বিষয়বস্তুতে চলুন

গ্রীনউড পাবলিশিং গ্রুপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ABC-Clio/Greenwood
মালিক প্রতিষ্ঠানব্লুমসবুরি পাবলিশিং
অবস্থাবিলুপ্ত
প্রতিষ্ঠাকাল১৯৬৭
প্রতিষ্ঠাতাহ্যারল্ড ম্যাসন
উত্তরসূরীব্লুমসবুরি অ্যাকাডেমিক
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
সদরদপ্তরসান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া
পরিবেশনবিশ্বব্যাপী
বিষয়বস্তুতথ্যভিত্তিক রচনা; গবেষণা ও সাধারণ আগ্রহের বই; গ্রন্থাগার ও শিক্ষাসামগ্রী
অধীনস্থ বাণিজ্যিক নাম

গ্রীনউড পাবলিশিং গ্রুপ ইনকর্পোরেটেড (জিপিজি) একটি শিক্ষামূলক ও একাডেমিক প্রকাশনা সংস্থা ছিল, যা ABC-Clio-এর অংশ হিসেবে মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পাঠ্যসামগ্রী প্রকাশ করত। ২০২১ সাল থেকে, ABC-Clio ও এর অন্তর্ভুক্ত বিভিন্ন ইমপ্রিন্ট, যার মধ্যে GPG-ও রয়েছে, এগুলো একত্রে ব্রিটিশ প্রকাশনা সংস্থা ব্লুমসবুরি পাবলিশিং-এর অধীনস্থ ইমপ্রিন্টে পরিণত হয়েছে। ২০২৩ সাল থেকে গ্রীনউড নামটি আর নতুন বই প্রকাশে ব্যবহৃত হচ্ছে না।[]

গ্রীনউড প্রেস ইনকর্পোরেটেড নামে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ওয়েস্টপোর্ট, কানেকটিকাট-এ অবস্থিত ছিল।[] GPG তার গ্রীনউড প্রেস ইমপ্রিন্টের অধীনে বিভিন্ন তথ্যভিত্তিক রচনা প্রকাশ করত; এবং প্রেগার পাবলিশার্স ইমপ্রিন্টের মাধ্যমে গবেষণামূলক, পেশাগত ও সাধারণ আগ্রহের বই প্রকাশ করত (/ˈprɡər/)। এছাড়াও, GPG-র একটি অংশ ছিল লাইব্রেরিজ আনলিমিটেড, যা গ্রন্থাগারিক ও শিক্ষকদের জন্য পেশাগত গ্রন্থ প্রকাশ করত।[] GPG-কে ২০০৮–২০০৯ সালে ABC-Clio অধিগ্রহণের পর এই দুটি ইমপ্রিন্ট স্বতন্ত্র রূপে কাজ করতে শুরু করে।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৬৭–১৯৯৯

[সম্পাদনা]

প্রতিষ্ঠানটি গ্রীনউড প্রেস ইনকর্পোরেটেড (জিপিআই) নামে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতারা ছিলেন হ্যারল্ড ম্যাসন, যিনি একজন গ্রন্থাগারিক ও দুর্লভ বইয়ের ব্যবসায়ী ছিলেন, এবং হ্যারল্ড শোয়ার্জ, যিনি বাণিজ্যিক প্রকাশনার পটভূমি থেকে এসেছিলেন। এটি গ্রীনউড, নিউ ইয়র্ক-এ অবস্থিত ছিল। শুরুতে এই প্রতিষ্ঠানটি মুদ্রণ বন্ধ হয়ে যাওয়া বই পুনর্মুদ্রণে মনোযোগ দেয়। বিশেষ করে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন-এর ১৯৬৭ সালের Books for College Libraries গ্রন্থের তালিকাভুক্ত বইগুলো গ্রীনউড প্রেস ইমপ্রিন্টের অধীনে পুনর্মুদ্রণ করা হত। এছাড়া গ্রীনউড রিপ্রিন্ট ইমপ্রিন্টের অধীনে American Radical Periodicals সিরিজের মাধ্যমে পূর্বে প্রকাশিত সাময়িকী পুনর্মুদ্রণ করা হত।

১৯৬৯ সালে, প্রতিষ্ঠানটি উইলিয়ামহাউস-রিজেন্সি নামক একটি কাগজ ও স্টেশনারি উৎপাদনকারী কোম্পানির কাছে বিক্রি হয়ে যায়। সেই সময় কোম্পানিটি আমেরিকান স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত ছিল। এই অধিগ্রহণের ফলে পুনর্মুদ্রণ কার্যক্রম আরও সম্প্রসারিত হয় এবং পাশাপাশি গ্রীনউড মাইক্রোফর্মস নামে একটি মাইক্রোফর্ম প্রকাশনা ইমপ্রিন্ট চালু করা হয়।[]

