বিষয়বস্তুতে চলুন

গুইডোবালদো দেল মন্টে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Guidobaldo del Monte
Guidobaldo del Monte
জন্ম
Guidobaldo Bourbon Del Monte

(১৫৪৫-০১-১১)১১ জানুয়ারি ১৫৪৫
মৃত্যু৬ জানুয়ারি ১৬০৭(1607-01-06) (বয়স ৬১)
পেশা
  • Mathematician
  • Astronomer
  • Physicist
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
মাতৃ-শিক্ষায়তনUniversity of Padua
যার দ্বারা প্রভাবিত
উচ্চশিক্ষায়তনিক কর্ম
বিষয়Mathematics, Physics, Astronomy
উপ-বিষয়Mechanics, Optics
যাদের প্রভাবিত করেন

Guidobaldo del Monte (11 জানুয়ারী 1545 - 6 জানুয়ারী 1607, var. Guidobaldi বা Guido Baldi ), Marquis del Monte, 16 শতকের একজন ইতালীয় গণিতবিদ, দার্শনিক এবং জ্যোতির্বিদ ছিলেন।

দেল মন্টের জন্ম পেসারোতে । তার বাবা রানিয়েরি ছিলেন উরবিনোর এক ধনী পরিবারের সন্তান। রানিয়েরি একজন সৈনিক হিসেবে তার ভূমিকা এবং সামরিক স্থাপত্যের উপর দুটি বইয়ের লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন। উরবিনোর ডিউক, ডিউক দ্বিতীয় গুইডোবাল্ডো তাকে মার্চেস দেল মন্টে উপাধিতে ভূষিত করেন, যার ফলে পরিবারটি গুইডোবাল্ডোর জন্মের আগেই তৎকালীন সময়ে একটি সম্ভ্রান্ত পরিবারে পরিণত হয়েছিল। তার পিতার মৃত্যুর পর গুইডোবাল্ডো উত্তরাধিকারসূত্রে মার্চেস উপাধি লাভ করেন।

গুইডোবাল্ডো ১৫৬৪ সালে পাডুয়া বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়াশোনা করেন । সেখানে থাকাকালীন তিনি বিখ্যাত ইতালীয় কবি টরকোয়াটো তাসোর বন্ধু হয়ে ওঠেন। প্রকৃতপক্ষে, পাডুয়ায় একসাথে পড়াশোনা করার আগে থেকেই গুইডোবাল্ডো তাসোকে চিনতেন, কারণ তাসোর বয়স প্রায় গুইডোবাল্ডোর সমান ছিল এবং ১৫৫৬ সাল থেকে ডিউকের ছেলের সাথে উরবিনোর রাজসভায় শিক্ষালাভ করেছিলেন।

এরপর হাঙ্গেরিতে হ্যাবসবার্গ সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে সংঘটিত যুদ্ধে গুইডোবাল্ডো একজন সৈনিক হিসেবে কাজ করেন। সেনাবাহিনীতে চাকরি করার পর, গুইডোবাল্ডো মার্চেতে তার (মন্টে বারোসিও) তার মালিকানাধীন মোম্বারোসিওর নামক স্থানে ফিরে আসেন, যেখানে তিনি গণিত, বলবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং আলোকবিদ্যার উপর গবেষণা করে সময় কাটান। এই সময়কালে তিনি ফেদেরিকো কমান্ডিনোর কাছ থেকে গণিত শিখা শুরু করেন এবং তার সবচেয়ে ভালো শিষ্যদের একজন হয়ে ওঠেন। তিনি বার্নার্ডিনো বলদির বন্ধুও হয়ে ওঠেন, যিনি একই সময়ে কমান্ডিনোর ছাত্রও ছিলেন।

