বিষয়বস্তুতে চলুন

গুম তায়েং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুম তায়েং
৪২-দম্বুক (এসটি) বিধানসভা কেন্দ্রের বিধায়ক
অরুণাচল প্রদেশ বিধানসভা আসনের
পরিষদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
মে ২০১৪
পূর্বসূরীজোমিন তায়েং
ব্যক্তিগত বিবরণ
জন্মদম্বুক
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
অন্যান্য
রাজনৈতিক দল
আইএনসি
দাম্পত্য সঙ্গীজোমিন তায়েং
সন্তান৩ ছেলে এবং ১ মেয়ে
প্রাক্তন শিক্ষার্থীলেডি কিন কলেজ, শিলং

গুম তায়েং একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি প্রাক্তন সরকারি কর্মচারী (অবসরপ্রাপ্ত আইএএস) জোমিন তায়েংয়ের বিধবা স্ত্রী[] এবং জোমিন তায়েংয়ের শূন্য দম্বুক আসনে নির্বাচিত হয়েছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

১৯৬২ সালে গুম তায়েং শিলংয়ের লেডি কিন কলেজ থেকে প্রি-ইউনিভার্সিটি কলেজ পাস করেন। এরপর তিনি কিছু সময়ের জন্য স্কুল শিক্ষিকা হিসেবে কাজ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

২০১৩ সালের ১৮ই অক্টোবর, তিনি দম্বুক আসনের উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে অরুণাচল প্রদেশ বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি জোমিন তায়েংয়ের বিধবা স্ত্রী, যিনি ২০০৯ সালের নির্বাচনে দম্বুক আসনে নির্বাচিত হয়েছিলেন।[]

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে গুম তায়েংকে দম্বুক থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল। তিনি রাজ্যের মাত্র ছয়জন মহিলা প্রার্থীর মধ্যে একজন ছিলেন। বর্তমানে তিনি বিজেপির রাজ্য কার্যনির্বাহী সদস্য।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Gum Tayeng(Bharatiya Janata Party(BJP)):Constituency- DAMBUK(LOWER DIBANG VALLEY) - Affidavit Information of Candidate:"www.myneta.info। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৫
  2. The Sentinel. Congress candidate Gum Tayeng elected unopposed ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে
  3. The Arunachal Times. Gum Tayeng elected unopposed from Dambuk ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ এপ্রিল ২০১৪ তারিখে
  4. "Gum Tayeng"Facebook। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৫