১৯৭০ সালের মধ্যে, প্রতিষ্ঠানটি ছোট পরিসরে একাডেমিক মনোগ্রাফ প্রকাশনার কাজ শুরু করে। একই বছর, রবার্ট হ্যাগেলস্টেইন, যিনি পূর্বে Academic Press-এর জনসন রিপ্রিন্ট কর্পোরেশনে কাজ করতেন, তাকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৭৩ সালে ম্যাসন ও শোয়ার্জ প্রতিষ্ঠান ছেড়ে চলে যান এবং হ্যাগেলস্টেইন প্রেসিডেন্ট নিযুক্ত হন। তিনি ১৯৯৯ সালের শেষ পর্যন্ত এই পদে ছিলেন। এই ২৭ বছরে, প্রতিষ্ঠানটি ধীরে ধীরে পুনর্মুদ্রণ কার্যক্রম বন্ধ করে দিয়ে গবেষণা, তথ্যভিত্তিক ও পেশাগত বই প্রকাশনার দিকে ঝুঁকে পড়ে। এই পরিবর্তনের ফলে এই সময়কালে ১০,০০০টিরও বেশি নতুন শিরোনাম প্রকাশিত হয়।

১৯৭৬ সালের ২৫ আগস্ট, কোম্পানিটি Congressional Information Service (CIS)-এর কাছে বিক্রি হয়। ১৯৭৯ সালে, ডাচ প্রকাশনা প্রতিষ্ঠান Elsevier CIS অধিগ্রহণ করলে, গ্রীনউডও তাদের অংশ হয়ে যায়। একই বছর, গ্রীনউড একটি নতুন ইমপ্রিন্ট কোয়ারাম বুকস চালু করে, যা ব্যবসাআইন বিষয়ক পেশাগত বই প্রকাশ করত।

১৯৮৬ সালের ১ জানুয়ারি, জিপিআই CBS, Inc.-এর কাছ থেকে ১৯৫০ সালে প্রতিষ্ঠিত Frederick A. Praeger, Inc. নামক প্রেগার পাবলিশার্স অধিগ্রহণ করে;[][] এরপর ১৯৮৯ সালে বারজিন অ্যান্ড গার্ভেঅবার্ন হাউস অধিগ্রহণ করে।

১৯৯০ সালের শুরুতে, কোম্পানির নাম পরিবর্তন করে গ্রীনউড পাবলিশিং গ্রুপ ইনকর্পোরেটেড (জিপিজি) রাখা হয়। ১৯৯৩ সালে Elsevier এবং Reed International একত্রিত হলে, জিপিজি রিড এলসেভিয়ার-এর অংশ হয়ে যায়। ১৯৯০-এর দশকের মাঝামাঝি, জিপিজির কার্যক্রম হেইনেমান ইউএসএ-র সঙ্গে একত্রিত হয়, যা তখন রিডের একটি অংশ ছিল।

১৯৯৯ সালের শেষে হ্যাগেলস্টেইন অবসর নিলে ওয়েন স্মিথ প্রেসিডেন্ট নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে, জিপিজি অ্যাবলেক্স পাবলিশিং, ওরিক্স প্রেস এবং লাইব্রেরিজ আনলিমিটেড ইমপ্রিন্টসহ আরও কিছু প্রতিষ্ঠান অধিগ্রহণ করে এবং গ্রীনউড ইলেকট্রনিক মিডিয়া ইমপ্রিন্টের অধীনে অনলাইনসিডি-রম পণ্যের পরিসর সম্প্রসারিত করে।

২০০০–বর্তমান

[সম্পাদনা]

২০০১ সালের ১২ জুলাই, রিড এলসেভিয়ার হারকোর্ট অধিগ্রহণ সম্পন্ন করে। এর ফলে হারকোর্ট রিড এলসেভিয়ারের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হয় এবং জিপিজি Harcourt Education-এর অংশ হয়ে যায়।

২০০৭ সালের ১৩ ডিসেম্বর, হারকোর্ট অধিগ্রহণের ফলে জিপিজি Houghton Mifflin Company-এর অধীনে আসে।[]

