গ্রোকিপিডিয়া
অক্টোবর ২০২৫-এ গ্রোকিপিডিয়ার মূল পাতার স্ক্রিনশট | |
সাইটের প্রকার | অনলাইন বিশ্বকোষ |
|---|---|
| উপলব্ধ | ইংরেজি |
| মালিক | এক্সএআই |
| ওয়েবসাইট | grokipedia |
| বাণিজ্যিক | না |
| চালুর তারিখ | ২৭ অক্টোবর ২০২৫ |
| বর্তমান অবস্থা | সক্রিয় |
বিষয়বস্তুর লাইসেন্স | কিছু নিবন্ধ ক্রিয়েটিভ কমন্স বাই-এনসি-এসএ ৪.০-এর অধীনে |
গ্রোকিপিডিয়া হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত অনলাইন বিশ্বকোষ যা এক্সএআই নামক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি দ্বারা তৈরি হয়েছে, যার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এটি ২৭ অক্টোবর ২০২৫ সালে চালু করা হয়,[১][২] মাস্ক গ্রোকিপিডিয়াকে উইকিপিডিয়ার একটি বিকল্প হিসেবে উপস্থাপন করেছেন, যা উইকিপিডিয়ার "প্রচারণা দূর করবে"।[১]
২৮ অক্টোবর ২০২৫-এর তথ্য অনুযায়ী, এই সাইটটিতে ৮,০০,০০০-এরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিকৃত নিবন্ধ রয়েছে।[৩] নিবন্ধগুলি তৈরি এবং সম্পাদনা করা হয় গ্রোক ভাষা মডেল দ্বারা।[১] অনেক নিবন্ধ উইকিপিডিয়া নিবন্ধ থেকে নেওয়া, কিছু নিবন্ধ প্রায় হুবহু অনুলিপি করা হয়েছে বলে লক্ষ্য করা গেছে।[৪][৫] নিবন্ধগুলি ইঙ্গিত দেয় যে সেগুলো গ্রোক মডেল দ্বারা সত্যতা যাচাই করা হয়েছে।[৪] লিঙ্গ পরিবর্তন এবং টুইটারের সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল সম্পর্কিত বিষয়ে, মাস্কের ব্যক্তিগত মতামতের সঙ্গে মিল রেখে কিছু বিষয়বস্তু দেখা গেছে।[১][৬][৭]
ইতিহাস
[সম্পাদনা]ইলন মাস্ক উইকিপিডিয়ার তথাকথিত পক্ষপাতের বিরুদ্ধে তাঁর চলমান সমালোচনার মধ্যে ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষের দিকে গ্রোকিপিডিয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেন।[৮] বিষয়বস্তুর গুণগত মান সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি অক্টোবরে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।[১] এটি ৮০,০০০-এরও বেশি নিবন্ধ নিয়ে ২০২৫ সালের ২৭ অক্টোবর চালু হয়।[২] সাইটটি ইঙ্গিত করে যে এটি একটি প্রাথমিক "0.1" সংস্করণ[৪] এবং চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই এটি একটি সংক্ষিপ্ত বিভ্রাটের সম্মুখীন হয়েছিল।
প্রতিক্রিয়া
[সম্পাদনা]
গ্রোকিপিডিয়াকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, যেখানে কিছু পর্যবেক্ষক সৃষ্টিকারীদের পক্ষপাত প্রতিফলিত করতে এআই-এর সক্ষমতার কারণে এই প্ল্যাটফর্মের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেছেন।[৮][৬] সমালোচকরা এমন নিবন্ধগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যা চরম ডানপন্থী দৃষ্টিভঙ্গি প্রচার করে বা মাস্কের মতামতকে সমর্থন করে।[৭] এনবিসি নিউজ উল্লেখ করেছে যে গ্রোকিপিডিয়ায় এলন মাস্কের নিবন্ধটি জানুয়ারি ২০২৫-এ তিনি যে হাতের ইশারা করেছিলেন তার উল্লেখ করে না, যা অনেকেই একটি নাৎসি স্যালুট হিসেবে দেখেছে, অথচ উইকিপিডিয়ার নিবন্ধটি তা করে।[৫]
উইকিমিডিয়া ফাউন্ডেশনের একজন মুখপাত্র মন্তব্য করেন যে "গ্রোকিপিডিয়ারও অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য উইকিপিডিয়ার প্রয়োজন" এবং তিনি উইকিপিডিয়াকে পক্ষপাতদুষ্ট হিসেবে চিহ্নিত করার চরিত্রায়নের বিরোধিতা করেন।[৪]
আরও দেখুন
[সম্পাদনা]- উইকিপিডিয়ার নির্ভরযোগ্যতা
- উইকিপিডিয়ার সমালোচনা
- অ্যালগরিদমিক পক্ষপাত
- কনজারভাপিডিয়া
- রুউইকি (উইকিপিডিয়া ফর্ক)
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 "Elon Musk Challenges Wikipedia With His Own A.I. Encyclopedia"। The New York Times। ২৭ অক্টোবর ২০২৫।
- 1 2 "Elon Musk appears to have launched Grokipedia, a Wikipedia competitor"। Business Insider। ২৮ অক্টোবর ২০২৫।
- ↑ "Elon Musk's Grokipedia goes live after brief crash, aims to rival Wikipedia"। Moneycontrol। ২৮ অক্টোবর ২০২৫।
- 1 2 3 4 Peters, Jay (২৮ অক্টোবর ২০২৫)। "Elon Musk's Grokipedia contains copied Wikipedia pages"। The Verge (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২৫।
- 1 2 "Elon Musk launches Grokipedia as an alternative to 'woke' Wikipedia"। NBC News (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২৫।
- 1 2 "Elon Musk's Grokipedia Pushes Far-Right Talking Points"। Wired। ২৮ অক্টোবর ২০২৫।
- 1 2 "Elon Musk launches a Wikipedia rival that extols his own 'vision'"। The Washington Post। ২৮ অক্টোবর ২০২৫।
- 1 2 Yasseri, Taha (১৫ অক্টোবর ২০২৫)। "Grokipedia: Elon Musk is right that Wikipedia is biased, but his AI alternative will be the same at best"। The Conversation (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২৫।