বিষয়বস্তুতে চলুন

গ্লাইকেটেড হিমোগ্লোবিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্লাইকেটেড হিমোগ্লোবিন
রোগনির্ণয়
MedlinePlus003640
eMedicine2049478
LOINCটেমপ্লেট:LOINC

গ্লাইকেটেড হিমোগ্লোবিন (ইংরেজি: Glycated hemoglobin) হলো হিমোগ্লোবিনের একটি ধরন যা একটি শর্করার সাথে রাসায়নিকভাবে সংযুক্ত, এটি গ্লাইকোহিমোগ্লোবিন নামেও পরিচিত।[টীকা ১] গ্লুকোজ, গ্যালাক্টোজফ্রুক্টোজসহ অধিকাংশ মনোস্যাকারাইড স্বতঃস্ফূর্তভাবে (অর্থাৎ অ-উৎসেচকীয়ভাবে) রক্তপ্রবাহে উপস্থিত থাকার সময় হিমোগ্লোবিনের সাথে বন্ধন তৈরি করে। তবে, গ্লুকোজের এই কাজটি করার সম্ভাবনা গ্যালাক্টোজের তুলনায় মাত্র ২১% এবং ফ্রুক্টোজের তুলনায় মাত্র ১৩%। এই কারণেই সম্ভবত মানুষের শরীরে প্রাথমিক বিপাকীয় জ্বালানি হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয়।[][] অতিরিক্ত শর্করা-হিমোগ্লোবিন সংযোগ গঠিত হওয়ার মানে হলো রক্তে বেশি পরিমাণে শর্করা উপস্থিত থাকা, যা ডায়াবেটিসের বা অন্যান্য হরমোন রোগের নির্দেশক (HbA1c > ৬.৪%)[] A1c এর প্রতি আগ্রহ থাকার কারণ হলো এটি শনাক্ত করা সহজ। যে প্রক্রিয়ার মাধ্যমে শর্করা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় তাকে গ্লাইকেশন বলে।[] গ্লাইকেটেড হিমোগ্লোবিন পরিমাপ করার কতক উপায় আছে, তন্মধ্যে HbA1c (বা কেবল A1c) একটি প্রমিত একক পরীক্ষা।[] HbA1c মূলত গত তিন মাসের গড় রক্তে শর্করার মাত্রা নির্ধারণের জন্য পরিমাপ করা হয়। এটি ডায়াবেটিসের জটিলতার ঝুঁকি মূল্যায়নে একটি প্রমিত শনাক্তকারী পরীক্ষা হিসেবে ব্যবহৃত হয় এবং একই সঙ্গে রক্তশর্করা নিয়ন্ত্রণ (গ্লাইসেমিক কন্ট্রোল) মূল্যায়নের জন্যও ব্যবহৃত হয়।[][]এই পরীক্ষাটিকে তিন মাসের গড় হিসেবে ধরা হয়, কারণ একটি লোহিত রক্তকণিকার গড় আয়ু প্রায় তিন থেকে চার মাস। স্বাভাবিক মাত্রার গ্লুকোজ স্বাভাবিক পরিমাণের গ্লাইকেটেড হিমোগ্লোবিন তৈরি করে। রক্তরসের গড় গ্লুকোজের মাত্রা যত বাড়ে, গ্লাইকেটেড হিমোগ্লোবিনের অনুপাতও ততটাই পূর্বানুমেয়ভাবে বৃদ্ধি পায়। ডায়াবেটিসে গ্লাইকেটেড হিমোগ্লোবিনের মাত্রা বেশি থাকে, যা রক্তে গ্লুকোজের উচ্চ মাত্রা নির্দেশ করে, এবং এটি হৃদ্‌রোগ, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি (স্নায়ুরোগ) ও রেটিনোপ্যাথির সঙ্গে সম্পর্কিত বলে প্রমাণিত হয়েছে।[]

  1. "গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন" একটি প্রচলিত নামের অপপ্রয়োগ, কারণ গ্লাইকেশন ও গ্লাইকোসিলেশন আলাদা প্রক্রিয়া, যার মধ্যে কেবল প্রথমটি এই ক্ষেত্রে প্রাসঙ্গিক। গ্লাইকেশন হলো একটি অ-উৎসেচকীয় প্রক্রিয়া, অন্যদিকে গ্লাইকোসিলেশন হলো উৎসেচকীয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bunn HF, Higgins PJ (জুলাই ১৯৮১)। "Reaction of monosaccharides with proteins: possible evolutionary significance"Science২১৩ (4504): ২২২–৪। বিবকোড:1981Sci...213..222Bডিওআই:10.1126/science.12192669পিএমআইডি 12192669
  2. McPherson JD, Shilton BH, Walton DJ (মার্চ ১৯৮৮)। "Role of fructose in glycation and cross-linking of proteins"। Biochemistry২৭ (6): ১৯০১–৭। ডিওআই:10.1021/bi00406a016পিএমআইডি 3132203
  3. Pongudom, Saranya (১ নভেম্বর ২০১৯)। "Determination of Normal HbA1C Levels in Non-Diabetic Patients with Hemoglobin E"Annals of Clinical & Laboratory Science৪৯ (6): ৮০৪–৯। পিএমআইডি 31882432
  4. Miedema K (২০০৫)। "Standardization of HbA1c and Optimal Range of Monitoring"। Scandinavian Journal of Clinical and Laboratory Investigation২৪০: ৬১–৭২। ডিওআই:10.1080/00365510500236143পিএমআইডি 16112961এস২সিআইডি 30162967
  5. 1 2 Elizabeth Weiser Caswell Diabetes Institute. Hemoglobin A1c Fact Sheet. Accessed 2024-07-02.
  6. "2. Glycated haemoglobin (HbA1c) for the diagnosis of diabetes"Use of Glycated Haemoglobin (HbA1c) in the Diagnosis of Diabetes Mellitus: Abbreviated Report of a WHO Consultation। WHO Guidelines Approved by the Guidelines Review Committee। World Health Organization। ২০১১। পিএমআইডি 26158184। NBK304271।
  7. Cavero-Redondo, I; Peleteiro, B; Álvarez-Bueno, C; Rodriguez-Artalejo, F; Martínez-Vizcaíno, V (৩১ জুলাই ২০১৭)। "Glycated haemoglobin A1c as a risk factor of cardiovascular outcomes and all-cause mortality in diabetic and non-diabetic populations: a systematic review and meta-analysis."। BMJ open: e০১৫৯৪৯। ডিওআই:10.1136/bmjopen-2017-015949পিএমআইডি 28760792

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Blood tests টেমপ্লেট:Globins টেমপ্লেট:Diabetes