গিয়র্গি বাগ্রাতিওনি
| গিয়র্গি বাগ্রাতিওনি გიორგი ბაგრატიონი | |
|---|---|
| জন্ম | ২৭ সেপ্টেম্বর ২০১১ মাদ্রিদ, স্পেন |
| রাজবংশ | বাগ্রাতিওনি |
| পিতা | ডেভিড বাগ্রাতিওনি-মুখরানি |
| মাতা | আনা বাগ্রাতিওনি-গ্রুজিনস্কি |
| ধর্ম | জর্জীয় অর্থোডক্স চার্চ |
গিয়র্গি বাগ্রাতিওনি (জর্জীয়: გიორგი ბაგრატიონი ; জন্ম: ২৭ সেপ্টেম্বর, ২০১১) হলেন বাগ্রাতিওনি রাজবংশের একজন জর্জীয় রাজপুত্র।
পরিবার
[সম্পাদনা]গিয়র্গি ২০১১ সালে স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেন। তিনি যুবরাজ ডেভিড বাগ্রাতিওনি-মুখরানি ও রাজকুমারী আনা বাগ্রাতিওনি-গ্রুজিনস্কির একমাত্র সন্তান। গিয়র্গি তার পিতা মাতার ২০১০ সালের দেওয়ানি (আইনি) বিবাহের পর জন্ম গ্রহণ করেন। এর আগে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে তার পিতামাতার মাঝে ধর্মীয় বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু সেই ধর্মীয় বিবাহটি ২০০৯ সালের আগস্ট মাসে বিচ্ছিন্ন হয়ে যায়।[১][২][৩][৪][৫] এভাবে জন্মের মাধ্যমে তিনি বাগ্রাতিওনি বংশের দুই প্রতিদ্বন্দ্বী শাখা মুখরানেলি ও গ্রুজিনস্কির পক্ষ থেকে জর্জীয় রাজ্যের প্রাক্তন সিংহাসনের দাবিদার হওয়ার সম্ভাব্য উত্তরাধিকারী হয়ে ওঠেন। গিওর্গি কেনল তখনই উত্তরাধিকারী হিসেবে গণ্য হবেন, যদি তার মাতৃকুল গ্রুজিনস্কি শাখায় তার পরিবর্তে সিংহাসন দাবি করার মতো কোনো নতুন বাগ্রাতিওনি রাজপুত্র জন্ম না নেয়।
গিওর্গির পিতা মাতার বিচ্ছেদের পর থেকে তাকে নিজের পিতার সঙ্গে বিভিন্ন নাগরিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে এবং সে অবস্থায় তার অনেক ছবি তোলা হয়েছে। ২০১৬ সালের ২ এপ্রিল যুবরাজ ডেভিডের সঙ্গে গিওর্গি তিবিলিসি সফর করেন এবং সেখানে সমগ্র জর্জিয়ার প্রধান ক্যাথলিক ধর্মগুরু দ্বিতীয় ইলিয়ার সাক্ষাৎ করেন এবং তার সঙ্গে ছবি তোলা হয়। দ্বিতীয় ইলিয়াই শিশু গিওর্গিকে খ্রিস্টধর্মের দীক্ষা (বাপ্তিস্ম) প্রদান করেছিলেন। [৬]
উত্তরাধিকার সংক্রান্ত বিবাদ
[সম্পাদনা]২০২৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত গিওর্গির প্রধান মাতৃপুরুষ যুবরাজ নুগজার বাগ্রাতিওনি-গ্রুজিনস্কি নিজের নাতিকে জর্জিয়ার প্রাক্তন সিংহাসনের বৈধ উত্তরাধিকারী হিসেবে বা গ্রুজিনস্কি শাখার দাবিদার হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। তিনি একেবারেই স্বীকার করেননি যে, নাতি গিওর্গি এই সিংহাসনের আইনগত বা ঐতিহাসিক অধিকার অনুযায়ী প্রধান উত্তরাধিকারী হতে পারে।[৭][৮] যুবরাজ নুগজার চেয়েছিলেন যে, ডেভিড একটি লিখিত চুক্তিতে স্বাক্ষর করুক, যেখানে স্পষ্টভাবেই উল্লেখ থাকবে যে, নুগজার ও গ্রুজিনস্কি শাখাই জর্জিয়ার সিংহাসন এবং জর্জীয় রাজাদের ঐতিহ্যের একমাত্র বৈধ উত্তরাধিকারী।[৯] তবে তাদের মধ্যে এমন চুক্তি কখনোই সম্পন্ন হয়নি। তবুও নুগজার তার মেয়ে আনাকে নিজের সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করতেন।
২০২৫ সালের ১লা মার্চ নুগজারের মৃত্যুর পর থেকে ধারণা করা হয় যে, তার গিয়র্গির মাতা গ্রুজিনস্কি শাখার দাবিদার রানি হিসেবে আবির্ভূত হয়েছেন। এর ফলে এখন অনেকটা নিশ্চিতভাবেই মনে করা হয় যে, গিওর্গি এই সিংহাসনের দুই প্রতিদ্বন্দ্বী শাখার বিরোধপূর্ণ দাবিকে একত্র করবেন। কারণ তিনি এখন বাগ্রাতিওনি রাজবংশের পুরুষ উত্তরাধিকারী এবং জর্জিয়া রাজ্যের শেষ রাজা দ্বাদশ জর্জের সাধারণ উত্তরাধিকারী–দুটোরই সম্ভাব্য উত্তরাধিকারী হয়ে উঠেছেন। [১০][১১][১২] তিনি আইবেরিয়ার রাজা তৃতীয় মিরিয়ানের সরাসরি বংশধর, যিনি জর্জিয়ার প্রথম খ্রিস্টান রাজা হিসেবে পরিচিত।
