গুরলিন চোপড়া
গুরলিন চোপড়া | |
|---|---|
| জন্ম | |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী, মডেল |
| কর্মজীবন | ১৯৯৯-২০২০ |
| পিতা-মাতা | হরজিত সিং চোপড়া অনুপ চোপড়া |
| ওয়েবসাইট | গুরলীন ছোপড়া |
গুরলিন চোপড়া, যিনি গুরলেন কৌর চোপড়া নামেও পরিচিত,[১] ইনি একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল। তিনি হিন্দি, তেলুগু, তামিল, মারাঠি,[২] কন্নড়, পাঞ্জাবি ইত্যাদি বিভিন্ন ভাষাভাষীর ছবিতে অভিনয় করেছেন।[৩]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]গুরলীন চোপড়া তার ছোটবেলায় মিস চণ্ডীগড় নামক স্থানীয় সৌন্দর্য প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি তার বন্ধুদের পরামর্শ অনুযায়ী মডেলিং করার চেষ্টা করেন এবং পর্বরতীকালে চলচ্চিত্র জগুতে অভিনেত্রী হিসাবে যোগদানের সিদ্ধান্ত নেন।[৪]
কেরিয়ার
[সম্পাদনা]গুরলিন চোপড়া ১৯৯৯ সালে সুরজিৎ বিন্দ্রাখিয়ার "তেদি তেদি তকদি তুমি" গানের মাধ্যমে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে, তিনি হিন্দি চলচ্চিত্র চলচ্চিত্র "ইন্ডিয়ান বাবু" তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পন করেন।[৫] এরপর, তিনি "কুছ তো গডবড হ্যায়" সিনেমায় একজন অনাথ মেয়ে রিয়া চরিত্রে অভিনয় করেন।[৬] গুরলিন চোপড়া তেলুগু চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন "আয়ুধম" (২০০৩) [৭] সিনেমার মাধ্যমে এবং পরবর্তীতে বহু তেলুগু, কন্নড় ও তামিল ছবিতে কাজ করেন। তিনি "মন্মথা" সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় সম্পর্কে সিফি -এর পক্ষ থেকে ইতিবাচক মন্তব্য করা হয়।[৮] এবং রেডিফ এর পক্ষ থেকে তার দ্বৈত চরিত্রে অভিনয়ের প্রসংশা করা হয়।[৯] ২০০৪ সালে, তিনি তার প্রথম তামিল চলচ্চিত্র "থুল্লালে"-এ চুক্তিবদ্ধ হন এবং শুটিং সম্পন্ন করেন,[১০][১১] তবে এটি মুক্তি পায় ২০০৭ সালে। পরবর্তীতে তিনি পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অভিনেতা বাব্বু মানের সাথে তার অভিনীত "হাশর" সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়।[৫] দীর্ঘ বিরতির পর, তিনি ২০০৯ সালে "কোনসিমালো চিত্তেম্মা কিত্তায়া" নামক তেলুগু ছবিতে অভিনয় করেন। [১২] এছাড়া, তিনি একটি থ্রিডি তেলুগু হাস্যরসাত্মক প্রেমধর্মী ছবি "বাস্তবম"-এও অভিনয় করেন।[১৩]
২০১৫ সালের মে মাসে তিনি তার প্রথম মারাঠি সিনেমা শিনমার জন্য শুটিং শুরু করেন।[২]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০০৩ | ইন্ডিয়ান বাবু | দিল | হিন্দি | |
| ২০০৩ | আয়ুধম | শ্রাবণী | তেলুগু | |
| ২০০৪ | ওকা পেল্লাম মুদ্দু রেন্ডো পেল্লাম বাদ্দু | মীনা | তেলুগু | |
| নেনু সাইথাম | তেলুগু | |||
| সরাদারা | প্রিয়া | কন্নড় | ||
| কুছ তো গডবড হ্যায় | রিয়া সিং | হিন্দি | ||
| ২০০৫ | বিষ্ণু সেনা | কন্নড় | ||
| কাকি | ফারাহ | তেলুগু | ||
| ২০০৬ | বাঘি | প্রীত | পাঞ্জাবি | |
| পান্ডভারু | অঞ্জলি | কন্নড় | ||
| ভাগম ভাগ | নিশা চৌহান | হিন্দি | ||
| ২০০৭ | মন্মথা | লক্ষ্মী / প্রিয়া | কন্নড় | |
| থুল্লাল | শ্রুতিকা | তামিল | ||
| ২০০৮ | হাশর: এ লাভ স্টোরি | শাগান | পাঞ্জাবি | |
| ২০১০ | কাবাড্ডি ইক মোহাব্বত | রৌনক গিল | পাঞ্জাবি | |
| পোল্লাচি মাপ্পিল্লাই | নৃত্যশিল্পী | তামিল | ||
| নানে এননুল ইল্লাই | তামিল | |||
| ২০১২ | আজজ দে রাঞ্জে | ক্রান্তি | পাঞ্জাবি | |
| সিরফিরে | পাঞ্জাবি | |||
| ২০১৪ | পান্ডাভুলু পান্ডাভুলু থুম্মেদা | তেলুগু | ||
| কিরপান: দ্য সোর্ড অব অনার | জ্যাসমিন | পাঞ্জাবি | ||
| শিবা কেশব | তেলুগু | |||
| আ গায়ে মুন্ডে ইউ.কে. দে | ডলি | পাঞ্জাবি | ||
| ২০১৫ | শিনমা | মারাঠি | ||
| ইন্টারন্যাশনাল হিরো | হিন্দি | |||
| ২০১৭ | অ্যাশলে | অ্যাশলে | হিন্দি | |
| গেম ওভার | সানায়া | হিন্দি | ||
| ২০১৯ | জয় ছাঠি মা | হিন্দি | ||
| ২০২০ | ১৮৪০ হায়দরাবাদ | সিমরান | হিন্দি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Actress Gurleen Chopra changes her name to Gurlen Siingh Chopraa"। The Times of India (ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২০।
- 1 2 "SHINMA shoot at Wai | glamgold.com"। ২৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৫।
- ↑ Features, Express। "An interesting love story"। The New Indian Express। ৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Recreating a musical magic"। The Hindu। ২৫ ডিসেম্বর ২০০২। ২৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- 1 2 "The Tribune, Chandigarh, India - The Tribune Lifestyle"। The Tribune। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Interview with Gurleen Chopra - GURLEEN CHOPRA'S NO FOR BODY EXPOSURE - Bollywood Article"। Smashits.com। ৬ মে ২০০৪। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Tacky script sinks Ayudham"। Rediff.com। ৭ জুন ২০০৩। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Movie Review : Manmatha"। Sify.com। ৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Manmatha: Watch it for Jaggesh, Komal - Rediff.com Movies"। Rediff.com। ৬ আগস্ট ২০০৭। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Another director-actor!"। The Hindu। ২৯ জুলাই ২০০৪। ২৪ সেপ্টেম্বর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Meaty role for the heroine"। The Hindu। ৩ সেপ্টেম্বর ২০০৪। ১ অক্টোবর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ TNN (৯ জানুয়ারি ২০০৯)। "Gurleen Chopra is back"। The Times of India। ১২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "3D films are huge crowd-pullers says, Telugu producer Srinivasa Reddy"। Ibnlive.in.com। ২২ ফেব্রুয়ারি ২০১৩। ২৫ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।