বিষয়বস্তুতে চলুন

গ্রেসি স্পিঙ্কসের হত্যাকাণ্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্রেসি স্পিংকস
জন্ম১৯ অক্টোবর ১৯৯৭
মৃত্যু১৮ জুন ২০২১(2021-06-18) (বয়স ২৩)
ডার্বিশায়ার, ইংল্যান্ড
মৃত্যুর কারণহত্যাকাণ্ড
পেশালাইফগার্ড
পরিচিতির কারণএকজন অনুসরণকারীর দ্বারা হত্যাকাণ্ডের শিকার

গ্রেসি স্পিঙ্কস ছিলেন ওল্ড হুইটিংটনের একজন জীবনরক্ষী, যাকে তার প্রাক্তন সহকর্মী খুন করেছিল।[][][][]

পটভূমি

[সম্পাদনা]

স্পিঙ্কস একজন সাঁতার প্রশিক্ষক এবং জীবনরক্ষাকারী ছিলেন কিন্তু মৃত্যুর সময় তিনি গুদাম পরিচারিকা হিসেবে কাজ করতেন। তিনি একজন আগ্রহী ঘোড়সওয়ার ছিলেন এবং ডাকম্যানটনের ব্লু লজ ফার্মে একটি ঘোড়া পালন করতেন।[]

২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তার প্রাক্তন সহকর্মী মাইকেল সেলার্সের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন যে, তিনি তাকে অনুসরণ করছেন। তিনি একটি গুদামে তার সুপারভাইজার ছিলেন যেখানে তিনি একসময় কাজ করতেন।

আবিষ্কার

[সম্পাদনা]

স্পিঙ্কসকে তার মা শেষবার জীবিত দেখেছিলেন ৭:৩০ টায় ১৮ জুন ২০২১ তারিখে, যখন সে তার ঘোড়ার দেখাশোনা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল।[] ৮টার পর তাকে ঘোড়ার মাঠে অচেতন অবস্থায় পাওয়া যায়। আর একজন লোককে দৌড়ে পালাতে দেখা গেছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে ঘোড়াটি তাকে লাথি মেরেছে, কিন্তু প্যারামেডিক বুঝতে পারে যে তার উপর আক্রমণ করা হয়েছে এবং পুলিশকে ফোন করে। ৮:৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

এক মাইলেরও কম দূরে একটি মাঠে সেলারকে মৃত অবস্থায় পাওয়া গেছে, ১১ টায় ঐ একই দিন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Murray, Jessica (৩০ জুন ২০২১)। "Gracie Spinks died from stab wound to neck, inquest hears"The Guardian। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১
  2. "Gracie Spinks: IOPC investigates police handling of stalking allegations"BBC News। ৯ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১
  3. Giordano, Chiara (২০ জুন ২০২১)। "Gracie Spinks: Police probe suspected murder-suicide in Derbyshire village"The Independent। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১
  4. Mathers, Matt (২০ অক্টোবর ২০২১)। "Gracie Spinks: Woman murdered by 'stalker' was failed by police, parents say"The Independent। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১
  5. Murray, Jessica (২৬ নভেম্বর ২০২১)। "Gracie Spinks death: officers served notices over handling of stalking report"The Guardian। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১
  6. "Gracie Spinks: 23-year-old died from stab wound to neck"BBC News। ৩০ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১