গৌরী সাওয়ান্ত
শ্রীগৌরী ( গৌরী ) সাওয়ান্ত ভারতের মুম্বাইয়ের একজন রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার কর্মী।[১] তিনি সখী চর চৌঘি সংগঠনের পরিচালিকা, যা রূপান্তরিত লিঙ্গ কর্মী এবং এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করে।[২] তিনি ভিক্সের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন।[৩][৪][৫] তাঁকে মহারাষ্ট্রে নির্বাচন কমিশনের শুভেচ্ছাদূত করা হয়েছিল। [৬]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]সাওয়ান্তের জন্ম ও বেড়ে ওঠা পুনেতেই । তাঁর মা যখন সাত বছর বয়সে মারা যান এবং তখন তাঁর দাদীর তাঁকে লালন-পালন করে বড়ো করেন। তাঁর বাবা একজন পুলিশ অফিসার। সে তাঁর বাবার হতাশার কারণ হতে চাননি বলে ১৪ বা ১৫ বছর বয়সে তার বাড়ি ছেড়ে চলে যান।[৭]
সক্রিয়তা
[সম্পাদনা]সাওয়ান্ত ২০০০ সালে সখী চর চৌঘি সংগঠনের প্রতিষ্ঠা করেন। এই বেসরকারী সংস্থা বা এনজিওটি নিরাপদ যৌনতা প্রচার করে এবং রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডারদের পরামর্শ প্রদান করে।[৭] ২০১৪ সালে, তিনি প্রথম রূপান্তরিত লিঙ্গ ব্যক্তি হয়েছিলেন যিনি ভারতের সুপ্রিম কোর্টে ট্রান্সজেন্ডারদের দত্তক গ্রহণের অধিকারের জন্য আবেদন করেছিলেন।[৮] তিনি জাতীয় আইনগত পরিষেবা কর্তৃপক্ষ (এনএএলএসএ) মামলার ( জাতীয় আইনগত পরিষেবা কর্তৃপক্ষ বনাম ভারত ইউনিয়ন ) একজন আবেদনকারী ছিলেন, যেখানে সুপ্রিম কোর্ট রূপান্তরিত লিঙ্গ ব্যক্তিদের বা ট্রান্সজেন্ডারদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।[১] ২০০৮ সালে সাওয়ান্ত গায়ত্রী নামে একটি মেয়ের মা এইডসে মারা যাওয়ার পর তিনি গায়ত্রীকে দত্তক নেন।[৭][৮][৯][১০]
ব্যক্তিগত জীবন এবং পরিবার
[সম্পাদনা]সাওয়ান্তের একটি দত্তক কন্যা আছে, যাকে কন্যাটির ৪ বছর বয়সে দত্তক নিয়েছিলেন। সাওয়ান্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন যে মেয়েটির আসল মা, যিনি একজন যৌনকর্মী ছিলেন এবং এইডসে মারা গিয়েছিলেন এবং মেয়েটির যৌন-পাচার শিল্পে বিক্রি হয়ে যাবার সম্ভাবনা অনুভব করে তিনি তাকে দত্তক নিয়েছিলেন।
জনপ্রিয় সংস্কৃতিতে
[সম্পাদনা]২০১৭ সালে, সাওয়ান্তকে কোম্পানির "টাচ অফ কেয়ার" প্রচারণার অংশ হিসেবে ভিক্সের একটি বিজ্ঞাপনে স্থান দেওয়া হয়েছিল। এতে সাওয়ান্ত এবং তার দত্তক কন্যার গল্প দেখানো হয়েছিল।[৩]
জিও সিনেমায় "তালি" নামে একটি দুরদর্শন শ্রেণী বা সিরিজ তৈরী হয়েছে যেখানে সুস্মিতা সেন গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করছেন।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Gauri Sawant- How I became a Mother - Mumbai Mirror -"। Mumbai Mirror। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮।
- ↑ "Here Is The Real Life Story Of Transgender Activist Gauri Sawant Of Groundbreaking Vicks Ad"। The Indian Feed। ১ এপ্রিল ২০১৭। ২১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮।
- 1 2 "How Activism, Adoption and an Ad Changed a Trans Woman's Life - The Wire"। The Wire। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮।
- ↑ "The story of Gauri Sawant - A transgender mother"। www.timesnownews.com।
- ↑ "If something happens to me, I don't want her to return to the streets: Gauri Sawant"। ৯ এপ্রিল ২০১৭।
- ↑ "Maharashtra Transgender Activist Becomes Poll Panel's Goodwill Ambassador"। NDTV.com। ২০ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৯।
- 1 2 3 "Against All Odds: Activist Gauri Sawant Has Been Fighting For Transgender Rights All Her Life"। The Logical Indian। ৩০ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 "How two mothers came to embrace and accept LGBTQI"। The Indian Express। ১৪ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮।
- ↑ "The mother who has won India's heart"। Rediff। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮।
- ↑ "Social activist Gauri Sawant to build a foster home for sex workers' children"। Mumbai Live। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮।
- ↑ "Who is Shreegauri Sawant, the transgender activist portrayed by Sushmita Sen in Taali?"। cnbctv18.com। ৬ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২।