২০০৮ সালের ১ অক্টোবর, ABC-Clio এবং Houghton Mifflin Harcourt (HMH) একটি চুক্তি ঘোষণা করে। এই চুক্তি অনুযায়ী, ABC-Clio গ্রীনউড পাবলিশিং গ্রুপের (জিপিজি) ইমপ্রিন্ট ও শিরোনামগুলোর উপর স্থায়ী লাইসেন্স পায়। এর মধ্যে ছিল গ্রীনউড প্রেস, প্রেগার পাবলিশার্স (Praeger Security International সহ), এবং লাইব্রেরিজ আনলিমিটেড। এছাড়াও, এই চুক্তির মাধ্যমে HMH কিছু সম্পদ, যেমন কপিরাইট, চুক্তিপত্র এবং মজুদ, ABC-Clio-র কাছে হস্তান্তর করে। চুক্তিটি তৎক্ষণাৎ কার্যকর হয়।[][] এর ফলে ওয়েস্টপোর্ট, কানেকটিকাট-এর ৮৮ পোস্ট রোড ওয়েস্ট অফিসটি বন্ধ হয়ে যায় এবং ২০০৮ সালের ডিসেম্বর মাসে কর্মী ছাঁটাই শুরু হয়।[১০] ২০০৯ সালে জিপিজির মালিকানা ABC-Clio-তে সম্পূর্ণভাবে হস্তান্তরিত হয়।[১১]

২০২১ সালের ডিসেম্বর মাসে, ব্লুমসবুরি পাবলিশিং ABC-Clio এবং এর অন্তর্ভুক্ত গ্রীনউডকে কিনে নেয়।[১২]

সহপ্রতিষ্ঠান

[সম্পাদনা]

ইমপ্রিন্ট

[সম্পাদনা]
  • গ্রীনউড প্রেস (তথ্যভিত্তিক রচনা)
    • গ্রীনউড ওয়ার্ল্ড পাবলিশিং
    • গ্রীনউড রিপ্রিন্ট
    • গ্রীনউড ইলেকট্রনিক মিডিয়া
    • গ্রীনউড মাইক্রোফর্মস

প্রাক্তন ইমপ্রিন্ট

[সম্পাদনা]
  • প্রেগার পাবলিশার্স (গবেষণা ও সাধারণ আগ্রহ): পরে ABC-Clio-র অধীন একটি সহপ্রতিষ্ঠানে পরিণত হয়।
    • প্রেগার সিকিউরিটি ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা – হিদার রুল্যান্ড স্টেইন্স ও অ্যাডাম টি. হিথ দ্বারা প্রতিষ্ঠিত): পরে ABC-Clio-র অধীন একটি সহপ্রতিষ্ঠান হয়।
  • লাইব্রেরিজ আনলিমিটেড (গ্রন্থাগার ও শিক্ষকদের জন্য): পরে ABC-Clio-র অধীন একটি সহপ্রতিষ্ঠান হয়।
  • অ্যাবলেক্স পাবলিশিং
  • অবার্ন হাউস
  • বারজিন অ্যান্ড গার্ভে
  • ওরিক্স প্রেস
  • কোয়ারাম বুকস

প্রাক্তন সহপ্রতিষ্ঠান

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Useful information for ABC-CLIO authors"
  2. "Company Overview of Greenwood Publishing Group, Inc"Businessweek। ৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৩
  3. "About us: Greenwood publishing company profile"Greenwood.com। Greenwood Publishing Group। ১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০০৯
  4. Smith, Richard Candida (২০১৭)। "Chapter 12"Improvised Continent: Pan-Americanism and Cultural ExchangeUniversity of Pennsylvania Press। পৃ. ২৩৪। আইএসবিএন ৯৭৮০৮১২২৪৯৪২২
  5. Richard D. Lyons (৫ জুন ১৯৯৪)। "Frederick A. Praeger Dies at 78; Published Books on Communism"। Obituaries। The New York Times। পৃ. ৪৮। ৯ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪
  6. "CBS Agrees to Sell Praeger Publishers Unit"। Arts। The New York Times। ১৮ ডিসেম্বর ১৯৮৫। পৃ. C২২। ২৪ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪
  7. "Houghton Mifflin Company Completes Acquisition of Harcourt Education, Harcourt Trade and Greenwood-Heinemann Divisions from Reed Elsevier, Creating Preeminent K–12 Educational Publisher"Houghton Mifflin। ১৩ ডিসেম্বর ২০০৭। ১০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০০৮
  8. "Houghton Mifflin Harcourt Grants ABC-CLIO Perpetual License to Publish Greenwood Publishing Group Titles"RedOrbit। ১ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০
  9. "ABC-CLIO Takes Over Greenwood"Publishers Weekly। ৬ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৪
  10. "Westport's Greenwood Publishing to Close, 150 Jobs Cut"Westport Now। Westport, Connecticut। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০
  11. "Greenwood-Houghton Mifflin Harcourt | DA Creative Director"। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭
  12. Milliot, Jim (১৬ ডিসেম্বর ২০২১)। "Bloomsbury Buys ABC-CLIO for $22.9Million"Publishers Weekly। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