বিষয়বস্তুতে চলুন

গোসেক্কু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাকিজাকি হাকিয়ো-র আঁকা গোসেক্কু-জু চিত্রকর্ম, যেখানে রয়েছে প্রথম মাসের জন্য হাগোইতা, তৃতীয় মাসের জন্য পিচ ফুল, পঞ্চম মাসের জন্য আইরিশ ফুল, সপ্তম মাসের জন্য দুই প্রেমিক, এবং নবম মাসের জন্য চন্দ্রমল্লিকার মোটিফ; চিত্রকর্মটি হাকোদাতে সিটি মিউজিয়ামের সংগ্রহে রয়েছে।

গোসেক্কু (五節句), যা সেক্কু (節句) নামেও পরিচিত, হলো জাপানি রাজদরবারে অনুষ্ঠিত পাঁচটি ঐতিহ্যবাহী বাৎসরিক উৎসব। এগুলোর উৎস হচ্ছে জাপানি রীতিনীতি, যা চীনা রীতিনীতির সাথে মিশে গিয়েছিল এবং অষ্টম শতাব্দী ( নারা যুগ ) থেকে জাপানে পালিত হয়ে আসছে। জাপানি সংস্কৃতি ও ঐতিহ্য এটিকে এক অনন্য উপায়ে গ্রহণ করে, যা সারা দেশে ছড়িয়ে পড়ে। মেইজি যুগের শুরু পর্যন্ত এই উৎসবগুলি অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কিছু আজও জনসাধারণ উদযাপন করে থাকেন। [][]

উৎসবের তালিকা

[সম্পাদনা]
  1. কোচোহাই ( Kochōhai ) : নববর্ষের দিনে অভিজাতরা জিনজিৎসু ( Jinjitsu ) উদযাপনের সময় সম্রাটের সামনে শোভাযাত্রা করত।
  2. কিয়োকুসুই ( Kyokusui ) : চান্দ্রমাসের তৃতীয় মাসের তৃতীয় দিনে সভাসদরা প্রাসাদের বাগানের একটি স্রোতে চালের পানীয় (রাইস ওয়াইন) ভাসিয়ে দিতেন। প্রত্যেক অতিথি সেখান থেকে একটু পান করে একটি করে কবিতা লিখতেন। আজকের দিনেও এই উৎসব হিনামাৎসুরি ( Hinamatsuri ) নামে পালিত হয়।
  3. আয়ামে নো হি ( Ayame no hi ) : পঞ্চম মাসের পঞ্চম দিনে, অশুভ আত্মাদের দূর করতে আর্টমিসিয়া লতানো উদ্ভিদ ঝুলিয়ে রাখা হতো। এটি রাজদরবারে জাপানি আইরিশ উৎসব হিসেবে পালিত হতো, যা বর্তমানে তাঙ্গো নো সেক্কু ( Tango no sekku ) নামে পরিচিত।
  4. কিক্কোডেন ( Kikkoden ) : সপ্তম মাসের সপ্তম দিনে তানাবাটা ( Tanabata ) উৎসবের সময় নৈবেদ্য ( Offering ) দেওয়া হতো। এই উৎসবে তাঁতি ( ভেগা ) এবং রাখাল ( আলটেয়ার ) নক্ষত্রপুঞ্জের বার্ষিক মিলন উদযাপন করা হতো।
  5. চোয়ো নো এন ( Chōyō no en ) : নবম মাসের নবম দিনে একটি উৎসবের আয়োজন করা হতো, যেখানে মূলত চন্দ্রমল্লিকার পানীয় ( Chrysanthemum wine ) পান করা হতো, কিন্তু পরে এটি শরৎকালের ধান কাটার সঙ্গে যুক্ত হয়। বর্তমানে এটি কিকু নো সেক্কু ( Kiku no sekku ) নামে পরিচিত।

শিল্পী ইকেদা কোসোন ( Ikeda Koson, ১৮০১-১৮৬৬ খ্রিস্টাব্দ ) ১৮৩০ সালের দিকে পাঁচটি ঝুলন্ত স্ক্রোল ( Hanging Scrolls ) এঁকেছিলেন, যেগুলিতে এই উৎসবগুলি ( গোসেক্কু ) চিত্রিত করা হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "History of Yusoku Hina Ningyo Dolls"www.kyoto-shimazu.com। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২১
  2. "Enjoying the Go-sekku (The Five Seasonal Festivals): May 5, Tango no Sekku"SHUN GATE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১
  3. "Object | Online | Collections | Freer and Sackler Galleries"Asia.si.edu। ১৫ মার্চ ২০১৩। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৬