গ্রেট স্মোকি পর্বতমালা
| গ্রেট স্মোকি পর্বতমালা | |
|---|---|
২০০৭ সালের এপ্রিল মাসে টেনেসি অঙ্গরাজ্যের সেভিয়ার কাউন্টিতে অবস্থিত লে কন্ট পর্বতের চূড়া থাকে দৃশ্যমান গ্রেট স্মোকি পর্বতশ্রেণী | |
| সর্বোচ্চ বিন্দু | |
| উচ্চতা | ৬,৬৪৩ ফুট (২,০২৫ মিটার) |
| স্থানাঙ্ক | ৩৫°৩৩′৪৬″ উত্তর ৮৩°২৯′৫৫″ পশ্চিম / ৩৫.৫৬২৭৮° উত্তর ৮৩.৪৯৮৬১° পশ্চিম |
| ভূগোল | |
গ্রেট স্মোকি পর্বতমালা দক্ষিণ-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি-উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্য দুইটির সীমানা বরাবর উত্থিত একটি পর্বতশ্রেণী। এগুলি অ্যাপালাচীয় পর্বতমালার একটি উপ-শ্রেণী এবং ব্লু রিজ প্রাকৃতিক-ভৌগোলিক প্রদেশের অংশ। এই পর্বতশ্রেণীকে কখনও কখনও স্মোকি পর্বতমালা ও আরও সংক্ষেপে স্মোকিজ নামে ডাকা হয়। স্মোকি পর্বতশ্রেণীটি গ্রেট স্মোকি পর্বতমালা জাতীয় উদ্যানের আলয় হিসাবে সর্বাধিক পরিচিত। উদ্যানটির দ্বারা পর্বতের সিংহভাগ অংশ সুরক্ষিত করা হয়েছে। উদ্যানটি ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর ১ কোটি ১০ লক্ষেরও বেশি দর্শনার্থী এটিতে বেড়াতে আসে, ফলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক পরিদর্শিত জাতীয় উদ্যান।[১]
স্মোকি পর্বতমালা একটি আন্তর্জাতিক জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলের অংশ। এটিতে আনুমানিক ১,৮৭,০০০ একর (৭৬,০০০ হেক্টর) আদিম বনভূমি রয়েছে। এটি মিসিসিপি নদীর পূর্বে অবস্থিত বৃহত্তম আদিম বন।[২][৩] পর্বতশ্রেণীটির নিম্নদেশে অবস্থিত ক্ষুদ্র উপত্যকাগুলিতে শক্ত কাঠের বনগুলি উত্তর আমেরিকার সবচেয়ে বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রগুলির মধ্যে একটি। আর পর্বতমালাটির ঊর্ধ্বদেশ জুড়ে অবস্থিত দক্ষিণ অ্যাপালাচীয় স্প্রুস-ফার গাছের বন এরকম বৃহত্তম বন।[২] পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে কালো ভালুকের ঘনত্ব স্মোকি পর্বতমালাতে সবচেয়ে বেশি। আর গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাইরে সবচেয়ে বৈচিত্র্যময় স্যালামান্ডার (আগ্নেয়গোধা, এক ধরনের গিরগিটি) সমষ্টির আবাসস্থল এই পর্বতমালা।[২]
জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলের পাশাপাশি, গ্রেট স্মোকি পর্বতমালাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয়েছে। মার্কিন জাতীয় উদ্যান পরিষেবা এই জাতীয় উদ্যানটির মধ্যে ৭৮টি কাঠামো সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করে, যেগুলি অতীতে পর্বতশ্রেণীর নদী উপত্যকা এবং ক্ষুদ্র উপত্যকাগুলি (কোভ) জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ছোট অ্যাপালাচীয় সম্প্রদায়ের অংশ ছিল। মার্কিন ঐতিহাসিক স্থানের জাতীয় নিবন্ধন বইতে উদ্যানটির পাঁচটি ঐতিহাসিক জেলা এবং নয়টি পৃথক স্থানকে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রায়শই পর্বতশ্রেণীটির উপরে প্রাকৃতিক কুয়াশা ঝুলে থাকে এবং দূর থেকে মনে হয় যেন সেখান বড় আকারের ধোঁয়া নির্গত হচ্ছে। তাই এই পর্বতমালাকে "স্মোকি" অর্থাৎ "ধোয়াঁটে" নাম দেওয়া হয়েছে। উদ্ভিদ থেকে উদ্বায়ী জৈব যৌগ নির্গত হওয়ার কারণে এই কুয়াশার সৃষ্টি হয়। এই রাসায়নিক পদার্থগুলির বাষ্পীয় চাপ উচ্চ বলে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে সহজেই বাষ্প তৈরি করে।[৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Great Smokies Parkway Top List of Visitors"। SMLiv.com। ২৮ ফেব্রুয়ারি ২০১৮। ৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- 1 2 3 Houk 1993
