বিষয়বস্তুতে চলুন

গোপিকা(অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোপিকা
জন্ম
গার্লি আন্তো

(1984-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৮৪ (বয়স ৪২)
পেশা
  • অভিনেত্রী
  • মডেল
কর্মজীবন২০০২–২০১৩
দাম্পত্য সঙ্গীঅজিলেশ চাকো (বি. ২০০৮)
সন্তান

গার্লি আন্তো, যিনি তার মঞ্চ নাম গোপিকা (জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৮৪) সম্বোধনেই বেশি পরিচিত,[] তিনি একজন ভারতীয় প্রাক্তন অভিনেত্রী, যিনি মূলত মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেছেন। মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করার পর গোপিকা তুলসিদাস পরিচালিত মালায়ালাম ছবি, প্রাণায়ামনিথুভাল (২০০২) -এ অভিনয় করার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এই চলচিত্রে গোপিকা অভিনেতা জয়সূর্য এবং বিনীত কুমারের সাথে অভিনয় করেছিলেন। তিনি তামিল, তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

গোপিকার জন্মনাম গির্লি আন্তো। তিনি কেরালার ত্রিশুরের ওলুর অঞ্চলে একটি সাইরো মালাবার ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[] তার পিতামাতার নাম আন্তো ফ্রান্সিস এবং টেসি আন্তো। তার একটি ছোট বোন আছে, গ্লিনি। ওলুরের সেন্ট রাফায়েল কনভেন্ট গার্লস হাই স্কুল থেকে দ্বাদশ শ্রেণী (দ্বাদশ বর্ষ) পর্যন্ত পড়াশোনা শেষ করার পর গোপিকা কালিকট বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গোপিকা শিক্ষক কামালহেরের কাছ থেকে শাস্ত্রীয় নৃত্যও শিখেছিলেন এবং কলেজে তাদের বিদায়ঈ অনুষ্ঠানে তাকে মিস কলেজ খেতাব দেওয়া হয়েছিল। মিস ত্রিশুর সৌন্দর্য প্রতিযোগিতা তার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসাবে পরিচিত হয়। যদিও তিনি এই প্রতিযোগীতায় বিজয়ীর খেতাব জিততে পারেননি, কিন্তু তিনি বিনোদন জগতে পরিচিতি পান এবং বেশ কয়েকটি মডেলিং -এর সুযোগ পান। তিনি দাবি করেন যে তিনি কখনই অভিনেত্রী হতে চাননি। তার একজন বিমান-উপস্থাপিকা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল।[]

কর্মজীবন

[সম্পাদনা]

গোপিকার প্রথম ছবি ছিল প্রাণায়ামনিথুভাল, যেখানে তিনি তুলসী দাসের পরিচালনার অধীনে এবং অভিনেতা জয়সূর্য ও বিনীতের সাথে অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্র তাকে অভিনেত্রী হিসাবে স্বীকৃতি দেয়। তার দ্বিতীয় ছবি, ফর দ্য পিপল, বানিজ্যিকভাবে খুবই সফল হয়েছিল এবং অন্যান্য অনেক ভারতীয় ভাষায় ভাষান্তর করা হয়েছিল। ফর দ্য পিপল -এর পরিচালনা করেছিলেন জয়রাজ, এবং এই চলচ্চিত্রে গোপিকা তামিল অভিনেতা ভরতের সাথে অভিনয় করেছিলেন। এই ছবির লেজ্জাবথিয়ে নিন্দে কাল্লা কাদাইক্কান্নিল গানটি কেরালায় বেশ জনপ্রিয় হয়। বিখ্যাত তামিল চলচ্চিত্র পরিচালক চেরান তাকে তার অটোগ্রাফ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি গোপিকার আরেক্টি বানিজ্যিকভাবে সফল সিনেমা। তিনি এরপর কানা কান্দাইন (২০০৫) ছবিতে অভিনয় করেছিলেন।

গোপিকা কন্নড় চলচ্চিত্র কানাসিনা লোকা -এর মাধ্যমে কন্নড় মচলচ্চিত্র জগতে প্রবেশ করন। কানাসিনা লোকা চলচ্চিত্রটি ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম চলচ্চিত্র মিনাথিল থালিকেত্তু -এর কন্নড় ভাষার পুনর্নির্মান ছিল। এই চলচ্চিত্রটি গোপিকার একমাত্র কন্নড় চলচ্চিত্র।

মালয়ালম চলচ্চিত্র কীর্তি চক্রে গোপিকা অভিনেতা জিভার সাথে জুটি বেঁধেছিলেন। মেজর রবি পরিচালিত এই সিনেমাটি কার্গিল যুদ্ধের পটভূমিতে একজন সৈনিকের কাহিনী বর্ননা করে। কীর্তি চক্র ছাড়াও, তিনি অভিনেতা দিলীপের সাথে আরেকটি সিনেমা করেছিলেন যার নাম পাচকুঠিরা । দিলীপের সাথে তার আগের ছবি ছিল চান্থুপোট্টু, যা বানিজ্যিকভাবে সফল হয়েছিল। গোপিকার ভেরুথে ওরু ভারিয়া চলচ্চিত্রটিও মোটামুটি সফল হয়েছিল এবং এই চলচ্চিত্রে তার অভিনয় তাকে ২০০৮ সালের এশিয়ানেট পুরস্কারে সেরা অভিনেত্রীর তকমা এনে দেয়।

গোপিকার প্রথম সিনেমা থেকেই শ্রীজা তার পর্দায় অভিনীত চরিত্রের জন্য কণ্ঠ দিয়ে আসছেন। শেষের দিকের তিনটি ছবিতে দেবী এবং স্মার্ট সিটি চলচ্চিত্রে ভিমি মারিয়াম জর্জ তার চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০০৮ সালের ১৭ জুলাই তারিখে, গোপিকা উত্তর আয়ারল্যান্ডে কর্মরত একজন ডাক্তার অজিলেশ চাকোকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে এবং একটি ছেলে আছে।[]

সম্প্রতি তারা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে চলে আসেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Gopika" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ আগস্ট ২০১৭ তারিখে. Ovguide.com (21 August 1984). Retrieved 9 February 2013.
  2. "The Telegraph – Calcutta : Look"। ২৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৩
  3. "Hot Tamil Actresses – Gopika" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ অক্টোবর ২০২০ তারিখে, Rediff.com, 30 June 2005
  4. "Gopika have second baby in Australia | മലയാളികളുടെ പ്രിയനായിക ഗോപിക രണ്ടാമതും അമ്മയായി; ആൺകുഞ്ഞിന് ജന്മം നല്കിയ വിവരം ആരാധകർ അറിയുന്നത് ഫോട്ടോ പുറത്ത് വന്നപ്പോൾ"। ১২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৪