গুগল প্লে
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
| উন্নয়নকারী | গুগল (কোম্পানি) |
|---|---|
| প্রাথমিক সংস্করণ | ২২ অক্টোবর ২০০৮ (অ্যানড্রয়েড মার্কেট হিসাবে) |
| উন্নয়ন অবস্থা | সক্রিয় / ১.৩ + মিলিয়ন অ্যাপস (আগস্ট ২০১৪ সালে) |
| অপারেটিং সিস্টেম | অ্যানড্রয়েড (অপারেটিং সিস্টেম) |
| ধরণ | ডিজিটাল ডিস্ট্রিবিউশন, সফ্টওয়্যার হালনাগাদ |
| ওয়েবসাইট | play |
গুগল প্লে পূর্ব নাম অ্যানড্রয়েড মার্কেট ছিল, গুগল দ্বারা পরিচালিত একটি ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এর মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশনের পর্যালোচনা ও ডাউনলোড করতে পারে, এজন্য অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীর '''গুগল''' একাউন্ট থাকতে হবে। গুগল প্লে থেকে বিভিন্ন ধরনের অফিসিয়াল অ্যাপ্লিকেশন সহ নানা ধরনের ফ্রি ও পেইড অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়, এছাড়া সঙ্গীত, ম্যাগাজিন, বই, সিনেমা, টেলিভিশনের প্রোগ্রামসহ ইত্যাদি ডিজিটাল মিডিয়ার মাধ্যম হিসেবে একটি অনলাইন স্টোর হিসেবে কাজ করে।