- ↑ Davis, Mary Byrd (২৩ জানুয়ারি ২০০৮)। "Old Growth in the East: A Survey. North Carolina" (পিডিএফ)। ১৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ Naranjo, Laura (২০ নভেম্বর ২০১১)। "Volatile Trees"। NASA। ১৬ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৩।
উৎসপঞ্জি
[সম্পাদনা]- Brewer, Carson (১৯৯৩)। Great Smoky Mountains National Park। Portland, Ore.: Graphic Arts Center Publishing। আইএসবিএন ৯৭৮১৫৫৮৬৮১২৬২।
- Davis, Hattie Caldwell (১৯৯৭)। Cataloochee Valley: Vanished Settlements of the Great Smoky Mountains। Alexander, N.C.: Worldcomm। আইএসবিএন ৯৭৮১৫৬৬৬৪১০৮১।
- Dodd, C. Kenneth Jr. (২০০৪)। The Amphibians of Great Smoky Mountains National Park। Knoxville, Tenn.: University of Tennessee Press। আইএসবিএন ৯৭৮১৫৭২৩৩২৭৫১।
- Dunn, Durwood (১৯৮৮)। Cades Cove: The Life and Death of An Appalachian Community। Knoxville: University of Tennessee Press। আইএসবিএন ৯৭৮০৮৭০৪৯৫৫৯৫।
- Houk, Rose (১৯৯৩)। Great Smoky Mountains National Park: A Natural History Guide। Boston: Houghton Mifflin। আইএসবিএন ৯৭৮০৩৯৫৫৯৯২০৪।
- Linzey, Donald (১৯৯৫)। Mammals of Great Smoky Mountains National Park। Blackburg, Va.: McDonald & Woodward Publishing Co.। আইএসবিএন ৯৭৮১৬২১৯০২৫৬০।
- Mooney, James (১৯৭২)। Myths of the Cherokee and Sacred Formulas of the Cherokee। Nashville: Charles Elder। আইএসবিএন ৯৭৮০৯১৮৪৫০২২৭।
- Moore, Harry (১৯৮৮)। A Roadside Guide to the Geology of the Great Smoky Mountains National Park। Knoxville, Tenn.: University of Tennessee Press। আইএসবিএন ৯৭৮০৮৭০৪৯৫৫৭১।
- Oliver, Duane (১৯৮৯)। Hazel Creek From Then Till Now। Maryville, Tenn.: Stinnett Printing।
- Stupka, Arthur (১৯৬৩)। Notes on the Birds of the great smoky Mountains National Park। Knoxville, Tenn.: University of Tennessee Press। আইএসবিএন ৯৭৮০৮৭০৪৯০৪২২।
{{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য) - Weals, Vic (১৯৯৩)। The Last Train to Elkmont। Knoxville: Olden Press। আইএসবিএন ৯৭৮০৯৬২৯১৫৬১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- Species Mapper
- Great Smoky Mountains Association—official nonprofit partner of the park, maps, guides, photos, and videos
- National Weather Service Southern Appalachian Precipitation study (NWS Morristown, TN)
- Great Smoky Mountains Institute at Tremont
- Cornell University study on invasive balsam woolly adelgid control
- Geologic Map of the Great Smoky Mountains National Park Region, Tennessee and North Carolina United States Geological Survey
- History and maps
- The Great Smoky Mountains Regional Project—a collection of documents and early photographs regarding the Great Smokies and surrounding communities
- Southern Appalachian English: Transcripts—sound file samples of interviews of long-time residents of the Great Smokies conducted in 1939
- Smokies Road Trip, circa 1938
টেমপ্লেট:Mountains of North Carolina টেমপ্লেট:Mountains of Tennessee টেমপ্লেট:North Carolina highest