গ্রাৎস
| গ্রাৎস | |
|---|---|
| সংবিধিবদ্ধ শহর | |
| লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/Austria Styria" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র Austria Styria" দুটির একটিও বিদ্যমান নয়।স্টাইরিয়ার মধ্যে অবস্থান | |
| স্থানাঙ্ক: ৪৭°০৪′১৫″ উত্তর ১৫°২৬′১৯″ পূর্ব / ৪৭.০৭০৮৩° উত্তর ১৫.৪৩৮৬১° পূর্ব | |
| দেশ | |
| ফেডারেল রাজ্য | |
| জেলা | সংবিধিবদ্ধ শহর |
| সরকার | |
| • মেয়র | এলকে কার (কেপিও)[১] |
| আয়তন[২] | |
| • মোট | ১২৭.৫৭ বর্গকিমি (৪৯.২৬ বর্গমাইল) |
| উচ্চতা | ৩৫৩ মিটার (১,১৫৮ ফুট) |
| জনসংখ্যা (১ জানুয়ারি ২০২৫)[৩] | |
| • মোট | ৩,০৬,০৬৮ |
| • জনঘনত্ব | ২,৪০০/বর্গকিমি (৬,২০০/বর্গমাইল) |
| বিশেষণ | গ্রাজার (ইংরেজি) গ্রাজার (পুরুষ) গ্রাজারিন (মহিলা) (জার্মান) |
| সময় অঞ্চল | সিইটি (ইউটিসি+১) |
| • গ্রীষ্মকালীন (দিসস) | সিইএসটি (ইউটিসি+২) |
| পোস্টাল কোড | A-801x, A-802x, A-803x, A-804x, A-805x |
| এলাকা কোড | +৪৩ ৩১৬ |
| যানবাহন নিবন্ধন | জি |
| ওয়েবসাইট | www.graz.at |
| প্রাতিষ্ঠানিক নাম | City of Graz – Historic Centre and Schloss Eggenberg |
| মানদণ্ড | Cultural: ii, iv |
| সূত্র | 931 |
| তালিকাভুক্তকরণ | 1999 (২৩তম সভা) |
| প্রসারণ | 2010 |
গ্রাৎস (জার্মান: Graz; আ-ধ্ব-ব: [ɡʁaːts]; ; স্লোভেনীয়: Gradec) মধ্য ইউরোপের রাষ্ট্র অস্ট্রিয়ার ষ্টাইয়ারমার্ক (স্টাইরিয়া) প্রদেশের রাজধানী শহর। এটি ভিয়েনার পরে জনসংখ্যার বিচারে অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। ২০২১ সালের হিসাব অনুযায়ী এখানে ৩ লক্ষ ৩১ হাজার অধিবাসীর বাস।[৪] ২০১৮ সালে বৃহত্তম গ্রাৎস নগর অঞ্চলের জনসংখ্যা ছিল সাড়ে ছয় লক্ষেরও বেশি।[৫] গ্রাৎস শহরটি এর উচ্চশিক্ষা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির জন্য বিখ্যাত; এখানে চারটি মহাবিদ্যালয় ও চারটি বিশ্ববিদ্যালয় আছে, যেখানে সব মিলিয়ে ৬০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে।[৬] শহরের ঐতিহাসিক কেন্দ্রটি (আল্টষ্টাট) মধ্য ইউরোপের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত শহরকেন্দ্রগুলির একটি।[৭] ১৯৯৯ সালে গ্রাৎসের ঐতিহাসিক শহরকেন্দ্রটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা হয়। ২০১০ সালে শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত এগেনবের্গ শ্লস নামক প্রাসাদটিকে (জার্মান: Schloss Eggenberg) তালিকায় যুক্ত করা হয়। ২০০৩ সালে গ্রাৎসকে ইউরোপের একটি সাংস্কৃতিক রাজধানী এবং ২০০৮ সালে একটি উৎকৃষ্ট রন্ধনশৈলীর শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Arora, Steffen (১৩ নভেম্বর ২০২১)। "KPÖ-geführte Linkskoalition stellt ihr "Programm für Graz" vor"। Der Standard (Austrian German ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১।
- ↑ "Dauersiedlungsraum der Gemeinden Politischen Bezirke und Bundesländer - Gebietsstand 1.1.2018"। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৯।
- ↑ "Zahlen + Fakten: Bevölkerung, Bezirke, Wirtschaft, Geografie"। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Zahlen + Fakten: Bevölkerung, Bezirke, Wirtschaft, Geografie - Stadtportal der Landeshauptstadt Graz"।
- ↑ "OECD"।
- ↑ "Numbers and facts: population, districts, economy, geography (Zahlen + Fakten: Bevölkerung, Bezirke, Wirtschaft, Geografie)" (জার্মান ভাষায়)। Graz municipality। ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯।
- ↑ "City of Graz/Stadt Graz"। Interreg CENTRAL EUROPE (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭।