গোলাম মোস্তফা আহমেদ
গোলাম মোস্তফা আহমেদ এমপি | |
|---|---|
| জাতীয় সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২২ মার্চ ২০১৭ – ১৯ ডিসেম্বর ২০১৭ | |
| পূর্বসূরী | মঞ্জুরুল ইসলাম লিটন |
| উত্তরসূরী | শামীম হায়দার পাটোয়ারী |
| নির্বাচনী এলাকা | গাইবান্ধা-১ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৩০ জুন ১৯৫১ গাইবান্ধা |
| মৃত্যু | ১৯ ডিসেম্বর ২০১৭ (বয়স ৬৬) ঢাকা, বাংলাদেশ |
| নাগরিকত্ব | |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
গোলাম মোস্তফা আহমেদ (জন্ম : ৩০ জুন ১৯৫১[১] - মৃত্যু: ১৯ ডিসেম্বর ২০১৭) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। তিনি গাইবান্ধা-১ আসন থেকে ২০১৭ সালের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।[২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]গোলাম মোস্তফা ১৯৫১ সালের ৩০ জুন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুরে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]৩১ ডিসেম্বর ২০১৬ সালে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর ২০১৮ সালের ২২ মার্চ উপনির্বাচন হয়। উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে তিনি প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ৪ এপ্রিল শপথ নিয়েছিলেন।[২] এর পূর্বে তিনি চণ্ডীপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
মৃত্যু
[সম্পাদনা]গোলাম মোস্তফা ১৮ নভেম্বর ২০১৭ সালে ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় সড়কদুর্ঘনায় গুরুতরভাবে আহত হন এবং ১৯ ডিসেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরন করেন।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দুর্ঘটনায় আহত এমপি মোস্তফাকে বাঁচানো গেল না"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 "গাইবান্ধা-১ আসনের এমপি'র শপথ গ্রহণ"। www.dailynayadiganta.com। দৈনিক নয়াদিগন্ত। ২৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
- ↑ "প্রয়াত সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের দাফন সম্পন্ন"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।