বিষয়বস্তুতে চলুন

গুশ কাতিফ জাদুঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুশ কাটিফ জাদুঘর
מוזיאון גוש קטיף
মানচিত্র
স্থাপিত২০০৮ (2008)
অবস্থানশেয়ারেই তজেদেক স্ট্রিট ৫, জেরুজালেম, ইসরায়েল
ধরনস্মারক জাদুঘর
মালিকজেরুজালেমের গুশ কাটিফ প্রাইভেট মিউজিয়াম (সংঘ)
ওয়েবসাইটwww.gushkatifmuseum.com

গুশ কাটিফ জাদুঘর (হিব্রু ভাষায়: מוזיאון גוש קטיף) একটি জাদুঘর যা জেরুজালেম, ইসরায়েল-এ অবস্থিত। এই জাদুঘরটি আগস্ট ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত গাজা উপত্যকায় ইহুদি বসতির ইতিহাস পর্যালোচয়ান করে। এতে হাসমোনীয় রাজবংশ থেকে আধুনিক সময় পর্যন্ত গাজা উপত্যকায় ইহুদি উপস্থিতির ওপর আলোকপাত করা হয়। বিশেষত ১৯৬৭ সালের যুদ্ধের পর স্থাপিত গাজা উপত্যকার ইহুদি বসতি সম্পর্কে জাদুঘরে আলোকপাত করা হয়েছে যা ২০০৫ সাল পর্যন্ত বিদ্যমান ছিল।[]

এই জাদুঘরটি মাখানে ইয়েহুদা বাজারের কাছে নাচলা'ত অঞ্চলে অবস্থিত।

জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শালোম দোভ উলপো, যিনি "অবৈধ পশ্চিম তীরের আউটপোস্ট খালি করতে অস্বীকার করার জন্য সৈন্যদের ঘুষ দেওয়ার" অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।[]

জাদুঘরের পরিচালকদের মতে, এর উদ্দেশ্য হলো "স্মৃতিচারণ, সংরক্ষণ এবং গাজা উপত্যকায় ইহুদি বসতি স্থাপনের প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং গুশ কাটিফ ও উত্তর সামারিয়ার বসতিগুলোর উচ্ছেদের স্মৃতিকে জাতীয় চেতনায় ধরে রাখা", যা "বিচ্ছিন্নকরণ পরিকল্পনার" অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছিল।[]

এই জাদুঘরে মোট ৮টি বিভাগ রয়েছে: পরিচিতি, ১৯৬৭ সালের পর বসতি স্থাপন, কমলা উইং, কালো উইং, ভবিষ্যত বিভাগ, চলচ্চিত্র হল, গ্রন্থাগার এবং প্রদর্শনী তল।

জাদুঘরটি "গুশ কাটিফ প্রাইভেট মিউজিয়াম ইন জেরুজালেম" নামক একটি সংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য হলো "গুশ কাটিফ বসতিগুলোর স্মরণ রক্ষা করা"।[] এই সংঘটিকে ইসরায়েলি রাজনীতিতে ডানপন্থী বলে বিবেচনা করা হয়। বছরের পর বছর ধরে ইসরায়েলি জনগণের বড় একটি অংশ গাজা উপত্যকার সংযুক্তিকে বাস্তবসম্মত বা ভালো ধারণা বলে মনে করেননি।[]

৭ অক্টোবর ২০২৩ সালের ইসরায়েল-হামাস যুদ্ধের শুরু হওয়ার পর, জাদুঘরের গাইড ওদেদ মিজরাহি জানিয়েছিলেন যে, জাদুঘরে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কাছ থেকেও আগ্রহ দেখা যাচ্ছে।[]

সূত্র

[সম্পাদনা]
  1. "About – Gush Katif Museum" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪
  2. 1 2 Dayan, Linda। "'Returning Home': The Jerusalem Museum Agitating for Jews to 'Conquer and Settle' All of Gaza"Haaretz। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪
  3. "אודות המוזיאון - מוזיאון גוש קטיף Gush katif Museum"www.gushkatif.022.co.il। ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪
  4. "מוזיאון פרטי גוש קטיף בירושלים (ע"ר) | גיידস্টার - אתר התאגידים של ישראל | משרד המשפטים"www.guidestar.org.il। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪
  5. Sam, Sakol। "Majority of Israelis oppose annexation, resettlement of Gaza – poll"Times of Israel

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]