বিষয়বস্তুতে চলুন

গোলাম আল-খাল্লাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোলাম আল-খাল্লাল
غلام الخلال
ঐতিহাসিক আল-খিল্লানি মসজিদ, যেখানে গুলাম আল-খাল্লালের সমাধি অবস্থিত।
ব্যক্তিগত তথ্য
জন্ম
আবু বকর আবদুল আজিজ ইবনে জাফর

৮৯৮ খ্রিষ্টাব্দ
মৃত্যু৯৭৩ খ্রিষ্টাব্দ (বয়স ৭৮)
সমাধিস্থলআল-খিলানি মসজিদ, বাগদাদ, ইরাক
ধর্মইসলাম
যুগইসলামিক স্বর্ণযুগ
অঞ্চলমেসোপোটেমিয়া
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানবালি
ধর্মীয় মতবিশ্বাসআথারি
উল্লেখযোগ্য কাজজাদ আল-মুসাফির ফি ফিকহ আলা মাজহাব আল-ইমাম আহমদ
মুসলিম নেতা
এর শিষ্যআবু বকর আল-খাল্লাল

গোলাম আল-খাল্লাল (আরবি: غلام الخلال, মৃত্যু ৯৭৩), যার পূর্ণ নাম আবু বকর আবদুল আজিজ ইবনে জাফর, ছিলেন একজন মুসলিম হানবালি পণ্ডিত এবং ধর্মতত্ত্ববিদ।[][][] তিনি আবু বকর আল-খাল্লালের একজন ঘনিষ্ঠ ছাত্র ছিলেন। যার ফলে তিনি গোলাম (যার অর্থ সহকারী বা ভৃত্য) উপাধিটি লাভ করেন।[][][] গোলাম আল-খাল্লাল একজন নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারী (রাবি) হিসেবেও পরিচিত ছিলেন।[][][]

জীবনী

[সম্পাদনা]

গোলাম আল-খাল্লাল ৮৯৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।[][][] তাঁর প্রারম্ভিক জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তিনি হানবালি মতবাদের প্রতিষ্ঠাতা আহমদ ইবনে হাম্বলের সঙ্গীদের একজন হিসেবে পরিচিত ছিলেন।[][][][] প্রখ্যাত ইতিহাসবিদ আল-জাহাবি তাঁর প্রশংসা করে বলেন, "ইমাম আহমদের সঙ্গীদের পর গোলাম আল-খাল্লালের মতো আর কেউ আসেনি এবং তাঁর পরে আবার আবদুল আজিজের (গোলাম আল-খাল্লালের নাম) মতো কেউ আসেনি, যদি না তিনি আবু আল-কাসিম আল-খারাকানি হতেন।"[] গোলাম আল-খাল্লাল একজন হাদিস বর্ণনাকারীও ছিলেন এবং ইবনে বাত্তাহসহ অনেক পণ্ডিত তাঁর থেকে হাদিস বর্ণনা করেছেন।[][][]

মৃত্যু ও উত্তরাধিকার

[সম্পাদনা]

গোলাম আল-খাল্লাল ৯৭৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং তাঁকে ইরাকের বাগদাদে দাফন করা হয়।[][][][] ধারণা করা হয় যে, তাঁর সমাধিটি বর্তমানে বাগদাদের আল-খিল্লানি মসজিদের মাজার কক্ষের ভেতরে অবস্থিত। এই মসজিদটি বর্তমানে শিয়া সাধক আবু জাফর মুহাম্মদ ইবনে উসমানের প্রতি উৎসর্গকৃত একটি শিয়া মাজারে পরিণত হয়েছে। তবে ইমাদ আবদ আল-সালাম রউফ এবং ইউনুস আস-সামাররাই-সহ আধুনিক ইতিহাসবিদগণ ওই মাজারের সমাধিটিকে গোলাম আল-খাল্লালের বলে শনাক্ত করেছেন।[][]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 التاريخ, تراحم عبر। غلام الخلال (عبد العزيز بن جعفر بن أحمد بن يزداد أبي بكر)tarajm.com (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  2. 1 2 3 4 5 6 7 ص211 - كتاب المذهب الحنبلي دراسة في تاريخه وسماته - غلام الخلال ه ه - المكتبة الشاملةshamela.ws। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  3. 1 2 3 4 5 6 غُلام الْخَلَّالislamic-content.com (আরবি ভাষায়)। ১৭ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  4. "Mengenal Madzhab Imam Ahmad bin Hanbal (Bag. 2) - RISALAH"risalah.id (ইন্দোনেশীয় ভাষায়)। ৩ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  5. 1 2 3 إسلام ويب - سير أعلام النبلاء - الطبقة العشرون - غلام الخلال- الجزء رقم16www.islamweb.net (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  6. al-Samarrai, Yunus (১৯৭৭)। Tārīkh masājid Baghdād al-ḥadīthah تأريخ مساجد بغداد الحديثة [A History of the modern mosques of Baghdad] (আরবি ভাষায়)। Al-Umma Press।
  7. Abd al-Salam Rauf, Imad (২০০০)। معالم بغداد في القرون المتأخرة [Landmarks of Baghdad in the Late Centuries] (আরবি ভাষায়)। Iraq: Bayt al-Hikmah (Qism al-Dirasat at-Taarikhiyati)।