বিষয়বস্তুতে চলুন

গৌতমী নায়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৌতমী নায়ার
গৌতমী নায়ার(২০১৯)
জন্ম
পেশা
কর্মজীবন২০১২–বর্তমান

গৌতমী নায়ার একজন ভারতীয় অভিনেত্রী এবং পরিচালক। ইনি মূলত মালায়ালাম চলচ্চিত্র জগতের সাথে যুক্ত। ২০১২ সালের সেকেন্ড শো চলচ্চিত্রের মাধ্যমে তিনি রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। [][][]

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

গৌতমী নায়ার আলাপুঝায় জন্মগ্রহণ করেন। তার পিতামাতার নাম মধু নায়ার এবং শোভা।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] তার এক বড় বোন আছে যার নাম গায়ত্রী।[তথ্যসূত্র প্রয়োজন]

চলচ্চিত্র জগতে প্রবেশ করার জন্য তিনি তার পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন। [] পরে ২০১২ সালে, তিনি তিরুবনন্তপুরমের গভর্নমেন্ট কলেজ ফর উইমেন -এ মনোবিজ্ঞান শাখায় ভর্তি হন। তিনি সেই কলেজ থেকেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। [][]

কর্মজীবন

[সম্পাদনা]

গৌতমী মালায়ালাম ছবি সেকেন্ড শো -তে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। [] তার দ্বিতীয় চলচ্চিত্র ছিল ডায়মন্ড নেকলেস। এটি একটি মালায়ালাম চলচ্চিত্র যেখানে গৌতমী ফাহাদ ফাসিল এবং সম্ভ্রুতা সুনীল -এর মতো অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পান। এই চলচ্চিত্রে গৌতমী একজন নার্সের ভূমিকায় অভিনয় করেছিলেন। [][] একজন তামিল মেয়ের চরিত্রে তার অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল। [১০] তার পরবর্তী মালায়ালাম ছবি চ্যাপ্টারস -ও বেশ প্রশংসিত হয়েছিল। [১১]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

গৌতমী ২০১৭ সালের মার্চ মাসে একটি অনলাইন সংবাদ পত্রিকার মাধ্যমে ঘোষণা করেছিলেন যে তিনি বিনোদন জগতের সাথে যুক্ত জনৈক ব্যাক্তিকে বিয়ে করবেন। [১২] ২০১৭ সালের ২ এপ্রিল তারিখে তিনি চলচ্চিত্র নির্মাতা শ্রীনাথ রাজেন্দ্রনকে বিয়ে করেন। [১৩] ২০২৩ সালে, বিয়ের প্রায় ৩ বছর পর তিনি ঘোষণা করেন যে তিনি তার স্বামীর থেকে আলাদা হয়ে গেছেন। [১৪]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা তথ্যসূত্র
২০১২ সেকেন্ড শো গীতাঞ্জলি জনার্ধনন
ডায়মন্ড নেকলেস লক্ষ্মী []
চ্যাপ্টারস্ প্রিয়া
২০১৪ কোঠারা রোশনি [১৫]
২০১৬ ক্যাম্পাস ডায়েরি কৃষ্ণপ্রিয়া
২০২২ মেরি আওয়াজ সুনো আরজে পাউলি [১৬]
২০২৩ ২০১৮ অনুপমা [১৭]
২০২৪ কোন্ডাল অ্যান্সি [১৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Second Show"Sify। ১৯ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯
  2. "Diamond Necklace"The Times of India। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯
  3. "Review: Don't miss Diamond Necklace"Rediff। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯
  4. Kurian, Shiba (১৩ জুন ২০১২)। "Gauthami is career minded"The Times of India (ইংরেজি ভাষায়)।
  5. അഭിനേത്രി മാത്രമല്ല ഗൗതമി ഭയങ്കര പഠിപ്പിസ്റ്റുമാണ്‌Mathrubhumi (মালয়ালম ভাষায়)। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯
  6. "'Diamond' actress Gauthami Nair bags university rank"On Manorama। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯
  7. Manu Vipin (৯ মে ২০১২)। "I'd love to play a psycho: Gauthami Nair"The Times of India। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১২
  8. "I was super excited to be working with Lal Jose and Fahad in 'Diamond Necklace': Gauthami Nair in 'Balcony Baatein'"। Balconybeats। ৩০ এপ্রিল ২০১২। ১৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৫
  9. 1 2 "List of Winners at the 60th Idea Filmfare Awards (South)"
  10. Manu Vipin (১৫ অক্টোবর ২০১২)। "Gauthami Nair is back in college"The Times of India
  11. "Unknown title"Manorama Online। ২০১৩। ১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  12. "It's guessing time, peeps! Gauthami Nair's fiancé is from Mollywood itself"OnManorama। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৭
  13. "Gauthami Nair and director Srinath Rajendran are married now"India Today। ৩ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯
  14. "If there isn't an issue then why?=Youtube"। ২১ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩ YouTube এর মাধ্যমে।
  15. "Gauthami Nair has a good comic timing! - Times of India"The Times of India। ১৯ জুন ২০১৪।
  16. "For the love of radio"The New Indian Express। ১১ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২
  17. "Jude Anthony Joseph Unveils Title of his Upcoming Film Based on 2018 Kerala Floods"News18 (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩
  18. Features, C. E. (৮ সেপ্টেম্বর ২০২৪)। "Kondal trailer: Antony Varghese lets his fists do the talking in this high-octane actioner set at sea"Cinema Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৪