গোলাম মোস্তফা খান (নৃত্যশিল্পী)
অবয়ব
গোলাম মোস্তফা খান | |
|---|---|
নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান | |
| জন্ম | ১৯৪০ |
| মৃত্যু | ১৩ নভেম্বর ২০২২ [১] সম্মিলিত সামরিক হাসপাতালে, ঢাকা [১] |
| মৃত্যুর কারণ | শ্বাসকষ্টজনিত রোগ |
| জাতীয়তা | বাংলাদেশি |
| পরিচিতির কারণ | নৃত্যশিল্পী |
| সন্তান | ৩ মেয়ে [১] |
| পুরস্কার | একুশে পদক (২০২০) |
গোলাম মোস্তফা খান একজন বাংলাদেশি নৃত্যশিল্পী। নৃত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।[২]
জীবনী
[সম্পাদনা]গোলাম মোস্তফা ১৯৭০-এর দশকে বাংলাদেশের অন্যতম নৃত্যশিল্পী ছিলেন।[৩] তার নির্দেশিত নৃত্যনাট্যসমূহের মধ্যে ‘বেণুকার সুর’, ‘তিন সুরে গাঁথা’ এবং ‘রক্তলাল অহংকার’ অন্যতম।[৩] ১৯৮০ সালে তিনি ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’ নৃত্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।[৩] যেখানে সঙ্গীত, নৃত্যকলা এবং চারুকলা বিষয়ে পাঠদান করা হয়। বর্তমানে তিনি এ প্রতিষ্ঠানের নৃত্যকলা বিভাগের প্রশিক্ষক হিসেবে কর্মরত।[৪] এছাড়াও তিনি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।[৫]
তিনি শ্বাস নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে ১৩ অক্টোবর ২০২২ রোববার রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু করেন।[১][৬]
সম্মাননা
[সম্পাদনা]- বুলবুল পদক (২০১৪)[৭]
- শিল্পকলা পদক (২০১৬)[১]
- একুশে পদক (২০২০)
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 News, Somoy। "একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান আর নেই | বাংলাদেশ"। Somoy News। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি চিকিৎসা বিজ্ঞানী ডা. সায়েবা"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- 1 2 3 "নৃত্যকলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "নাচতে হলে শিখতে হবে"। প্রথম আলো। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "জুনে ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নৃত্য উৎসব"। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "একুশে পদকজয়ী নৃত্যশিল্পী গোলাম মোস্তফা আর নেই"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২।
- ↑ "বুলবুল মেলা : সম্মানিত হলেন নৃত্যগুরু গোলাম মোস্তফা খান"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।