অপ্সুদীক্ষা
[সম্পাদনা]২০১৩ সালের ৩ নভেম্বর গিয়র্গির খ্রিস্টধর্মের অপ্সুদীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ধর্মীয় আচারটি সম্পন্ন করেন জর্জীয় অর্থোডক্স চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও প্রধান ধর্মগুরু দ্বিতীয় ইলিয়া। অনুষ্ঠানটি জর্জিয়ার প্রাচীন ও ঐতিহাসিক শহর মৎসখেতায় অবস্থিত স্বেতিৎসখোভেলি গির্জায় আয়োজিত হয়েছিল, যা জর্জীয় খ্রিস্টান ঐতিহ্যের অন্যতম পবিত্র ও মর্যাদাপূর্ণ উপাসনালয় হিসেবে পরিচিত। [১৩][১৪][১৫][১৬] এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ধর্মীয় অভিভাবক ধর্মগুরু দ্বিতীয় ইলিয়া, তার দুই চাচা ইরাকলি ও উগো এবং লেভান ভাসাদজে, যিনি সাবেক প্রধানমন্ত্রী বিৎজিনা ইভানিশভিলির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। [১৭] এছাড়া তৎকালীন রাষ্ট্রপতি জিওর্গি মার্গভেলাশভিলিও উপস্থিত ছিলেন।[১৮] বিদেশি কূটনৈতিকদের মধ্যে স্পেনের রাষ্ট্রদূত মিখেইল আখভ্লেদিয়ানি উপস্থিত ছিলেন।[১৯]
অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে মন্ত্রী ইরাকলি আলাসানিয়া ও নোদার খাদুরি উপস্থিত ছিলেন।[২০] পাশাপাশি রাশিয়া, সার্বিয়া, স্পেন, পর্তুগাল, ইতালি, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া ও রোমানিয়া থেকে আগত অনেক অতিথিও এতে অংশগ্রহণ করেন।
জর্জিয়ার ধর্মগুরু দ্বিতীয় ইলিয়া বলেন:[২১]
| “ | আজ এক আনন্দের দিন; আজ এক ঐতিহাসিক দিন। এই পবিত্র মন্দিরেই রাজকুমার গিওর্গির খ্রিস্টধর্মীয় দীক্ষা অনুষ্ঠিত হল, যেখানে তার পূর্বপুরুষদের স্মৃতি ও ইতিহাস গভীরভাবে প্রোথিত রয়েছে। ১৮০১ সালের পর অর্থাৎ জর্জিয়া রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এমন রাজকীয় খ্রিস্টীয় দীক্ষা আর কখনও অনুষ্ঠিত হয়নি। সেই দিক থেকে এই অনুষ্ঠানটি কেবল ধর্মীয়ই নয়; বরং এটি ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্বেও অনন্য। প্রভুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ তিনি তার বান্দাদের এই মহৎ কাজ বাস্তবায়নের শক্তি ও সামর্থ্য দান করেছেন। এই দিনটি জর্জিয়ার রাজকীয় ঐতিহ্য, বিশ্বাস ও ইতিহাসের ধারাবাহিকতার এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে। | ” |
নাতির অপ্সুদীক্ষা অনুষ্ঠানের পর রাজকুমার নুগজার বাগ্রাতিওন-গ্রুজিনস্কি বলেন:[২২]
| “ | বাতোনিশভিলি গিওর্গি একীভূত জর্জিয়ার শেষ রাজা অষ্টম জর্জ ও লার্তলি-কাখেতির শেষ রাজা দ্বাদশ জর্জ উভয়েরই সরাসরি বংশধর। তিনি নিজের মাতা আনা বাগরাতিওন–গ্রুজিনস্কির দিক থেকে এই রাজবংশীয় উত্তরাধিকার লাভ করেছেন। ভবিষ্যতে তিনি নিজের মায়ের কাছ থেকেই রাজকীয় মর্যাদা লাভ করবেন বলে আমরা গভীর আশা ও প্রত্যাশা করি। | ” |
এরপর গিওর্গির গডফাদার (ধর্মপিতা) মিস্টার লেভান ভাসাদজেও একটি বিবৃতি প্রদান করেন:[২৩]
| “ | সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ একটি ঐতিহাসিক দিন। আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ। আমাদের জাতি, আমাদের দেশ আজ তাদের রাষ্ট্রত্বের পুনঃপ্রতিষ্ঠা উদ্যাপন করছে। আমাদের জর্জীয় অর্থোডক্স চার্চের স্বশাসন পুনরুদ্ধারের উৎসব করছে এবং এখন আমাদের সামনে একটি সাংবিধানিক রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় ও সুদৃঢ় ভিত্তি তৈরি হয়েছে। গিওর্গির গডফাদার (ধর্মপিতা) হতে পারা আমার জন্য এক মহান সম্মানের বিষয়। | ” |
