করেননি এবং তাঁকে প্রবন্ধটি আবার লিখতে বলেছিলেন। [১৭] কর্মজীবন এবং বিবাহের মধ্যে নারীরা যেভাবে একটিকে বেছে নিতে বাধ্য হন, সে সম্পর্কে তাঁর ১৯৬২ সালের প্রবন্ধটি বেটি ফ্রিডানের বই 'দ্য ফেমিনিন মিস্টিক' -এর এক বছর আগে প্রকাশিত হয়েছিল। [১৭][১৮]

  1. ↑ "Board of Directors"। Women's Media Center। ৩১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৪।
  2. 1 2 "Gloria Steinem Fast Facts"। CNN। ৬ সেপ্টেম্বর ২০১৪। ৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৪।
  3. 1 2 Encyclopedia of World Biography। {{বিশ্বকোষ উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  4. 1 2 "Gloria Steinem"। historynet.com। ৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৪।
  5. ↑ Ishak, Natasha (৯ মে ২০২০)। "How Gloria Steinem Went From Going Undercover At Playboy To Being The World's Most Famous Feminist"। All That's Interesting (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৬।
  6. ↑ Steinem, Gloria (৭ এপ্রিল ১৯৬৯)। "Gloria Steinem, After Black Power, Women's Liberation"। New York। ১ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৩।
  7. ↑ "Gloria Steinem, Feminist Pioneer, Leader for Women's Rights and Equality"। The Connecticut Forum। ১৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৪।
  8. ↑ "Gloria Steinem" (ইংরেজি ভাষায়)। National Women's History Museum। ১২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২১।
  9. ↑ "The Invisible Majority – Women & the Media"। Feminist.com। ২৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৪।
  10. ↑ Heilbrun, Carolyn G. (২০১১)। Education of a Woman: The Life of Gloria Steinem। Random House Publishing। আইএসবিএন ৯৭৮-০-৩০৭-৮০২১৩-২। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৬ – Google Books এর মাধ্যমে।
  11. ↑ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "roots" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  12. ↑ "Ancestry of Gloria Steinem"। Wargs.com। ১১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১২।
  13. ↑ "Gloria Steinem's Interactive Family Tree | Finding Your Roots"। PBS। ২৫ ফেব্রুয়ারি ২০১৬। ১০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৬।
  14. 1 2 3 Pogrebin, Letty Cottin (২০ মার্চ ২০০৯)। "Gloria Steinem"। Jewish Women's Archive। ৩ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  15. 1 2 3 4 5 Steinem, Gloria (১৯৮৩)। Outrageous Acts and Everyday Rebellions। Holt, Rinehart, and Winston। পৃ. ১৪০–১৪২। আইএসবিএন ৯৭৮-০-০৩-০৬৩২৩৬-৫।
  16. ↑ Duncan, Lauren E. (ফেব্রুয়ারি ২০২৩)। "Gloria Steinem: The childhood foundations of a feminist"। Journal of Personality (ইংরেজি ভাষায়)। ৯১ (1): ১৯৩–২০৬। ডিওআই:10.1111/jopy.12732। আইএসএসএন 0022-3506। পিএমআইডি 35556251। এস২সিআইডি 248762850। ১৫ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৩।
  17. 1 2 Mclellan, Dennis (২ জুলাই ২০০৮)। "Clay Felker, 82; editor of New York magazine led New Journalism charge"। Los Angeles Times। ৩০ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০০৮।
  18. ↑ Fox, Margalit (৫ ফেব্রুয়ারি ২০০৬)। "Betty Friedan, Who Ignited Cause in 'Feminine Mystique,' Dies at 85"। Outrageous Acts and Everyday Rebellions। ২৭ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৪।