গিল অ্যাকশন ফান্ড
| প্রতিষ্ঠাতা | টিম গিল |
|---|---|
| ধরন | ৫০১(গ)(৪) অলাভজনক |
গিল অ্যাকশন ফান্ড হল একটি মার্কিন ৫০১(গ)(৪) প্রচারণা সংস্থা যেটি ২০০৫ সালে সমাজসেবী এবং উদ্যোক্তা টিম গিল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[১] এই সংস্থার লক্ষ্য হলো এলজিবিটি মানুষের সমতা নিয়ে আসার উদ্দেশ্যে যাঁরা কাজ করছেন, সেই সব ব্যক্তি ও সংস্থার জন্য সম্পদ বা সহায়তা প্রদান করা যাতে আইনগত ব্যবস্থা এবং রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এই সমতা আসতে পারে।
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]গিল অ্যাকশন'স পলিটিক্যাল আউটগিভিং প্রোগ্রামটি এলজিবিটি ব্যক্তিদের জন্য পূর্ণ সমতা অর্জনের উদ্দেশ্যে লেসবিয়ান, গে, উভকামী, ট্রান্সজেন্ডার (এলজিবিটি) এবং সহযোগী রাজনৈতিক দাতাদের একটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য কাজ করে।[২]
গিল অ্যাকশন সংস্থা গিল ফাউন্ডেশনের অধীন নয়।[৩] ৫০১(গ)(৪) সংগঠন হিসেবে, গিল অ্যাকশন সেইসব রাজনৈতিক এবং অন্যান্য সংস্থাগুলিকে সমর্থন করতে পারে যারা এলজিবিটি ব্যক্তি এবং তাদের পরিবারকে সুরক্ষা প্রদানকারী আইন পাসের জন্য সক্রিয়ভাবে তদবির করছে।
ইতিহাস
[সম্পাদনা]গিল অ্যাকশন প্রতিষ্ঠার আগে, ২০০৪ সালে টিম গিলের রাজনৈতিক অবদানের ফলে ডেমোক্র্যাটেরা কলোরাডো সাধারণ পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং কেন সালাজার মার্কিন সিনেটে নির্বাচিত হতে সাহায্য পেয়েছিলেন।[৪]
২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচনের সময়, গিল অ্যাকশনের সাথে কাজ করা দাতাদের জাতীয় নেটওয়ার্ক ১১টি রাজ্যে ৬৮টি রাজনৈতিক প্রচারণায় ২.৮ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রদান করে। তাদের লক্ষ্য ছিল এলজিবিটি-পন্থী রাজনীতিবিদদের সুরক্ষা দেওয়া অথবা সমকামী-বিরোধী হিসেবে বিবেচিত নির্বাচিত কর্মকর্তাদের পদচ্যুত করা; গিল অ্যাকশনের করা ভোট প্রচারে ৫৬টি স্থানে জয় এসেছিল।[৫]
২০১০ সালে, টিম গিল এমন একটি দ্বিদলীয় স্বাধীন ব্যয় প্রচারের জন্য প্রাথমিক অর্থায়ন প্রদান করেছিলেন, যার উদ্দেশ্য ছিল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সেইসব সিনেটরদের অপসারণ করা যাঁরা সমলৈঙ্গিক বিবাহের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। "ফাইট ব্যাক নিউ ইয়র্ক" নামক এই প্রচারণা সফলভাবে সিনেটর হিরাম মনসেরেট (ডি-কুইন্স), সিনেটর উইলিয়াম স্ট্যাচোস্কি (ডি-বাফেলো) এবং সিনেটর ফ্রাঙ্ক পাডাভান (আর-কুইন্স) কে ক্ষমতাচ্যুত করে, তাঁদের প্রত্যেকের স্থলে সমলৈঙ্গিক বিবাহ সমর্থনকারী সিনেটরদের নিয়োগ করা হয়।[৬]
প্রতিষ্ঠার পর থেকে, গিল অ্যাকশন আইওয়া, হাওয়াই, ম্যাসাচুসেটস এবং মিশিগানের পৌরসভাগুলিতে বৈষম্যহীন আইন পাস এবং সুরক্ষায় ভূমিকা পালন করেছে। গিল অ্যাকশন কলোরাডো, কানেকটিকাট, হাওয়াই, ইলিনয়, আইওয়া, মেইন, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ভার্মন্ট এবং উইসকনসিনে সম্পর্কের স্বীকৃতি (নাগরিক ইউনিয়ন, বিবাহ ইত্যাদি) আইন পাস এবং সুরক্ষায়ও ভূমিকা পালন করেছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Tim Gill"। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৫।
- ↑ Lemon, Brendan (২৮ এপ্রিল ১৯৯৮)। "The millionaires club"। The Advocate। পৃ. ৩০।
- ↑ Green, Joshua (মার্চ ২০০৭)। "They Won't Know What Hit Them"। The Atlantic।
- ↑ Healy, Rita (৪ এপ্রিল ২০০৭)। "The Gay Mogul Changing U.S. Politics"। Time। ৮ এপ্রিল ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Eleveld, Kerry (জুলাই ২০০৮)। "The Gay Goodfellas"। The Advocate।
- ↑ Smith, Ben and Byron Tau (১৪ ডিসেম্বর ২০১০)। "Gay rights take center stage in N.Y."। Politico।