গ্রে (একক)
| গ্রে | |
|---|---|
| একক পদ্ধতি | আন্তর্জাতিক একক পদ্ধতি (এসআই) |
| যার একক | আয়নক বিকিরণের শোষিত মাত্রা |
| প্রতীক | Gy |
| যার নামে নামকরণ | লুইস হ্যারল্ড গ্রে |
| একক রূপান্তর | |
| ১ Gy ... | ... সমান ... |
| এসআই মৌলিক একক | m2⋅s−2 |
| সিজিএস একক (অ-আন্তর্জাতিক) | ১০০ র্যাড |
গ্রে (প্রতীক: Gy) আন্তর্জাতিক একক পদ্ধতিতে (এসআই) আয়নক বিকিরণের শোষিত মাত্রার একক, যাকে প্রতি কিলোগ্রাম পদার্থে এক জুল পরিমাণ বিকিরণ শক্তির শোষণ হিসাবে সংজ্ঞায়িত করা হয়।[১]
এটি বিকিরণের শোষিত মাত্রার একক হিসেবে ব্যবহৃত হয়। শোষিত মাত্রা বলতে শোষক পদার্থের একক ভরে আয়নক বিকিরণের কারণে সঞ্চিত শক্তিকে বোঝায়। গ্রে এককটি বিকিরণ চিকিৎসা, খাদ্য বিকিরণীকরণ এবং বিকিরণের দ্বারা জীবাণুমুক্তকরণে সরবরাহিত বিকিরণের মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। প্রকট বিকিরণজনিত সংলক্ষণের মতো সম্ভাব্য প্রকট স্বাস্থ্যগত প্রতিক্রিয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিভার্ট ব্যবহার করে সমতুল্য মাত্রা গণনা করতে ব্যবহৃত হয়, যা মানবদেহের উপর দৈব স্বাস্থ্য প্রতিক্রিয়ার একটি পরিমাপ।
এছাড়া গ্রে বিকিরণ পরিমাপবিজ্ঞানে বিকিরণ রাশি কের্মা-র একক হিসেবেও ব্যবহৃত হয়। কের্মাকে প্রতি একক ভরবিশিষত পদার্থের নমুনায় আধানবিহীন আয়নক বিকিরণ[ক] দ্বারা বিমুক্ত সমস্ত আহিত কণার প্রাথমিক গতিশক্তির যোগফল হিসাবে সংজ্ঞায়িত করা হয়। ব্রিটিশ পদার্থবিজ্ঞানী লুইস হ্যারল্ড গ্রে-র নামে গ্রে এককটির নামকরণ করা হয়েছে, যিনি রঞ্জনরশ্মি ও রেডিয়াম বিকিরণ এবং জীবন্ত দেহকলার উপর তাদের প্রভাব পরিমাপের ক্ষেত্রে একজন পথিকৃৎ ছিলেন।[১]
১৯৭৫ সালে আন্তর্জাতিক একক পদ্ধতির অংশ হিসেবে গ্রে এককটি গৃহীত হয়। গ্রে-র সাথে সংশ্লিষ্ট সিজিএস এককটি হল র্যাড (০.০১ গ্রে-র সমতুল্য)। এই এককটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত, যদিও মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির (জাতীয় মান ও প্রযুক্তি ইনস্টিটিউট) রচনাশৈলী নির্দেশিকাতে এটির ব্যবহার "জোরালোভাবে নিরুৎসাহিত" করা হয়েছে।[১]
আরও দেখুন
[সম্পাদনা]- মাত্রা ক্ষেত্রফল গুণফল (Gy·cm2)
- আন্তর্জাতিক একক পদ্ধতি
- মানের ক্রম (বিকিরণ)
- মানের ক্রম (একক)
- র্যাড (বিকিরণের একক)
- রন্টজেন একক
- সিভার্ট, সমতুল্য বিকিরণের এসআই লব্ধ একক
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "The International System of Units (SI)" (পিডিএফ)। Bureau International des Poids et Mesures (BIPM)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Boyd, M.A. (১–৫ মার্চ ২০০৯)। The Confusing World of Radiation Dosimetry—9444 (পিডিএফ)। WM2009 Conference (Waste Management Symposium)। Phoenix, AZ। ২১ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৪। An account of chronological differences between USA and ICRP dosimetry systems.