গুলচিচেক হাতুন
| গুলচিচেক হাতুন | |
|---|---|
| উসমানীয় সালতানাতের ভালিদে খাতুন | |
| মেয়াদকাল | ১৬ জুন ১৩৮৯ – আনু. ১৪০০ |
| পূর্বসূরি | নিলুফার হাতুন |
| উত্তরসূরি | দেভলেত হাতুন |
| জন্ম | আনু. ১৩৩৫ বিথিনিয়া, উসমানীয় সাম্রাজ্য (বর্তমান উত্তর আনাতোলিয়া, আনাতোলিয়া, তুরস্ক) |
| মৃত্যু | আনু. ১৪০০ (বয়স ৬৪–৬৫) বুরসা, উসমানীয় সাম্রাজ্য |
| সমাধি | |
| সঙ্গী | প্রথম মুরাদ |
| বংশধর | প্রথম বায়েজিদ ইয়াহশি বেগ |
| ধর্ম | সুন্নি ইসলাম (ধর্মান্তরিত) |
গুলচিচেক হাতুন ( উসমানীয় তুর্কি: گلچیچک خاتون ; আনু. ১৩৩৫ - আনু. ১৪০০) ছিলেন বিথিনিয়া অঞ্চলের একজন গ্রীক নারী। [১] তিনি অটোমান সুলতান প্রথম মুরাদের উপপত্নী এবং তাদের পুত্র প্রথম বায়েজিদের মাতা হিসাবে ভালিদে হাতুন পদমর্যাদা লাভ করেছিলেন। [২]
জীবনী
[সম্পাদনা]ঐতিহাসিক জনশ্রুতি অনুযায়ী, গুলচিচেক ছিলেন কারাসি রাজবংশের অন্যতম রাজপুত্র বেগের উপপত্নী। ১৩৪৪ সালের দিকে ( আনু. ১৩৪৪) সুলতান ওরহান যখন তাদের রাজত্ব জয় করেন, তখন গুলচিচেক তাদের হাতে বন্দি হন এবং সুলতানের হারেমে স্থান পান। পরবর্তীতে ১৩৫৯ সালের দিকে, ওরহানের পুত্র মুরাদ যখন প্রাপ্তবয়স্ক হন, তখন গুলচিচেক তাঁর সঙ্গিনী বা উপপত্নী হিসেবে জীবন শুরু করেন। [৩]
তিনি সুলতান মুরাদের দুই পুত্র প্রথম বায়েজিদ এবং ইয়াহসি বেগের জন্ম দেন। তিনি একটি দরবেশ মঠের জন্য প্রতিষ্ঠিত ওয়াকফনামার তত্ত্বাবধায়ক হিসেবে তাঁর পুত্র ইয়াহশিকে নিযুক্ত করেছিলেন। জীবদ্দশায় তিনি একটি ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা জনসমক্ষে তাঁর মুসলিম ধর্মপ্রাণতার স্বাক্ষর বহন করে। এই প্রতিষ্ঠানের আয় থেকে তিনি একটি মসজিদ নির্মাণ করেন, যা ছিল কোন অটোমান উপপত্নীর দ্বারা নির্মিত প্রথম মসজিদ। এ ছাড়া তিনি বুরসায় একটি সমাধি নির্মাণ করেছিলেন এবং ১৪০০ সালে মৃত্যুর পর সেখানেই তাঁকে সমাহিত করা হয়। [৪] [৫]
অতিরিক্ত তথ্য
[সম্পাদনা]- পিয়ার্স, লেসলি পি., দ্য ইম্পেরিয়াল হারেম: ওম্যান অ্যান্ড সার্বভৌমত্ব ইন দ্য অটোমান সাম্রাজ্য, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ১৯৯৩, (পেপারব্যাক)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Lowry, Heath W. (১ ফেব্রুয়ারি ২০১২)। The Nature of the Early Ottoman State (ইংরেজি ভাষায়)। SUNY Press। পৃ. ১৫৩। আইএসবিএন ৯৭৮-০-৭৯১৪-৮৭২৬-৬।
- ↑ "Sultan Yıldırım Beyezid Han"। Republic of Turkey Ministry of Culture and Tourism। ১৩ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০০৯।
- ↑ Leslie P. Peirce (১৯৯৩)। "Wives and Concubines: The Fourteenth and Fifteenth Centuries"। The Imperial Harem: Women and Sovereignty in the Ottoman Empire। Oxford University Press। পৃ. ৩৬। আইএসবিএন ৯৭৮-০-১৯৫-০৮৬৭৭-৫।
- ↑ The Nature of the Early Ottoman State, Heath W. Lowry, State University of New York Press (SUNY Press), p. 153
- ↑ History of the Ottoman Empire and Modern Turkey, Stanford Jay Shaw, Cambridge University Press, p. 28
| উসমানীয় রাজপদবী | ||
|---|---|---|
| পূর্বসূরী নিলুফার হাতুন |
ভালিদে হাতুন 1389 - 1400 |
উত্তরসূরী দেভলেত হাতুন |