বিষয়বস্তুতে চলুন

গি দ্যবর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গি দ্যবর
Guy Debord
চিত্র:Debord.gif
জন্ম
গি এর্নেস্ত দ্যবর

(১৯৩১-১২-২৮)২৮ ডিসেম্বর ১৯৩১
পারি, ফ্রান্স
মৃত্যু৩০ নভেম্বর ১৯৯৪(1994-11-30) (বয়স ৬২)
শিক্ষাপারি বিশ্ববিদ্যালয়
যুগ২০শ শতকীয় দর্শন
অঞ্চলপাশ্চাত্য দর্শন
ধারামহাদেশীয় দর্শন
লেটারিস্ট ইন্টারন্যাশনাল
সিচুয়েশনিস্ট ইন্টারন্যাশনাল
পশ্চিমা মার্ক্সবাদ/অতি-বামপন্থা
প্রধান আগ্রহ
শ্রেণিসংগ্রাম
পণ্যবস্তুকাম
বস্তুতীকরণ
সামাজিক পরকীকরণ
সামাজিক তত্ত্ব
উল্লেখযোগ্য অবদান
দেরিভ
দেতুর্নমঁ
মনোভূগোল
পুনরুদ্ধার
স্পেক্তাক্ল
স্বাক্ষর

গি-এর্নেস্ত দ্যবর[][] (ফরাসি: Guy Debord, ফরাসি: [gi dəbɔʁ]; ২৮শে ডিসেম্বর ১৯৩১ – ৩০শে নভেম্বর ১৯৯৪) ছিলেন একজন ফরাসি মার্ক্সবাদী তাত্ত্বিক, দার্শনিক, চলচ্চিত্র নির্মাতা ও শ্রমসমালোচক। তিনি লেটারিস্ট ইন্টারন্যাশনালের সদস্য, একটি লেটারিস্ট ঘোঁটের প্রতিষ্ঠাতা এবং সিচুয়েশনিস্ট ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।[][] তিনি কিছুকালের জন্য সোসিয়ালিস্ম উ বার্বারি দলেরও সদস্য ছিলেন।

দ্যবর মূলত তাঁর ১৯৬৭ সালের লা সসিয়েতে দ্যু স্পেক্তাক্ল গ্রন্থটির জন্য পরিচিত, পাশাপাশি লেটারিস্ট ও সিচুয়েশনিস্ট সাময়িকীগুলোর সম্পাদনা-পরিচালনার জন্যও বিখ্যাত।

জীবনী

[সম্পাদনা]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

গি দ্যবর ১৯৩১ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মার্সিয়াল ছিলেন একজন ঔষধশাস্ত্রবিদ, যিনি দ্যবরের ছোটবেলায় মারা যান। তাঁর মা পোলেৎ রোসি দ্যবরকে তাঁদের পারিবারিক ভিলায় তাঁর নানীর কাছে বড় হতে পাঠান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোসি পরিবার ভিলা ছেড়ে শহর থেকে শহরে ঘুরে বেড়াতে শুরু করে। ফলে দ্যবর কানে উচ্চবিদ্যালয়ে পড়েন, যেখানে তাঁর চলচ্চিত্র ও ভাঙচুরমূলক কর্মকাণ্ডের প্রতি আগ্রহের সূচনা ঘটে।[][পৃষ্ঠা নম্বর প্রয়োজন]

যুবক অবস্থায় দ্যবর ফ্রান্সের আলজেরীয় যুদ্ধের তীব্র বিরোধিতা করেন এবং প্যারিসে যুদ্ধবিরোধী বিক্ষোভে যোগ দেন।[] তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন শুরু করলেও ডিগ্রি সম্পূর্ণ না করেই পড়াশোনা ছেড়ে দেন। বিশ্ববিদ্যালয় ছাড়ার পর তিনি লেখক হিসেবে কর্মজীবন শুরু করেন।[]

লেত্রিস্তদের সঙ্গে সম্পৃক্ততা

[সম্পাদনা]

১৮ বছর বয়সে দ্যবর লেস্ত্রিস্ত আন্দোলনে যোগ দেন। ইজিদর ইজু একনায়কতান্ত্রিকভাবে লেত্রিস্তদের নেতৃত্ব দিচ্ছিলেন, তবে পরে একটি সাধারণ মতৈক্যভিত্তিক বিভাজনের মাধ্যমে তাঁর কর্তৃত্বের অবসান ঘটে। সেই বিভাজন থেকে বিভিন্ন গোষ্ঠীর উদ্ভব হয়। এর মধ্যে একটি ছিল লেটারিস্ট ইন্টারন্যাশনাল, যার নেতৃত্ব দ্যবরের হাতে আসে জিল ওলমানের সুস্পষ্ট সুপারিশে।[] ১৯৬০-এর দশকে দ্যবর সিচুয়েশনিস্ট ইন্টারন্যাশনাল দলের নেতৃত্ব দেন, যা ১৯৬৮ সালের প্যারিস অভ্যুত্থানে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এই সময় তিনি সর্বন দখল আন্দোলনেও অংশ নেন। অনেকেই মনে করেন যে তাঁর বই লা সসিয়েতে দ্যু স্পেক্তাক্ল (১৯৬৭) অভ্যুত্থানের অন্যতম উদ্দীপক ছিল।[]

