বিষয়বস্তুতে চলুন

গৃহপ্রবেশ (২০২৫-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৃহপ্রবেশ
প্রচারণা পোস্টার
পরিচালকইন্দ্রদীপ দাশগুপ্ত
প্রযোজকসমীরণ দাস
চিত্রনাট্যকারইন্দ্রদীপ দাশগুপ্ত
কাহিনিকারইন্দ্রদীপ দাশগুপ্ত
শ্রেষ্ঠাংশে
সুরকারইন্দ্রদীপ দাশগুপ্ত
চিত্রগ্রাহকপ্রতীপ মুখোপাধ্যায়
সম্পাদকসুজয় দত্ত রায়
প্রযোজনা
কোম্পানি
ক্যালিডোস্কোপ
মুক্তি
  • ১৩ জুন ২০২৫ (2025-06-13)
স্থিতিকাল১৫৬ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

গৃহপ্রবেশ ২০২৫ সালের একটি বাংলা ভাষার ভারতীয় পারিবারিক প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ক্যালিডোস্কোপের ব্যানারে প্রযোজনা করেছেন সমীরণ দাস। পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জিতু কমল।

প্রতীপ মুখোপাধ্যায়ের চিত্রগ্রহণে সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায়। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

পটভূমি

[সম্পাদনা]

উত্তর কলকাতার এক পুরনো ঐতিহ্যবাহী রাজবাড়িতে, অতীত যেন প্রতিটি কোণেই লেগে আছে - ভেসে আছে উত্তরাধিকার ও বিস্মৃত সময়ের ভারে। এই জীর্ণ প্রাসাদের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বৃদ্ধ গৃহপ্রধান অপ্রতিম ও তাঁর অসুস্থ স্ত্রী। তাঁদের সেবায় নিয়োজিত দূরসম্পর্কের আত্মীয় বিলু ও বিশ্বস্ত গৃহকর্মী মিনতি। তবে সত্যিকার অর্থে এই বাড়ির সব কিছু যিনি আগলে রেখেছেন, তিনি হলেন তাঁদের পুত্রবধূ তিতলি।

অভিনয়শিল্পী

[সম্পাদনা]

মুক্তি

[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২০২৫ সালের ১৩ জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Grihapravesh (2025) - Movie | Reviews, Cast & Release Date in kolkata"। BookMyShow (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]