গুহ (পদবি)
অবয়ব
গুহ বঙ্গের একটি বাঙালি জাতিগত পদবি, যা বাঙালি হিন্দুদের মধ্যে, বিশেষ করে বাঙালি কায়স্থদের মধ্যে বেশি দেখা যায়। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশে এই পদবি প্রচলিত।
গুহরা প্রধানত বঙ্গের কায়স্থ জাতিভুক্ত। বঙ্গজ (পূর্ববঙ্গীয়) গুহরা (এবং গুহঠাকুরতারা)[১] বসু, ঘোষ এবং মিত্রদের সঙ্গে কুলীন কায়স্থ হিসেবে বিবেচিত।[২][৩] এছাড়া বারুজীবী এবং আগুরি প্রভৃতি কিছু বাঙালি সম্প্রদায়ও এই পদবি ব্যবহার করে।[৪]
এই নামধারী ব্যক্তি
[সম্পাদনা]এই পদবিধারী উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন:
- অনিতা গুহ (১৯৩২–২০০৭), ভারতীয় বাঙালি অভিনেত্রী
- আন্তন-আন্দ্রেয়াস গুহ (১৯৩৭–২০১০), জার্মান সাংবাদিক ও লেখক
- অজিত কুমার গুহ (১৯১৪–১৯৬৯), বাংলাদেশি শিক্ষাবিদ
- বিরজা শঙ্কর গুহ (১৮৯৪–১৯৫১), ভারতীয় শারীরিক নৃতত্ত্ববিদ
- বুদ্ধদেব গুহ (জন্ম ১৯৩৬), ভারতীয় বাঙালি সাহিত্যিক
- চিন্ময় গুহ (জন্ম ১৯৫৮), ভারতীয় লেখক ও শিক্ষাবিদ
- চিত্রলেখা গুহ — বাংলাদেশি অভিনেত্রী এবং বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারপ্রাপ্ত
- ঈসা গুহ (জন্ম ১৯৮৫), ইংরেজ ক্রিকেটার ও ভাষ্যকার
- যতীন্দ্রচরণ গুহ (১৮৯২–১৯৭২), বা গোবর গুহ, ভারতীয় কুস্তিগীর
- ফুলরেণু গুহ (জন্ম ১৯১১), ভারতীয় সমাজকর্মী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ
- প্রতাপাদিত্য গুহ (১৫৬১–১৬১১), যশোরের রাজা
- রামচন্দ্র গুহ (জন্ম ১৯৫৮), ভারতীয় ইতিহাসবিদ
- রামানাথন ভি. গুহ (জন্ম ১৯৬৫), ভারতীয় কম্পিউটার বিজ্ঞানী
- রণজিৎ গুহ (১৯২৩–২০২৩), ভারতীয় ইতিহাসবিদ
- সুব্রত গুহ (১৯৪৬–২০০৩), ভারতীয় ক্রিকেটার
- সুজয় কে. গুহ (জন্ম ১৯৪০), ভারতীয় বায়োমেডিক্যাল প্রকৌশলী
- উত্তম গুহ — বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক
তথ্যসূত্র
[সম্পাদনা]
উইকিঅভিধানে Guha-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।
- ↑ "Kayasthas of Bengal"। Economic and Political Weekly। ২৩ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৪।
- ↑ Hopkins, Thomas J. (১৯৮৯)। "The Social and Religious Background for Transmission of Gaudiya Vaisnavism to the West"। Bromley, David G.; Shinn, Larry D. (সম্পাদকগণ)। Krishna consciousness in the West। Bucknell University Press। পৃ. ৩৫–৩৬। আইএসবিএন ৯৭৮-০-৮৩৮৭-৫১৪৪-২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১১।
- ↑ Ghosh, G. K. (২০০০)। Legends of Origin of the Castes and Tribes of Eastern India (ইংরেজি ভাষায়)। Firma KLM। পৃ. ১০৮, ১১০। আইএসবিএন ৯৭৮-৮১-৭১০২-০৪৬-১।
- ↑ Bhaumika, Khagendra Nātha (১৯৮২)। Padabīra utpatti o kramabikāśera itihāsa। Mitraloka। পৃ. Division D, P ৬।