তিনি গিয়াকোমো কন্টারিনি, ফ্রান্সেস্কো বারোজ্জি এবং গ্যালিলিও গ্যালিলি সহ বেশ কয়েকজন গণিতবিদদের সাথে তার যোগাযোগ ছিল। তিনি সুষম বহুভুজ তৈরি এবং একটি রেখাকে যেকোনো সংখ্যক অংশে বিভক্ত করার জন্য একটি খসড়া যন্ত্রের আবিষ্কার করেন , যা গ্যালিলিওর জ্যামিতিক এবং সামরিক কম্পাসের একটি বৈশিষ্ট্য হিসাবে অন্তর্ভুক্ত ছিল।

গ্যালিলিও গ্যালিলিকে তার শিক্ষাজীবনে সাহায্য করার ক্ষেত্রেও গুইডোবাল্ডো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২৬ বছর বয়সী বেকার গ্যালিলিও, তখন একজন উদীয়মান প্রতিভা হিসেবে হাইড্রোস্ট্যাটিক ভারসাম্যের উপর একটি প্রবন্ধ লিখেছিলেন, যা দেখে গুইডোবাল্ডো বুঝতে পারেন গ্যালিলিও কতটা মেধাবী । এরপর তিনি গ্যালিলিওর‌ সম্পর্কে তার ভাই কারডিনাল ডেল মন্টের কাছে বেশ প্রশংসা করেন। কারডিনাল ডেল মন্টে তার ব্যাপারে টাস্কানির শক্তিশালী ডিউক ফার্দিনান্দো প্রথম দে' মেডিসির-কে জানান। তার পৃষ্ঠপোষকতায়, গ্যালিলিও ১৫৮৯ সালে পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপকের পদে নিযুক্ত হওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়। গুইডোবাল্ডো গ্যালিলিওর একজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন এবং ১৫৯২ সালে তাকে আবার সাহায্য করেন, যখন গ্যালিলিওর বিরুদ্ধে কোসিমো প্রথম দে ' মেডিসির পুত্র জিওভান্নি দে' মেডিসির ঘৃণা এবং চক্রান্তের কারণে তাকে পদুয়া বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক পদের জন্য আবেদন করতে হয়েছিল। তাদের বন্ধুত্ব সত্ত্বেও, গুইডোবাল্ডো গ্যালিলিওর পেন্ডুলামের আইসোক্রোনিসিটির নীতির সমালোচক ছিলেন, এই বড় আবিষ্কারটিকে গুইডোবাল্ডো অসম্ভব বলে মনে করেছিলেন।

গুইডোবাল্ডো দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি প্রভাবশালী বই লিখেছিলেন, যার নাম ছিল "Perspectivei Libri VI", বইটি ১৬০০ সালে পেসারোতে প্রকাশিত হয়েছিল। বেশ কয়েকজন চিত্রশিল্পী, স্থপতি এবং থিয়েটার মঞ্চ ডিজাইনার নিকোলা সাব্বাতিনি তাদের কাজে এই বইয়ের জ্যামিতিক জ্ঞান ব্যবহার করেছিলেন।

১৬০৭ সালে মোম্বারোসিওতে তিনি মারা যান।

মেকানিকোরাম লিবার বইয়ের প্রচ্ছদ, ১৫৭৭।
  • Mechanicorum liber (লাতিন ভাষায়)। Girolamo Concordia। ১৫৭৭।
  • Planisphaeriorum universalium theorica (লাতিন ভাষায়)। Girolamo Concordia। ১৫৭৯।
  • Problematum astronomicorum libri septem (লাতিন ভাষায়)। Bernardo Giunta (2.) & Giovanni Battista Ciotti & C.। ১৬০৯।
  • ও'কনর, জন জে.; রবার্টসন, এডমুন্ড এফ., "গুইডোবালদো দেল মন্টে", ম্যাকটিউটর হিস্টোরি অব ম্যাথমেটিকস আর্কাইভ, সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়।
  • ইঙ্গেগ্নো, আলফোনসো (১৯৭১)। “BOURBON DEL MONTE, Guidobaldo”। Dizionario Biografico degli Italiani (ইতালীয় ভাষায়)। খণ্ড ১৩: Borremans–Brancazolo। রোম: Istituto dell'Enciclopedia Italiana। ISBN ৯৭৮-৮৮-১২-০০০৩২-৬।