সিচুয়েশনিস্ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠা

[সম্পাদনা]

১৯৫৭ সালে লেত্ত্রিস্ট ইন্টারন্যাশনাল (এসআই), ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর অ্যান ইমাজিনিস্ট বাউহাউস এবং লন্ডন সাইকোজিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন ইতালির কোসিও দ’আররোশিয়া (ইম্পেরিয়া) শহরে একত্রিত হয়ে সিচুয়েশনিস্ট ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করে। সেখানে দ্যবো লেত্ত্রিস্ট প্রতিনিধিদলের প্রধান প্রতিনিধি ছিলেন। প্রথমদিকে এতে আসগার ইয়র্ন ও পিনো গ্যালিৎসিওসহ বেশ কয়েকজন সুপরিচিত শিল্পী যুক্ত ছিলেন, এবং সিচুয়েশনিস্টদের শুরুর সময়ের প্রধান লক্ষ্য ছিল শিল্পকলার সমালোচনামূলক তাত্ত্বিক ভিত্তি স্থাপন, যা পরবর্তী রাজনৈতিক সমালোচনার ভিত্তি তৈরি করে।

এসআই শিল্পজগতের বেশ কিছু হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিল। এর মধ্যে ১৯৫৮ সালে বেলজিয়ামে একটি আন্তর্জাতিক শিল্প সম্মেলনে ছড়ানো লিফলেট-বিক্ষোভ ও গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি—যার ফলে বেশ কিছু সিচুয়েশনিস্ট ও সহানুভূতিশীল ব্যক্তি গ্রেপ্তার পর্যন্ত হন—উল্লেখযোগ্য।[] এসআই শিল্পের মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করতে “ইন্ডাস্ট্রিয়াল পেইন্টিং”-এর মতো ধারণা তৈরি করে, অর্থাৎ বৃহৎ পরিসরে প্রস্তুত চিত্রকর্ম, যার উদ্দেশ্য ছিল ঐতিহ্যগত শিল্পমূল্যকে চ্যালেঞ্জ করা। এসব কর্মকাণ্ডের পরিকল্পনা, প্রস্তুতি ও অ্যাঁতের্নাসিওনাল সিত্যুয়াসিওনিস্ত সাময়িকীর তাত্ত্বিক রচনার কাজে দ্যবো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[]

সিচুয়েশনিস্ট ইন্টারন্যাশনালের রাজনৈতিক পর্ব

[সম্পাদনা]

১৯৬৭ সালে প্রকাশিত দ্যবরের লা সসিয়েতে দ্যু স্পেক্তাক্ল এবং দলীয় সাময়িকী অ্যাঁতের্নাসিওনাল সিত্যুয়াসিওনিস্তে প্রকাশিত অংশবিশেষের মাধ্যমে সিচুয়েশনিস্টরা “স্পেক্তাক্ল” তত্ত্ব গঠন করতে শুরু করে। দ্যবরের ভাষায়, স্পেক্তাক্ল হল শ্রেণিশক্তির চিত্রমাধ্যমে পরিবাহিত সামাজিক সম্পর্কের সমষ্টি—এবং পুঁজিবাদী উন্নয়নের এমন একটি পর্যায় যেখানে “যা একসময় জীবিত অভিজ্ঞতা ছিল, তা উপস্থাপনার মধ্যে রূপান্তরিত হয়েছে।”[] এই তত্ত্বের ভিত্তিতে দ্যবর ও এসআই ১৯৬৮ সালের ফ্রান্সের মে মাসের বিদ্রোহে প্রভাব বিস্তার করে; সেই সময় বহু বিক্ষোভকারী দ্যবর-প্রভাবিত সিচুয়েশনিস্ট পুস্তিকাগুলোর স্লোগান ব্যবহার করেছিল।[১০][১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  2. /dəˈbɔːr/ də-BOR

সূত্র তালিকা

[সম্পাদনা]
  1. "Dead Bored: Debord's Dead! Andrew Hussey on the death of a turbulent thinker"Philosophynow.org। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭
  2. "Never Work by Guy Debord 1963"www.marxists.org। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২
  3. 1 2 Bourseiller, Christophe. "Vie et Mort de Guy Debord". Agora.
  4. "Pierre Guillaume Remembers Guy Debord"Notbored.org। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৪
  5. Jappe, A (১৯৯৯)। Guy Debord, Concept of the Spectacle। Berkeley, CA: University of California Press.।
  6. Andreotti, L. "Review: Leaving the twentieth century: The Situationist International." Journal of Architectural Education, 49(3), p. 197.
  7. Internationale Situationniste No. 1, June 1958, pages 29–30,
  8. Debord, Guy. Correspondence: The Founding of the Situationist International. Semiotext(e). 2008.
  9. Guy Debord (১৯৬৭)। "Society of the Spectacle"marxists.org
  10. Knabb, Ken. Situationist International Anthology. Bureau of Public Secrets, 2007.
  11. Debord, Guy. The Society of the Spectacle. Zone Books, 1995.