সম্মাননা
[সম্পাদনা]বংশধারা
[সম্পাদনা]| গিওর্গি বাগ্রাতিওনির পূর্বপুরুষগণ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ (জর্জীয় ভাষায়) დაიბადა გიორგი ბაგრატიონ-ბაგრატიონი კვირის პალიტრა
- ↑ (জর্জীয় ভাষায়) დავით და ანა ბაგრატიონებს მემკვიდრე-გიორგი ბაგრატიონი შეეძინათ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-১০-০৪ তারিখে გეო ნიუსი
- ↑ (রুশ ভাষায়) Родился наследник Грузинского престола Русская народная линия
- ↑ (রুশ ভাষায়) В Грузии родился наследник царского престола[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Кавказ Online
- ↑ (রুশ ভাষায়) В Грузии родился Георгии Багратион-Багратиони Наша эпоха
- ↑ The Royal House of Georgia. Crown Prince Davit of Georgia and his Heir ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে. 2 April 2016. Retrieved 15 June 2016.
- ↑ (জর্জীয় ভাষায়) ახალშობილ მუხრან ბატონს ბაბუა ტახტის მემკვიდრედ არ აღიარებს Tabula Magazine
- ↑ "ნუგზარ ბაგრატიონ-გრუზინსკი თვენახევრის შვილიშვილს-გიორგი ბაგრატიონ-მუხრანელს სა..."। Geonews.ge। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৫।
- ↑ The Royal House of Georgia. Royal Birth of Bagrationi family ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত নভেম্বর ৫, ২০১৩ তারিখে
- ↑ Designed and developed by Feature Rich Ltd। "Royal House of Georgia"। www.royalhouseofgeorgia.ge (ইংরেজি ভাষায়)। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৫।
- ↑ Giorgi Bagration-Bagrationi Has Arrived ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০৯-০৭ তারিখে Georgian Journal
- ↑ "Birth of a new heir!"। IDTG। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১২।
- ↑ (রুশ ভাষায়) крещенье Георгия Багратиони Video by Nugzar Kereselidze
- ↑ (রুশ ভাষায়) В Грузии состоялось крещение царевича Георгия из рода Багратионов ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-১১-০৫ তারিখে «Голос России»
- ↑ উদ্ধৃতি ত্রুটি: শুরুর
<ref>ট্যাগটি সঠিক নয় বা ভুল নামে রয়েছে - ↑ (রুশ ভাষায়) Патриарх Илия II: «Это исторический акт» - В Грузии крестили потомка древнего царского рода Багратионов Русская линия
- ↑ World press on political situation in Georgia (November 6, 2013). Retrieved 2013-11-11.
- ↑ (জর্জীয় ভাষায়) მარგველაშვილი ლევან ვასაძის სკოლაში NetGazeti
- ↑ Consulate of the Kingdom of Spain. Retrieved 2013-11-11.
- ↑ (জর্জীয় ভাষায়) სვეტიცხოველში უფლისწული გიორგი მონათლეს InterPressNews
- ↑ (জর্জীয় ভাষায়) პატრიარქი: დღევანდელი დღე ისტორიულია ExpressNews
- ↑ (জর্জীয় ভাষায়) უფლისწულის ნათლობა Maestro TV
- ↑ (জর্জীয় ভাষায়) ლევან ვასაძე: დღეს მყარი საფუძველი ჩაეყარა კონსტიტუციური მონარქიის აღდგენას GHN News
- ↑ "Second Birthday of Giorgi Bagration Bagrationi"। ২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৪।
- ↑ I.T. : И.Ц. - Грузия Online। "Грузинский принц стал почетным инспектором испанской полиции"। Грузинский принц стал почетным инспектором испанской полиции। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৫।